somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আনিসের গল্প (১)

১১ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আনিস ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইকোনোমিক্সে পড়ছে। আনিস গ্রাম থেকে ঢাকায় এসেছে। শুধু গ্রাম বললে মনে হয় ভুল হতে পারে ।তাই অজপাড়া গাঁ বলা যেতে পারে। কুড়িগ্রামের কোন একটা গ্রাম থেকে আনিস ঢাকায় এসেছে। উচ্চ শিক্ষার জন্যে সে জীবনের প্রথমবারের মত ঢাকা শহরে এল। আনিস হত দরিদ্র পরিবারের ছেলে। নুন আনতে পান্তা ফুরায় এরকম পরিবারের ছেলে। অনেক কষ্ট করে সে পড়ালেখা করছে। প্রথম আলোর অদম্য মেধাবীদের মত সেও সারভাইভ করছে। আনিসের বাবা নেই। আনিস যখন ঢাকায় আসে তার কাছে ছিল মায়ের দেয়া ৫০০ টাকা ,চোখে মুখে বিস্ময়ের ছাপ আর বুক ভরা স্বপ্ন। আনিস গ্রাম থেকে এসেছে তাই অত স্মার্ট হতে পারেনি। এ নিয়ে তার বন্ধুরা তাকে নিয়ে হাসাহাসি করত।তাকে নিয়ে টিজ করত।আনিসকে ওর বন্ধুরা ক্ষেপাত। তারা আনিসকে মফস(মফস্বলের ছেলের সংখেপ) ডাকত। আনিস খুবই ইমোশনাল টাইপের ছেলে। তার খুবই খারাপ লাগত। প্রতিদিন ক্লাস শেষ করে আনিস রুমে গিয়ে কান্নাকাটি করত। আনিসের শরীর থেকে গ্রাম্য গন্ধ যায়নি তখনও তাই বন্ধুরা ওকে নিয়ে হাসাহাসি করত। কম যেতনা আনিসের বান্ধবীরা। যারা শহরের ছেলেপুলে তাদের সাথে তারাও তাল মেলাত। আনিসের এক পর্যায়ে ক্লাসের প্রতি একটা বিরক্তি ভাব এসে যেত লাগল। ক্লাস তার ভাল লাগত না। আনিস যেন প্রতিদিনের সবার হাসির খোরাক হয়ে যেতে লাগল। মফস আনিসকে দিয়ে তার বান্ধবীরা ফোটোকপি করাত। ক্যান্টিন থেকে খাবার এনে দিত আনিস। আনিস যে একেবারে বাধ্য হয়ে করত তা না। আনিস জানত মানুষের উপকার করতে হয়। আনিসের শিক্ষক ভুরুংগমারী উচ্চ বিদ্যালয়ের কার্তিক স্যার আনিসকে বলেছে সব সময় মানুষের উপকার করবি। জীবে দয়া করে যে জন,সে জন সেবিছে ঈশ্বর। আনিস তার বন্ধুদের বুঝতে পারে না। তারা আনিসের সামনে সমানে সিগারেট টেনে ধূয়া আনিসের মুখের উপর ফেলছে। আনিস বল্ল তোমরা এভাবে ধোঁয়া ফেলছ কেন ?আমার কষ্ট হচ্ছে। বন্ধু রাব্বি বল্ল "আরে দোস্ত খানা" খায়া ক কেমন লাগে?আনিস মাথা নাড়ে। বলেই ওর বন্ধুরা ওর মুখে সিগারেট গুযে দেয়। ওরা আনিসের ছবি তুলে। সবাইকে সেই ছবি দেখিয়ে বেড়ায়। একজন বুলল এই ছবি ফেইস বুকে দিলে নাকি অনেক কমেন্ট পাওয়া যাবে।

আনিস এমনিতেই দরিদ্র পরিবারের ছেলে। আনিসের কোন মোবাইল ফোন নেই।শুনলে আসলেই অবাক লাগে। ঢাকা শহরে একটা টিউশুনি করে। কোন মতে সে চলে। তার শার্ট মোটে একটা। এইটা পরেই তাকে থাকতে হয়। রাতে ধুঁতে দিলে ফ্যানের বাতাসে তা শুকায়।। আনিস সামনের মাসের টিউশুনীর টাকা পেলে একটা শার্ট কিনবে। অব্যশ্য বাড়িতে টাকা পাঠাতে হবে। ওর ছোট বোন এবার এস এস সি পরীক্ষা দিবে। ওর ফর্ম ফিল আপের টাকা দিতে হবে।

সকালের নাস্তা আনিস খুব সাদা মাটা ভাবে সারে। একটা রুটি আর একটা ডিম। ১০ টাকার মধ্যে হয়ে যায়। দুপুরে আর রাতে হলের মেসে খায় আনিস। মাঝে মাঝে আনিস ভাবে এত কঠিন কেন দিন গুলো। তবুও আনিস স্বপ্ন দেখতে ভালবাসে। যদি আরেকটা টিউশুনি পাওয়া যায় মাকে একটা শাড়ি কিনে দিবে সে।

চলব............
৬টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার

লিখেছেন জুয়েল তাজিম, ০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩০

বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?

কর্মসংস্থান? না।

বিনিয়োগ? না।

ডলার সংকট? না।

গার্মেন্টস খাতে ছাঁটাই? না।

ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।

সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

×