ব্লগার সমাবেশ থেকে ফিরলাম। কত কত জনের সাথে দেখা! লেখা পড়ি, এইবার দেখা হইলো। নাম নিতে যাব না। কেউ বাদ পড়ে গেলে কষ্ট পাবেন।
খুব ভাল একটা উদ্যোগ ছিলো, যার জন্য শামীম ভাই আর রিজভি ভাইকে অশেষ ধন্যবাদ।
আসি হক কথায়,
আমি ব্লগে আজকে থেকেই আবার লেখা শুরু করছি। সুন্দরবনে চলে গেছিলাম(স্বেচ্ছা নির্বাসন), কিন্তু সিডর ১৫ তারিখ দিবাগত রাতে আমাকে ঢাকায় ফেরায় দিছে, ঘুম থেকে উঠে দ্যাখি আহা ঢাকায় আইলাম কেমতে?
যাউগগা, ব্লগার সম্মেলনে আরিলের সাথে তিন থেকে চারবার ঘুরে ঘুরে হ্যান্ডসেক করা হইছে, ব্যাপারটাতে আমি আর আরিল দুইজনই বেশ আনন্দ পাইতেছিলাম। আরিল ঘুরিয়া ঘুরিয়া যেখানেই যায়, বার বার আমাকে দেখে একটু হাসি দিয়ে হাতটা বাড়াইয়া দেয়।
বড়ই ভাল লাগিয়াছে, সামহোয়ার ইন ব্লগের ব্লগারদের সাথে কিছু সময়। সাধু চলিত দূষণীয় জানি, তবু কি করিব কবি মানুষ বলিয়া কথা। পিঠা, সাথে সিঙ্গারা, এবং সর্বপরি কেকটাও ঘুরিয়া ফিরিয়া নিজেই ৪-৫ বার খাইয়াছি। এরপর কে এস আমিন ভাই আবার খাইতে বলিয়াছিলেন, তখন ভদ্র লোকের মত বলিয়া দিলাম, "আমি একটার বেশি খাই না"।
জয় বাংলা, জয় সামহোয়ারন ইন, সবাই ভাল থাকিবেন, আসিয়া যখন পড়িয়াছি, তখন আর বলতে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



