আমার প্রিয় পোস্ট

কীভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রবীন্দ্রনাথকে ছাড়িয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী হলেন?

১৭ ই জানুয়ারি, ২০০৮ বিকাল ৫:৫৬

শেয়ার করুন:                   Facebook

বিবিসি স্রোতা জরিপে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রবীন্দ্রনাথ ঠাকুরকে ছাড়িয়ে কেমন করে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি হলেন? আমরা কেউ কী ভেবে দেখেছি? রবীন্দ্রনাথ ঠাকুর এক দিকে দার্শনিক, কালজয়ি সাহিত্যিক, নাট্যকার, প্রবন্ধকার, কবি পক্ষান্তরে বঙ্গবন্ধু একজন রাজনীতিবিদ। সারা জীবন রাজনীতির সাথেই জড়িত ছিলেন, যৌবনের অনেকটা সময় জেলে কাটিয়েছেন। একজন রাজনীতিবিদ হয়ে তিনি কীভাবে এত বড় মাপের একজন লেখক সাহিত্যিক, দার্শনিককে ছাড়িয়ে গেলেন?

তার কারণ আমরা কেউ বিবেচনা করি না। পশ্চিমবঙ্গের লোকেরাও রবীন্দ্রনাথকে ছেড়ে শেখ মুজিবকে ভোট দিয়েছেন স্রোতা জরিপে। তার কারণ বলছি,

বঙ্গবন্ধু কী মাপের লোক ছিলেন তা আমাদের কল্পনা করারও শক্তি নেই। রবীন্দ্রনাথ তাঁর এক কবিতায় বলেছিলেন,

"সাড়ে সাত কোটি বাঙ্গালীরে হে বঙ্গজননী, রেখেছো বাঙ্গালী করে মানুষ কর নি।"

কে জানতো একদিন বঙ্গবন্ধুর মতই এক বিশাল দার্শনিক জন্মাবেন যার লক্ষ এই একটি লাইন। তিনি বিশ্বকবিকে ধরাশায়ী করবেন। একটি লাইন দিয়ে। কেউ জানতো কী?

১০ই জানুয়ারী ১৯৭২ সাল। বঙ্গবন্ধু প্রত্যাবর্তন করলেন ঢাকায়। এয়ারপোর্টে নামলেন, ফুলে ফুলে সিক্ত তিনি, আর আবেগ আপ্লুত। তার দেশ স্বাধীন, বংঙ্গালী আজ মানুষ। তিনি আজ রবীন্দ্রনাথকে ধরাশায়ী করতে পারবেন? রবীন্দ্রনাথ তখন সারা ভারত বর্ষের বাঙ্গালির সংখ্যা উল্লেখ করে কথাটা বলেছিলেন। কাকতালীয় ভাবে ১৯৭১ সালে পুর্ব বাংলার লোক সংখ্যা ছিলো সাড়ে সাত কোটি। বঙ্গবন্ধু প্রথম কথাটিই বললেন,

"কবিগুরু তুমি আজ মিথ্যা প্রমাণিত হলে, দেখে যাও তোমার বাঙ্গালী আজ মানুষ"। আজ বাঙ্গালির একটি দেশ আছে, থাকার জায়গা আছে। হেরে গেলেন রবীন্দ্রনাথ। স্বর্গে বসেই হয়তো হাসলেন, "হ্যা আমার বাঙ্গালী আজ মানুষ হয়েছে"।

