আমি ক্ষুধার্ত বস্ত্রহীন
ফুটপাথে বসে মোর মোটা পলিথিন
বিছিয়ে থাকি শুয়ে রাত দিন
আমি যাযাবর, কুড়াই টিন
কাগজ কৌটা ময়লা ঘাটি।
সারা দেহ নোংরা দুটি
টাকা আয় হয়
পেটটা তবু খালি রয়
সয় না তো আর দেরি!
আমি তীর্থের কাক,নেড়ি
কুত্তার সাথে মিতালি করে
পড়ে থাকি আমি হোটেলের ধারে
তার খাবারে ভাগ বসাই।
হটাত সেদিন আমার মাথায় যেন ঘটল বজ্রপাত।
ঘুমিয়ে ছিলাম রাস্তার ধারে,
ঘুম ভেঙ্গে গেল কার চিতকারে?
মাইক ফাটিয়ে চেচাছে কে?আহ
কান চুলকিয়ে ভাল করে শুনি নাহ
বিশসাস হয় না লোকটি কি উন্মাদ!
বলছে শিশুরা একটি জাতির শ্রেষ্ঠ সম্পদ
সম্পদি যদি হবে তভে
শিশুরা আমার মত কেন পথে ঘুরে বেড়াবে?
সম্পদের জন্য মানুষ জীবন দেয়
তবু সম্পদ ছারবে না কোন কারণে
আমরা বল কেমন সম্পদ হায়
নেই সামান্য যত্ন আত্তি হায়
তোমাদের রক্ত কি লাল?
কেন যেন মনে হয় তা কাল।
তা না হলে তোমরা বল হায়
এ কেমন প্রহসন ?
সর্বশেষ এডিট : ০৯ ই নভেম্বর, ২০০৭ দুপুর ১২:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


