somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কিশোরীকে ধর্ষণের পর ভিডিও করেছে ছাত্রলীগ নেতারা

১১ ই জুলাই, ২০১০ সকাল ১১:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

টাঙ্গাইলের সখীপুরে কিশোরীকে ধর্ষণ করেছে ছাত্রলীগের এক নেতা। তার পৈশাচিকতা শুধু ধর্ষণ পর্যন্ত সীমাবদ্ধ থাকেনি। ধর্ষণের ভিডিও ধারণ করেছে তার সহযোগীরা। ধর্ষকের নাম হাবিবুল্লাহ ইতিহাস ওরফে হাবিব। সে সখীপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক। এ ঘটনায় মামলা হলেও ধর্ষিতার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। আসামিরা প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি দিচ্ছে। পুলিশ এ পর্যন্ত একজনকে গ্রেফতার করেছে। গত ৫ জুলাই

এ ঘটনা ঘটলেও ছাত্রলীগ নেতা ও পুলিশ যোগসাজশ করে বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করছিল। আজ শনিবার শীর্ষ নিউজ ডটকমের এ প্রতিবেদক বিষয়টি জানতে পারেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও সখীপুর থানার এসআই মিজানুর রহমান মামলার উদ্ধৃতি দিয়ে জানান, ধর্ষিতা কিশোরী সখীপুর পৌর এলাকার কাহারতা গ্রামের। সে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী। কিশোরী গত ৫ জুলাই দুপুর সাড়ে ১২টার দিকে সখীপুর বাজারে আসে খাতা কেনার জন্য। বাড়ি ফেরার সময় হাবিবুল্লাহ ইতিহাস ওরফে হাবিব, ছাত্রলীগ নেতা আরিফ, সখীপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত সিকদারের ভাগ্নে বাবুল, নাতি আকাশ মেয়েটিকে মোটরসাইকেলে করে হাজিপাড়ায় ব্যক্তি মালিকানাধীন একটি ছাত্রাবাসে নিয়ে যায়। সেখানে হাবিব মেয়েটিকে ধর্ষণ করে। এসময় তার সহযোগীরা ধর্ষণের চিত্র ভিডিও করে। পরে আরেকজন ধর্ষণ করতে গেলে মেয়েটি সুযোগ বুঝে দৌঁড়ে পালিয়ে যায়। মেয়েটিকে ধাওয়া করে ছাত্রলীগ নেতারা। এসময় মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে। পরিস্থিতি টের পেয়ে ধর্ষণকারী ও তার সহযোগীরা পালিয়ে যায়।

এ ঘটনায় ধর্ষিতা বাদি হয়ে ৬ জুলাই হাবিব, আরিফ, বাবুল ও আকাশকে আসামি করে মামলা করে। পুলিশ আকাশকে গ্রেফতার করেছে।

এদিকে মামলা তুলে নিতে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত সিকদার মামলা প্রত্যাহার ও আসামি ছেড়ে দিতে চাপ সৃষ্টি করছেন। তবে এ ব্যাপারে তার সঙ্গে যোগাযোগ করা হলে বিষয়টি তিনি অস্বীকার করেন। এ বিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক বলেন, আসামিদের ধরতে চেষ্টা চালানো হচ্ছে। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইসতিয়াক আহমেদ রাজিব বলেন, এ ধরনের ঘটনার কথা শুনেছি। বিষয়টি খতিয়ে দেখছি। ঘটনা সত্য হলে অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেয়া হবে।

এদিকে ধর্ষিতার ভাই ফারুক আহমেদ জানান, মামলা তুলে নেয়ার জন্য প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছে। আমরা পুরো পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।
১৫টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাসূলের (সা.) অনুসারি হবেন শুধুমাত্র সাহাবা (রা.), অন্যরা এবং ওলামা ওলামার অনুসারি হবেন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১১ ই জুন, ২০২৬ রাত ১:৪০




সূরাঃ ৩৫ ফাতির, ২৮ নং আয়াতের অনুবাদ-
২৮। এভাবে রং বেরং- এর মানুষ, জন্তু ও আন’আম রয়েছে। নিশ্চয়ই আল্লাহর বান্দাদের মধ্যে (ওলামা) আলেমরাই তাঁকে ভয় করে।নিশ্চয়্ই আল্লাহ পরাক্রমশালী ক্ষমাশীল।

সূরা:... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

লিখেছেন নতুন নকিব, ১১ ই জুন, ২০২৬ সকাল ৯:০৩

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

×