রবীন্দ্রনাথকে চর্চা করার স্থান দিয়ে দিলেন বঙ্গবন্ধু। দেশ ছাড়া জাতি ছাড়া রবীন্দ্রনাথ নজরুলকে কেমন করে চর্চা করবে মানুষ? কোলকাতায় সেরকম রবীন্দ্র চর্চা আর হয় না, আর নজরুল, শরতচন্দ্র সবাইকে তো ওরা ভুলেই বসেছে, কারণ তাদের কাছে ভারতীয় সাহিত্যের কদর বেশি বাংলা সাহিত্যের নয়। কিন্তু আমাদের মত বাঙ্গালির কাছে রবীন্দ্রনাথ, নজরুল, শরতচন্দ্র বেঁচে থাকবেন চর্চার মাধ্যমে যুগ যুগ ধরে। এইজন্য যে আমাদের একটা বাংলা দেশ আছে, চর্চা করার স্বাধীনতা আছে। শুধু তাঁদের কথাই বলছি না, আমাদের এই প্রজন্মে বাংলা বই, আর লেখকের সংখ্যা উত্তর উত্তর বেড়ে যাচ্ছে। প্রত্যেক বছর বই মেলায় নতুন বিক্রির রেকর্ড হচ্ছে। বাংলা বই বিশ্বে ছড়িয়ে পড়ছে। সেই পটভূমিটা অথবা সেই সু্যোগটা করে দিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি দেশ দিলেন, আমাদের স্বাধীন ভাবে চর্চা করার স্বাধীনতা দিলেন।

কবিগুরু আমাদের সব দিয়েছেন কিন্তু একটি দেশ দিতে পারেননি । আমরা আজ গর্ব করে বলি, হাজার হাজার বই বিক্রী হয়, বই আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, লন্ডন ছাড়িয়ে যায়, বিভিন্ন দেশে বংঙ্গালির মিলন মেলা বসে এই বংঙ্গালীর সাহিত্যকে ঘিরে। এই সব কিছুই হলো একটি দেশের জন্য। এই ব্যাপারটা আমাদের বুঝার ক্ষমতা নেই, অথবা খুব কম লোকই আছে যারা বুঝতে পারেন। আর এইজন্য বঙ্গবন্ধু ছাড়িয়ে গেলেন রবীন্দ্রনাথকে।

 

সর্বশেষ এডিট : ১৭ ই জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:০০

 

  • ৩৮ টি মন্তব্য
  • ৯৮১ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ২২ জনের ভাল লেগেছে, ১ জনের ভাল লাগেনি
১. ১৭ ই জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:১২
comment by: নরাধম বলেছেন: পোস্টটা খুব ভাল হয়েছে। প্লাসাইলাম। আসলে আমরা বাংগালীরা হিরো চিনতে দেরি করি অনেক। বংগবন্ধুকে সারা বিশ্বে মানুষ কি পরিমান যে সম্মান করে কল্পনা করা যায়না। তবে আশার ব্যাপার হচ্ছে আমরা আস্তে আস্তে জাগতেছি। নতুন প্রজন্ম বংগবন্ধুকে অনেক বেশী সম্মান করে। প্রকৃতপক্ষে, ১০ বছর আগের থেকে এখন বংগবন্ধুর গ্রহনযোগ্যতা অনেক বেশি। তবে রবীন্দ্রনাথের সাথে বংগবন্ধুকে না মেলানোই ভাল। তারা দু'জন ভিন্ন ক্যাটাগরির মানুষ। দু'জন নিজের জায়াগায় শ্রেষ্ঠ।
১৭ ই জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৩০

লেখক বলেছেন: ধন্যবাদ আপনার মন্তব্যের জন্যে। কমরেড ভাল আছেন? অনেক শুভকামনা।

রবীন্দ্রনাথের মত একজন সাহিত্যিক যেমন আর জন্মাবে না, তেমনি বঙ্গবন্ধুর মত একজন নেতা আর জন্মাবে না। তাঁরা একেকজন একেক স্থানে শ্রেষ্ঠ। তবু বাংলাদেশ ছাড়া রবীন্দ্রনাথ কিছুই না। আর বঙ্গবন্ধু ছাড়া বাংলাদেশ কল্পনা করা যায় না। যোগ সূত্রটা এখানে। আমি দুজনকে এক করছি না, কিন্তু প্রেক্ষিতটা বলছি, যেখানে দুটো প্রবাহ এক হয়ে সাগরে মিশেছে। আজ রবীন্দ্রনাথ যেমনি আমাদের বাংলাদেশ তেমনি আমাদের আমাদের ভাষা তেমনি আমাদের।

