আমার প্রিয় পোস্ট

জীবনকে খুব কাছ থেকে দেখতে চাই। গতানুগতিকতার গন্ডি থেকে মুক্তি চাই। এতে হয়তো শুনতে হবে অনেক অপমানের বাণী। ভয় করি না।

ঈদের দিন পথের শিশুরা যেভাবে ঈদ করবে(উৎসর্গ সমাজপতিদের,যদিও তাদের চোখে পরবে না)

২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:১১

শেয়ারঃ
0

শোন শোন সবাই দিয়া মন,
আসিতেছে ঈদ ,তাই
তোমাদের ঈদ মোবারক।

তোমরা সবাই যাইবে ঈদ গাহ
আর আমি থাকিব আমার বস্তিতে এই যাহ।

তোমাদের সবার পড়নে থাকিবে ,
নতুন জামা,পাঞ্জাবি,পায়জামা,
আর আমার গাত্র থাকিবে নগ্ন খানা।

তোমরা সবাই গায়ে দিবে কত আতর,কত সুগন্ধ
আর আমার গায়ে আছে কত না দুর্গন্ধ
করিব গোসল আমি
যদি পাই পানি।

তোমার সবাই খাইবে কত ঝাল, মিষ্টান্ন
আর আমি কুত্তার ন্যায় চাইয়া থাকিব,
যদি বা পাই কিছু অন্ন।

তোমরা চড়িবে গাড়িতে ঘুরিবে হামেশাই
আমি করিব তোমাদের ফেলে যাওয়া জিনিস টোকাই।

তোমরা পাইবে কত না সেলামি,
পাইবনা মোটে কিছু,শুধুই
যাইব করিয়া তোমাদের গোলামি।

ভয় নাই ও'রে তোমাদের ভয় নাই,
করিবনা আমি কিছুই তোমাদের

শুধুই এই নয়ন যুগল,
চাহিয়া থাকিবে অবিরল।
থাকিবে সেই দৃষ্টিতে কত ক্রুর
দেখিবে হইতে পারো তোমরা কত নিষ্ঠুর।

 

সর্বশেষ এডিট : ২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:৩২ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:১৪
বিলাল বলেছেন: শুধুই এই নয়ন যুগল,
চাহিয়া থাকিবে অবিরল।
থাকিবে সেই দৃষ্টিতে কত ক্রুর
দেখিবে হইতে পারো তোমরা কত নিষ্ঠুর।
শুধুই অশ্রুতে ভিজে যায়।



২. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:১৫
বিলাল বলেছেন: আপনার কবিতা পড়ে কান্না এসে গেলো।
৩. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:১৬
বিলাল বলেছেন: ভাই,ছবিটা দেখে খুবই কষ্ট হচ্ছে।
২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:২২

লেখক বলেছেন: বিলাল ভাই প্লিজ কাঁদবেন না।এ আমার অনুরোধ

২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:২৭

লেখক বলেছেন: একমত

৫. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:১৮
অপ্‌সরা বলেছেন: ছবিটা কস্টের।
৬. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:১৯
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
আপনার সামনের রাস্তার পথশিশুটিকে আপনার সামর্থানুযায়ী অন্তত একটা ছোট্ট ঈদ উপহার হলেও দিন ।
২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:২৩

লেখক বলেছেন: সহমত

৮. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ২:১১
চিটি (হামিদা রহমান) বলেছেন: ছবিটা ও কবিতাটা অনেক কষ্টের ..........।
সমাজপতিদের কোনদিন এই কবিতা নজরে আসবে না.........।আফসুস।

২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ২:৫৬

লেখক বলেছেন: সমাজপতিদের কোনদিন এই কবিতা নজরে আসবে না.........।আফসুস।

৯. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ২:১৭
সবাক বলেছেন: এ চেতনা ব্লগের পাতায় যেন সীমাবদ্ধ না থাকে।
২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৩:২২

লেখক বলেছেন: এ চেতনা ব্লগের পাতায় যেন সীমাবদ্ধ না থাকে।

১০. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৩:৪৬
অংকন বলেছেন: আসলে লেখাটা হয়ত চোখে পড়বে না কিন্তু তাদের চোখে ঠিকই পড়বে বাস্তবে , পড়বে না মনের চোখে ।

ভালো লাগল ।
২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৩:৫২

লেখক বলেছেন: dhonnobad

১১. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৫:০২
দূরন্ত বলেছেন: লেখা আর ছবি দুটোই খুব কষ্টের।
দেশের একজন দুইজন নয়, লক্ষ লক্ষ শিশুর জন্য এটাই নির্মম বাস্তবতা।
২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১০:২৫

লেখক বলেছেন: (দীর্ঘশ্বাস) হুম

 

মোট সময় লেগেছে ৬.০৪৩৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
এক কালে স্বপ্ন দেখতে ভালবাসতাম। এখন স্বপ্ন দেখা ছেড়ে দিয়েছি। এখন আমি জীবনের অভিজ্ঞতা থেকে খুবই বাস্তববাদী মানুষে পরিণত হয়েছি।...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