somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার বাবা মিথ্যা বলেন? (উৎসর্গ- কোবরা, এস্কিমো, বিষাক্ত মানুষ, অমি রহমান পিয়াল এবং জন্মযুদ্ধ গ্রুপকে)

২৮ শে ডিসেম্বর, ২০০৭ বিকাল ৫:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৯৭১ সালে আমি ছিলাম না। আমার বাবা ছিলেন। আমার দাদা ছিলেন। আমার সব চাচাই ছিলেন, মামা খালা সবাই যুদ্ধের প্রত্যক্ষ সাক্ষী।

সবাই একবাক্যে জামাতকে ঘৃণা করে। তার কিছু কারণ আমি তুলে ধরছি।

১৯৭১ সালের আমাদের সুনামগঞ্জ জেলায়, আমার দাদার বাড়ি পুড়িয়ে দেওয়া হয়, সেখানকার জামাত নেতার প্রত্যক্ষ যোগসাজোসে। (সুত্র কবি আশরাফ আহমদের বই)। আমার দাদা একজন কলেজ শিক্ষক ছিলেন। যদিও তার থেকে বেশি যোগ্যতা তাঁর ছিলো। কিন্তু তবুও তিনি গ্রামেই থাকতেন। ১৯৬৬ সালে নিজের জোগাড় করা টাকা আর জমি বিক্রি করে বাড়ি বানিয়ে ছিলেন পাকা করে। সেই বাড়িতে লাইব্রেরী ছিলো যাতে কয়েক ভাষায় অনূদিত কুর-আন শরীফ ছিলো। সেগুলোর পোড়ানো অবশেষ আমাদের কাছে সংরক্ষিত আছে এখনও।

আমাদের বালু নদীর ঘাটে রাজাকার আলবদর বাহিনীর নৃশংসতায় মারা গ্যাছে হাজার হাজার নিরীহ গ্রামের ছেলে। যারা মুক্তিযোদ্ধা ছিলো না। শুধু সন্দেহে তাদের ধরে হত্যা করা হয়েছে।

ঘরে পাকিস্তানের পতাকা উত্তোলন করা বাধ্যতামূলক ছিলো। তা না করলে, সেই বাড়ির ছেলেকে ধরিয়ে দেওয়া হতো। আমাদের অঞ্চলের রাজাকার কমান্ডার ছিল, মওলানা হামিদ খান। যিনি মারা গ্যাছেন ৯০ সালে। তার জানাযা পড়তে অস্বীকৃতি জানান আমাদের গ্রামের মওলানারা। জানাযা ছাড়াই একজন মুসলমানের কবর হয়েছিলো। তার নিজের ছেলে তাঁর বিরুদ্ধে কথা বলেছেন কয়েকবার করে।

আমার মামা একজন মুক্তিযোদ্ধা। সরকারী চাকরি করেছেন সারা জীবন। তিনি এখন রিটায়ার্ড। তাঁর বই-"সবুজের হলুদ রোগ"-শওকত ওসমান।

আমার প্রশ্ন হলো একটাই। যদি আমাদের স্বাধীনতা অর্জিত না হত তাহলে কি মুক্তিযোদ্ধাদের ফাসি হত না? আর যেহেতু স্বাধীন হয়েছে, তাহলে যারা এর বিরোধিতা করেছিলো তাদের বিচার হবে না কেন? এই প্রশ্নের উত্তর আমাকে কেউই দিল না আজ পর্যন্ত।

পাকিস্তানের যে ক্যাপ্টেন আমার দাদার বাড়ি পুড়িয়ে দিয়েছিলেন, তিনি জাতে বাঙ্গালি ছিলেন। কিন্তু তাকে সেখানে পাকিস্তানিরাই মেরে ফেলে, যেহেতু তিনি মেয়েদের রেপ এর ব্যাপারে সোচ্চার হয়েছিলেন। পরবর্তিতে যে ক্যাপ্টেন এসেছিলেন, তিনি দাদাকে প্রস্তাব দেন যদি দাদা বলেন কাজটা মুক্তির লোক করেছে, তাহলে তারা তাঁকে ক্ষতিপূরণ দিবে। কিন্তু দাদা সেটি করেন নাই। ফলশ্রুতিতে আমার দাদার মামাতো ভাইকে ধরে নিয়ে যাওয়া হলো।

আমার খালা, মামা সবাই মিথ্যা বলছেন? কেন? তাতে তাদের কি-লাভ। আমি মুসলমান হয়ে দাদার পোড়া কুর-আন শরীফ যখন দেখি, আমার কি খারাপ লাগে না। সেই বইগুলোর পোড়া পাতা কি মিথ্যা বলছে। নাকি আমার বাবা, দাদা ইচ্ছা করে নিজের বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছিলেন?

জামাত এই দেশের জন্মের বিরোধিতা করেছিলো। আজকে তারা এই দেশে থাকে, এই দেশের মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলেন স্বপক্ষে। তারা কি হিপোক্রেট নন? শিবির কর্মী ভাই আমার প্রশ্নের জবাব দেন।

জামাত যদি দেশের স্বাধীনতাই চায়, তাহলে কেন একটা ১৬ই ডিসেম্বরে তারা স্মৃতি সৌধে ফুল দিলো না, অথবা একটা একুশে ফেব্রুয়ারী উদযাপন করলো না। শিবির ভাল কি খারাপ সে কথা বাদই দিলাম। কিন্তু তারা কোন মানসিকতা নিয়ে রাজনীতি করছেন। যে মসজীদের মওলানা হামিদ খানের জানাযা পড়াতে অস্বীকৃতি জানান, তিনি কি মুসলমান নন?

যাই হোক যদি জামাতের লোক এখন বলেন, এসবই মিথ্যা তাহলে আমি বুঝবো আমার বাবা, মা, মামা, চাচা, খালা, নানা, নানু সবাই মিথ্যা বলেছেন।

কেন একবার জামাতিরা বুঝতে চায় না মানুষ কেন তাদের অপছন্দ করে।
১৭টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই জুন, ২০২৬ রাত ১:১৭


সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন

মাননীয় প্রধানমন্ত্রী, ক্রাউড ফান্ডিং-এর সুযোগ তৈরি করে সরকারী লাভজনক প্রজেক্টে জনগণের বিনিয়োগ নিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১২ ই জুন, ২০২৬ রাত ১:৩১

বাংলাদেশের বর্তমান সরকার বিনিয়োগ পরিস্থিতি নিয়ে চিন্তিত, তা বুঝা যাচ্ছে। নাহলে, খোদ প্রধানমন্ত্রী দেশে বিনিয়োগ নিয়ে আসতে জনগণকে অনুরোধ করতেন না। আমার মন হয়, দেশের মানুষের কাছেই অনেক সম্পদ আছে... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

×