বিব্রতকর পায়ের দুর্গন্ধ
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
পা ঘামা নিয়ে অনেকেই নানা রকম সমস্যায় পড়ে থাকেন, অনেকে এটাকেই রোগ ভেবে ভুলও করে থাকেন। ভুলটা ভাঙালেন হলিফ্যামিলি হাসপাতালের চর্মরোগ বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক ডা. সৈয়দ আফজালুল করিম।
তিনি জানান, পা ঘামা কোনো রোগ নয় বরং এ থেকে নানা ধরনের রোগের উদ্ভব ঘটে থাকে। অনেকের শুষ্ক আবহাওয়ায় পা ঘামে আবার কারও কারও ক্ষেত্রে বছরজুড়ে। এ কারণেই পায়ে দুর্গন্ধ হয়। তার মুখ থেকেই জেনে নেওযা যাক পা ঘামার প্রধান কারণগুলো।
পায়ে যখন দুর্গন্ধ
ডা. সৈয়দ আফজালুল করিম জানান, পায়ের দুর্গন্ধের প্রধান কারণ ভেজা পা। জুতা পায়ে পরার সময় অনেকের পা অনেক সময়ই ভেজা থাকে।
যার কারণে এতে ব্যাকটেরিয়া আক্রমণ করে। একটি নির্দিষ্ট সময় পর যে কারণে পা থেকে দুর্গন্ধ বেরোয়। বেশির ভাগ ক্ষেত্রে জুতার ভেতর থেকে পায়ের ঘাম বেরোতে পারে না।
অনেকক্ষণ এমন অবস্থায় থাকার ফলে পা থেকে দুর্গন্ধ ছড়ায়। পা থেকে অতিরিক্ত ঘাম বেরোয় এমন মানুষের সংখ্যা নেহাত কম নয়।
পানির নানা ধরনের সমস্যা বা শারীরিক নানা সমস্যায় পায়ে চর্মরোগ দেখা যায়। এবং এসব রোগের চিকিৎসা না করায় পায়ের চামড়ার ওপরের স্তর থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে।
আবার কখনো এমনও হয়, গন্ধ হওয়ার ভয়ে অনেকে জুতাই পরেন না। তবুও গন্ধ ছড়ায় পা দিয়ে। এর প্রধান কারণ, পা দিয়ে ভালোভাবে ঘাম বেরোতে পারে না। আবার ঘাম বেরোতে পারলেও জুতা বা স্যান্ডেলের শোষণ করে নেওয়ার মতা কম।
জুতাটা যেমন...
জুতায় দুর্গন্ধ হওয়ার নানা কারণ রয়েছে। এর পুরো ব্যাপারটি অনেকটাই নির্ভর করে জুতো তৈরির ওপর। এ বিষয়টির কথা বললেন বাংলাদেশ কলেজ অব লেদার টেকনোলজির ফোরম্যান আবদুল্লাহ আর মাহমুদ। তিনি জানান, স্বাভাবিকভাবে যেসব জুতা খেলাধুলা আর সারা দিনের প্রয়োজনে ব্যবহার হয়, সেসবই দুর্গন্ধ হয় বেশি।
এসব জুতার বেশির ভাগ কাপড় এবং এমন কোনো উপাদান দিয়ে তৈরি, যাতে বাতাস চলাচল করতে পারে না। কাপড়ের জুতা সেলুলোজ ফাইবার দিয়ে তৈরি হয়। এর সোলও হয় অনেকটা অনুন্নত ধরনের। ফলে পা থেকে যে ঘাম বেরোয় তা শোষণ হতে পারে না। অন্যদিকে চামড়ার তৈরি জুতা প্রাকৃতিক তন্তু দিয়ে তৈরি, এর ভেতর দিয়ে খুব সহজেই বাতাস চলাচল করতে পারে। ফলে দুর্গন্ধ হয় না। আবার জুতা না পরার পরও যাদের দুর্গন্ধ হয়, তাদের ক্ষেত্রে হালকা স্যান্ডেল ব্যবহার করাই ভালো।