২. ১৭ ই জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:৩৩
comment by: দিগন্ত বলেছেন: "তবে রবীন্দ্রনাথের সাথে বংগবন্ধুকে না মেলানোই ভাল। তারা দু'জন ভিন্ন ক্যাটাগরির মানুষ। দু'জন নিজের জায়াগায় শ্রেষ্ঠ। "
- একমত। আর লেখা ভাল হয়েছে।
৩. ১৭ ই জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:১০
comment by: নাস্তিকের ধর্মকথা বলেছেন:
দুঃখিত হমপগ্র,

আপনার পোস্টের বক্তব্যের সাথে একমত হতে পারলাম না।
কারণ-
১। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী/ বা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী এ চিন্তার সাথেই দ্বিমত ধারণ করি।
২। যারা ভোটে অংশ নিয়েছেন- তাদের বড় অংশই একটি নির্দিষ্ট সময়ের নির্দিষ্ট কিছু চিন্তাকে বহন করে, ফলে তাদের রায়কে চুড়ান্ত রায় গণ্য করতে আমার আপত্তি আছে।
৩। রবীন্দ্রনাথ ও বঙ্গবন্ধু দুজন দুক্ষেত্রে দুরকমের ভূমিকা রেখেছেন। তাঁদের একই পাল্লায় মাপা অনুচিত।
৪। অনুচিত আরেকটি কারণে যে, বাঙ্গালী জাতিসত্তার ডেফিনেশনের দিক দিয়েও উভয়ের মধ্যে পার্থক্য বিদ্যমান।
৫। এতদসত্তেও আপনার পোস্টের শিরোনামে করা প্রশ্নটির উত্তর সম্ভবত এরকম (আমার মতে)-
->রবীন্দ্রনাথকে রবীন্দ্র সঙ্গীত চর্চার মাধ্যমেই প্রধানত বিভিন্ন জেনারেশনে নিয়ে যাওয়া হয়।
->বর্তমান জেনারেশনগুলোর আকাশ/ব্যাণ্ড সংস্কৃতির কারণে গানের রুচি বদলে গিয়েছে।
->নোবেল পুরস্কার প্রাপ্তির ঘটনা জানার মাধ্যমে একটা শ্রদ্ধাবোধ হয়তো মানুষের আছে ওনার প্রতি- কিন্তু একটি মানুষের এমন অপরিসীম প্রতিভার কথা ভালো করে অনুধাবন কম লোকেই করে।
->বাংলা ভাষার সাথেই রবীন্দ্রনাথ অঙ্গাঙ্গী জড়িয়ে, কেননা এই ভাষার প্রতি- এই ভাষার সাহিত্যের প্রতি তাঁর অবদান সবচেয়ে বড়। সেই সাথে তিনি বাঙ্গালী চেতনার সাথেও জড়িত। কেননা, তিনি বাঙ্গালীর মনন, সংস্কৃতি তৈরি অবদান রেখেছেন সবচেয়ে বেশি। কিন্তু এ অবদানের কথা কম লোকেই জানে।

-> সবচেয়ে বড় কথা, বঙ্গবন্ধুর অবদান খালি চোখেই দেখা যায়- বোঝা যায় (রাজাকারগোত্রীয়দের কথা ভিন্ন); মানুষ গুলো এখনও অকৃতজ্ঞ হয়ে যায়নি।
১৭ ই জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৩৬

লেখক বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্যে।
শুভকামনা আপনাকেও।

আমার একটাই কথা, আমি সেই মোহনার কথা বলছি যেখানে এক বঙ্গবন্ধু আরেকজন রবীন্দ্রনাথের হাত ধরে বাংলার সাগরে ভেসে গেছেন দুটো নদী এক হয়ে। দুইটি সত্ত্বা অভিন্ন। হতে পারে আদর্শের মিল নেই, কিন্তু বাঙ্গালিত্ত্বের তো কোন ঘাটতি নেই। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি ব্যাপারটার দরকার ছিলো একটা কারণে। পরে এটা নিয়ে কথা হবে।

৪. ১৭ ই জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:১৫
comment by: পাগলা বাবু বলেছেন: ভালো লেখা , যুক্তি আছে । তবে আমার কাছে শ্রেষ্ঠ বাঙ্গালী রবীন্দ্রনাথ । রবীন্দ্রনাথ বাঙ্গালীদের একটা দেশ দিতে পারেননি বটে। তবে দাঁড়াতে ভীষণ সাহায্য করেছেন ।এখনো করছেন আগামীতেও করবেন ।
১৭ ই জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৪৪

লেখক বলেছেন: এক হাতি নিয়ে দাদা কী যে ক্যাচাল করলেন। ভাল আছেন?

