আমার এক বন্ধু .........তাহার নাম হল...।আচ্ছা নাম বলিয়া কি হইবে বরং তাহার উপাধিটাই কই।তাহার উপাধি হইল নারী হৃদয়ের রাজা।এই নামখানি আমাদের বান্ধবী মহল কর্তিক প্রদত্ত। নারীদের জন্যে এহেন কোন কর্ম নাই যা সে করিতে না পারে।নারীদের নোট,কাহারও যদি কোন ফোটোকপি দরকার হয় ,বা সিএনজি ডাকার প্রয়োজন হয় তাহা হইলে এই রাজার কোন বিকল্প হইতে পারে না।আমাদের রাজা সাহেবও তাহার উপাধিখানা লইয়া খুবই আনন্দিত।এই উপাধিখানা যেন তাহার অবয়বের ঔজ্জ্বল্য অনেক খানি বাড়াইয়া দিয়াছে।বলা বাহুল্য আর কেহ হইলে নির্ঘাত এই উপাধিখানা প্রত্যাখান করিত। রবীন্দ্রনাথ "নাইট" উপাধিখানা প্রত্যাখান করিলেও সে এই উপাধিখানা প্রত্যাখান করিতে পারিল না।বরং সে এই উপাধিখানা লইয়া সর্বদা বগল বাজাইতে লাগিল। যাহা হউক তাহার একটা ঘটনা কই আপনাদের কাছে। তাহা হইলেই বুঝিতে পারিবেন কেন সকলে তাহারে রাজা কয়।কিছুদিন আগে বইমেলা অনুষ্ঠিত হইল। এহেন সময় আমাদের সাথে অধ্যয়ন করে আরেক কাপল আছে। তাহারা ঠিক করিল তাহারাও যাইবে বই মেলায়। এই কথা শুনিয়া আমাদের রাজা বাবুও কইল সেও যাইবে। কথা হইল আরেক জন বান্ধবীও যাইবে তাহাদের সাথে ।অর্থাৎ রাজা বাবুকে নিয়া মোট ২খানি ছেলে আর ২ খানি মেয়ে ,মানে ৪ জন যাইবে। এখন রিক্সা ঠিক করিবার নিয়া কথা.........
রিক্সা ঠিক করিতে গিয়া আমাদের আরেক বন্ধু কইল সে তার গার্ল ফ্রেন্ডের লগে এক রিক্সায় যাইবে আর রাজা বাবু যেন আরেক রিক্সা নিয়ে অপর বান্ধবীর লগে যাইবে। রাজা বাবুর কেন যেন এ প্রস্তাব পছন্দ হইল না। রাজা বাবু চায় সে আর অপর বন্ধু যাইবে এক রিক্সায় আর মেয়ে ২ জন যাইবে আরেক রিক্সায়। কিন্তু এ সিদ্ধান্তে আমার বন্ধু অনড়......।তারা ২ জন এক রিক্সা লইয়া যাত্রা করিল আর অপর বান্ধবীও এক রিক্সা লইয়া রাজা বাবুর জন্যে ওয়েট করিতে লাগিল।রাজা বাবু কইল "আমি তোমার সাথে যাইবনা দেখ আমি কত সুন্দর দৌড়াইতে পারি" ! কইয়া রাজা বাবু ঠিকই এমন দৌড় দিল যে রিক্সা বই মেলায় পৌঁছাইবার পূর্বেই রাজা মেলায় পৌঁছিয়া গেল।আমার বন্ধু তাহার তারিফ না করিয়া পারিল না।
রাজা বাবু নারী মহলে বেশ জনপ্রিয়।কারণ তাহাদের সেকশনে মোট ২৭ জন স্টুডেন্ট আর তাহার মধ্যে ২৪ খানা নারী আর ৩ খানা রাজা তাহারা।এর মধ্যে আবার আমাদের রাজা বাবুর ভাব খানা হইতেছে যে সেই এক মাত্র মোরগ। সকল মুরগী দেখিবার দায়িত্বখানা যেন তাহারই। মুরগীরা মোরগকে ব্যবহার করিয়া খুশি আর মোরগ তাহার ঝুঁটি খানি ক্ষণে ক্ষণে নাচাইতে থাকে......।এভাবেই তাহার আনন্দের বহিঃপ্রকাশ হয়। তো একদিনের কথা কই আমাদের লগের এক খানি বান্ধবী তাহার প্রেমিকের লগে ভাগিয়া যাইবে। সে আসিয়া রাজা বাবুকে কইল "হে নারী হৃদয়ের রাজা, আমাকে একখানা সি এন জি ডাকিয়া দাও।আমার বন্ধুখানি খুবই খুশি হইল।নিশ্চয়ই সে মনে মনে কহিতেছিল," মনে মনে আমি ইহাই ভাবিতেছিলাম"। পরে যখন সকল কিছু প্রকাশিত হইল বন্ধু খানি আহা কি লজ্জাই না পাইল। বন্ধু এখন বুঝিতেছে যে তাহাকে নারীগণ নারীই মনে করিয়া আপন করিয়া লুইছে। তাহা হইলে মোরগ কি পারিবে না মুরগী হইতে ডিম্ব ফুটাইতে? নারী হৃদয়ের রাজা সেই দিনের প্রতীক্ষায় প্রহর গুনিতেছে যেদিন সে ডিম্ব ফুটাইতে পারিবে.........।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