কী করব
পা ঘামার সমস্যা নিয়ে জানান রূপসজ্জাকর শিব্বির হক। তিনি জানান, পা সব সময় পরিষ্কার রাখা উচিত। বাইরে থেকে ফিরে হালকা গরম পানিতে কিছুক্ষণ পা ডুবিয়ে রেখে যেকোনো ধরনের শ্যাম্পু ৫ মিলিগ্রাম গুলে ফেনা তুলে ঘষে ঘষে পা পরিষ্কার করুন। এরপর তোয়ালে দিয়ে ভালোভাবে পা মুছতে হবে।
চামড়ার জুতায় গন্ধ ছড়ায় না। জুতা কেনার আগে এর শুকতলাটা দেখে নেবেন যেন তা ভালো হয়। জুতার এই অংশই ঘাম টেনে নেয়। অনেকটা সময় ব্যবহারের ক্ষেত্রে কাপড়ের জুতা এড়িয়ে যাওয়াই ভালো। মোজা কেনার ক্ষেত্রে দেখে নিন যেন তা সুতির তৈরি হয়, প্রতিদিন ব্যবহারের জন্য কয়েক জোড়া মোজা রাখুন। একদিন ব্যবহারের পর তা ধুয়ে ফেলুন।
অতিরিক্ত ঘামে...
যাদের পা ঘামে মাত্রাতিরিক্ত এবং গন্ধও ছড়ায় তারা পায়ের জন্য ফ্রেড লোশন লাগাতে পারেন। জুতা পরার এক ঘন্টা আগে এটি পায়ে মাখতে হবে। এরপর জুতা পরুন।
একটুখানি...
১. পা সব সময় শুকনো রাখার চেষ্টা করুন।
২. জুতা এবং মোজা পরিষ্কার ও শুকনো রাখুন।
৩. চর্মরোগে অ্যান্টিসেপটিক ব্যবহার করুন।
৪. ভালো মানের জুতা ব্যবহার করুন।
৫. ঘাম রোধে ওষুধ ও ফুটবাথ নিন।
৬. জুতায় দুর্গন্ধ রোধে ইনসোলের নিচে দুটি করে ইউক্যালিপটাস পাতা বা দুই টুকরো মেনথলও রাখতে পারেন। এতে দুর্গন্ধ কমে যাবে।
৯টি মন্তব্য ১টি উত্তর
আলোচিত ব্লগ
১৯৭১-এ ৩ লক্ষ না ৩ মিলিয়ন নিহত হয়েছিলেন?
১৯৭১-এ ৩ লক্ষ না ৩ মিলিয়ন নিহত হয়েছিলেন, তা নিয়ে অনেক অপরাজনীতি হয়েছে। সরকার এই অপরাজনীতি খুব সহজে বন্ধ করতে পারেন। যদি ১৯৭১-এ নিহতদের একটি ডাটাবেইজ তৈরী করা যায় তাহলেই,... ...বাকিটুকু পড়ুন
পাথর ছুঁড়ে হত্যা করার কথা!

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি... ...বাকিটুকু পড়ুন
ছোট গল্পঃ অপ্রত্যাশিত উপহার

সৌদি আরবের রিয়াদের একটা পাঁচ তারকা হোটেলে আমার চাকরি। চাকরিটা খুব কঠিন কিছু না। প্রতিদিন একটা ভ্যাকুয়াম ক্লিনার হাতে নিয়ে হোটেলের কার্পেট পরিষ্কার করি। লবি, করিডোর, হলরুম, অতিথিদের বসার... ...বাকিটুকু পড়ুন
ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ না?

সামুর আগের মডূ জাদীদ ভাই আমাকে একবার বলেছিলেন ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ, তাঁর খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা মাঝে মাঝে পদ্মার পাড়ে ইলিশ খেতে যান। আর, গরুর... ...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।