আপনার কাছে রবি ঠাকুর, কিন্তু আমার কাছে মুজিব। কারণ একটাই, আমার দেশ আছে, আপনার নাই। তাই আমার জনক আগে।

৫. ১৭ ই জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৩৭
comment by: সুখী মানুষ বলেছেন: কিন্তু আমাদের মত বাঙ্গালির কাছে রবীন্দ্রনাথ, নজরুল, শরতচন্দ্র বেঁচে থাকবেন চর্চার মাধ্যমে যুগ যুগ ধরে। এইজন্য যে আমাদের একটা বাংলা দেশ আছে, চর্চা করার স্বাধীনতা আছে-----------সুন্দর!
১৭ ই জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৪৬

লেখক বলেছেন: আরে অরুন ভাই, ধন্যবাদ। অনেক শুভকামনা।

৬. ১৭ ই জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৪৩
comment by: সত্যদা বলেছেন: সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি ব্যাপারটার দরকার ছিলো একটা কারণে। পরে এটা নিয়ে কথা হবে।

ব্যাপারটা কি খোলাসা কইরা কবে কইবেন? মিস করলে জানাইয়েন।
১৭ ই জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৪৮

লেখক বলেছেন: অবশ্যই কইবো। তবে একটু নিজেরও পড়াশোনা করা দরকার। পুরো জেনে লেখাটা বেশি দরকার।

ভাল থাকবেন।

৭. ১৭ ই জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৪৫
comment by: মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ভাইজান, আপনাকে সালাম।
১৭ ই জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৪৯

লেখক বলেছেন: আপনাকেও সালাম, বড় ভাই। ভাল থাকবেন।

৮. ১৭ ই জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৫৪
comment by: প্রচেত্য বলেছেন: তথ্যবহুল পোষ্ট
শুভেচ্ছা
১৭ ই জানুয়ারি, ২০০৮ রাত ১০:২৩

লেখক বলেছেন: ধন্যবাদ প্রচেত্য ভাই। শুভকামনা।

৯. ১৭ ই জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৫৫
comment by: নাস্তিকের ধর্মকথা বলেছেন:
আমার এই দীর্ঘ পোস্ট একটু ধৈর্য সহকারে পড়বেন।

Click This Link

সেটিতে কেমন করে জাতীয় সঙ্গীত পেলাম এই ধরণের একটি অনুচ্ছেদে- এক ধরণের আলোচনা তুলে ধরেছি। সম্ভব হলে মন্তব্য করেন। ধন্যবাদ।
১০. ১৭ ই জানুয়ারি, ২০০৮ রাত ৮:০৩
comment by: নরাধম বলেছেন: আপনার যুক্তিটা বুঝতে পেরেছি। ভাল বলেছেন। অনেক ধন্যবাদ।
১১. ১৭ ই জানুয়ারি, ২০০৮ রাত ৮:১৯
comment by: রাজীব বলেছেন: আমি শ্রেষ্ঠত্য বিচারের এই ব্যাপারটার সাথে একটু দ্বিমত পোষন করি... আপনারা কিছু মনে না করলে বলি.... আমার মনে হয় সময় এবং প্রেক্ষাপট শ্রেষ্ঠ মানুষদেরকে তৈরী করে অথবা শ্রেষ্ঠ মানুষদের হাত ধরেই প্রেক্ষাপটের কাঙ্খিত পরিবর্তন আসে। পরিবর্তনের আকাঙ্খার সহ যোদ্ধারা সকলেই যে যার জায়গায় শ্রেষ্ঠ। আমরা আজ যে বাংলাদেশকে নিয়ে এত গর্ব করি, ঠাট্টা করি তার সবই করি বাংলাতে। করি কারণ বাংলাদেশ আছে বলে। বাংলা ভাষা আছে বলে। রবীন্দ্রনাথ এবং আরো অসংখ্য কবি সাহিত্যিকের হাত ধরে বাংলাভাষা আজ টেকশই একটা অবস্থানে পৌছেছে। ভাষা শহীদরা না থাকলে আজ তার অবস্থা বোধকরি অন্যরকম হত। এর পর মহান মুক্তিযুদ্ধের শুরু বঙ্গবন্ধুর হাত ধরে। তাজউদ্দিন যিনি না থাকলে আমরা যুদ্ধে জয়ী হতে পারতাম কিনা আমি জানি না।

