আমার প্রিয় পোস্ট

"সুন্দরবন" তোমাকে তো একবিন্দুও ভালবাসি না।

২৫ শে ডিসেম্বর, ২০০৭ রাত ৯:৫৭

শেয়ার করুন:                   Facebook

মনে পড়ছে ১৫ নভেম্বরের কথা। সেদিন সন্ধার সময় আঘাত হেনেছিলো ঘূর্ণিঝড় "সিডর", সুন্দরবনে, প্রথম। এরপর তছনছ করে গেছে ২২টি জেলা। সিডরের গতি নাসা মেপে রেখেছিলো, ২৬০-২৮০ কিলোমিটার। কিন্তু সুন্দরবনে ঢুকে সেটি গতি হারিয়ে ফেলে। এরপর ঢাকায় ও উত্তরে সুনামগঞ্জ দিয়ে বের হবার সময় তেমন একটা গতি ছিলোনা এই ঝড়ের।

সুন্দরবন বাংলাদেশের মা হয়ে যেন যুদ্ধ করে গেছে একা একটি দানবের সাথে। যেন তার সন্তানের ক্ষতি কম হয়। তার মূল্য মানুষ খুব তাড়াতাড়ি দিয়েছে।

পেপারে দেখলাম একটা বাঘ পার্শ্ববর্তি গ্রামে ঢুকে পরায় তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। অথচ গ্রামটি আগে সুন্দরবনের জায়গা ছিলো। বাঘটা কে মারার সময় শ্বাপদ-সঙ্কুল মানুষ বারংবার বলেছে, "আমাদের গ্রামে বাঘ ঢুকবে কেন?"

বাঘটি কী একবারও জিজ্ঞেস করেছিলো, "তোমরা আমার বন উজাড় করে দিচ্ছ কেন?" একবারও কী জানতে চেয়েছে, "আমার বনের গাছ কেড়ে নিচ্ছ কেন?"

আমাদের দেশে পশু প্রেম বলতে কোন জিনিস নাই, নাই নিজের জন্মভূমির প্রতি এতুটূকু ভালবাসা। থাকলে, আমরা বন উজাড় করে বসবাস করতাম না। আমাদের বনের রাজারা লক্ষ লক্ষ টাকার মালিক হতো না। কী দিলাম সুন্দরবনকে? টাকার বালিশ আর লেপ তোষক?

বাঘ মারবে না তো কি আদর করবো নাকি? বাঘ যদি মানুষ ধরে নিয়ে যায়? বাঘটাকে ধাওয়া করে বনে দিয়ে আসলেই পারতো লোকগুলো। কারণ বাঘটি সংবাদ-দাতার মতে, লাঠির ভয়ে দৌড়াচ্ছিলো। মানুষ কী আর বাঘটাকে তাড়ানোর জন্য মেরেছে?

পরে জানতে পারলাম, বাঘটার চামড়া তুলে বিক্রি করা হয়েছে। পাষন্ড এই জাতের গন্তব্য বিধাতাই বলতে পারবেন। তিনি তো কম দেননি। দিচ্ছেন এখনো ক্রমাগত। আর আমরা আছি নষ্ট করার তালে। যাই হোক সুন্দরবন তোমাকে তো একবিন্দুও ভালবাসি না। তোমার গাছ পালা কেটে লক্ষ লক্ষ টাকার ভেতর ঘুমানোর আগে, তুমি ধ্বংস হয়ে যেতে পার না?

 

সর্বশেষ এডিট : ২৫ শে ডিসেম্বর, ২০০৭ রাত ৯:৫৯

 

  • ১১ টি মন্তব্য
  • ৪০১ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৭ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ২৫ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১০:০৮
comment by: প্রকৃতি প্রেমিক বলেছেন: অনুমতি দিলে লেখাটা নিসর্গব্লগে দিতাম। http://nishorgablog.blogspot.com
২৫ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১০:১৮

লেখক বলেছেন: জ্বি অবশ্যই! আপনি নিসর্গব্লগে লেখাটি দিতে পারেন। ধন্যবাদ।

২. ২৫ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১০:০৯
comment by: সাইফুর বলেছেন: +
২৫ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১০:১৯

লেখক বলেছেন: ধন্যবাদ সাইফুর!

৩. ২৫ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১০:০৯
comment by: স্বপ্নদ্রষ্টা বলেছেন: দারুন অভিব্যাক্তি।
২৫ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১০:১৯

লেখক বলেছেন: ধন্যবাদ স্বপ্নদ্রষ্টা। ভাল থাকবেন।

৪. ২৫ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১০:১৭
comment by: মুকুল বলেছেন:
দারুণ লিখেছেন। শুধু সুন্দরবনই নয়। আমাদের উপকূলীয় অঞ্চলের ম্যানগ্রোভ বনাঞ্চল ও ধ্বংস করে ফেলা হয়েছে। :(
*****
২৫ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১০:২২

লেখক বলেছেন: মুকুল ভাইঃ আর কারে কি কমু। পত্রিকা দেখি আর দীর্ঘশ্বাস ফেলি। কিছু কওনের পাই না। আমাদের নিজেদের এতো সমস্যা, তারপ-উপর আমাদের দেশের পশুপাখি সর্বোপরি নিজেদের এত সুন্দর বনগুলো নষ্ট হয়ে যাচ্ছে।

৫. ২৫ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১০:৩০
comment by: প্রকৃতি প্রেমিক বলেছেন: এ এক অদ্ভুত দুষ্টচক্র। মানুষ আগে না প্রকৃতি? কিন্তু আমরা প্রায়ই ভুলে যাই এরা একে অপরের পরিপূরক। আমরা নিজেদের ধ্বংস নিজেরাই ডেকে আনছি-- ধীরে অথচ নিশ্চিতভাবে।
৬. ২৫ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১০:৫১
comment by: প্রচেত্য বলেছেন:
অভিমান কখনো প্রতিবাদী ভাষা হয়ে উঠে
৭. ২৫ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১১:৩৭
comment by: সালাহউদ্দীন মুহম্মদ সুমন বলেছেন: সত্যিই চমতকার লেখা।

 

 


আমার আমি।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