এরকম অসংখ্য মানুষ তাদের তাদের সর্বোচ্চটা দিয়ে আমদের দেশ জাতিকে সমৃদ্ধ করেছেন। হয়তো কারো কারো অবদান আজ ম্লান মনে হয়। কিন্তু মনে হওয়া কি উচিত?
১৭ ই জানুয়ারি, ২০০৮ রাত ১০:১৯

লেখক বলেছেন: ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যের জন্য।

এটা ঠিক যে কেউ একক ভাবে শ্রেষ্ঠ নয়। কিন্তু একেকটা বিপ্লব কিংবা যুদ্ধ কিন্তু একজনের হাত ধরেই শুরু হয়। সেখানে সেই কিন্তু সব থেকে বেশি হাইলাইটেড হন। একটা উদাহরণ দেই, যেমন ইন্ডিয়ার স্বাধীনতার জন্য গান্ধীজি, নেহরু, আবুল কালাম আজাদ সকলের অবদান থাকলেও একজনই এর পিতা। এইটা আমাদের মনে রাখতে হবে।
রফিক, জব্বর, সালাম, বরকতদের দাম অবশ্যই বেশি। কিন্তু বাংলাদেশ না থাকলে, তাঁদের মূল্যায়ন করা হত না আজ যেমন করে করা হয়। আর বঙ্গবন্ধু স্বাধীনতার স্থপতি, আর যাঁরাই আছেন সকলে ইতিহাসের পাতায় অমলিন। তাদের স্থান বঙ্গবন্ধু এই দেশের মাটিতে করে গেছেন। এই জন্যই তিনিই শ্রেষ্ঠ বাঙ্গালি।

১২. ১৭ ই জানুয়ারি, ২০০৮ রাত ৯:১৪
comment by: উন্মনা রহমান বলেছেন:
নাস্তিকের ধর্মকথার সাথে একমত। খুব সুন্দর বলেছেন।
এধরণের তুলনায় আর ভোটে কোনকিছু প্রমাণ হয় না। জরিপের শুরুতেই বোঝা গেছে প্রথম স্থানটা কে পাবে, অর্থাৎ কিজন্য এই আয়োজন।
১৩. ১৭ ই জানুয়ারি, ২০০৮ রাত ৯:২৯
comment by: নরাধম বলেছেন: উন্মনা রহমান বলেছেন:
নাস্তিকের ধর্মকথার সাথে একমত। খুব সুন্দর বলেছেন।
এধরণের তুলনায় আর ভোটে কোনকিছু প্রমাণ হয় না। জরিপের শুরুতেই বোঝা গেছে প্রথম স্থানটা কে পাবে, অর্থাৎ কিজন্য এই আয়োজন।





জরীপের শুরুতে কেমনে বুঝলেন জানাবেন রহমান সাহেবান? আপনার কি জ্যোতিষী?
১৪. ১৭ ই জানুয়ারি, ২০০৮ রাত ১০:৩৫
comment by: উন্মনা রহমান বলেছেন:
@নরাধম:

সাধারণ বুদ্ধি দিয়েই বোঝা গেছে। এই কথাটা বলতে চাইনি, কিন্তু আপনি প্রশ্ন করেছেন বলে বলছি। সর্বকালের বা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, এই শ্লোগানটা বঙ্গবন্ধুর নামে আগে থেকেই চালু ছিল। তাছাড়া আওয়ামীলীগ ও বঙ্গবন্ধুর প্রতি বিবিসি বাংলা বিভাগের দূর্বলতা একটু খেয়াল করে শুনলেই বুঝতে পারবেন। ঐ জরিপটা করা হয়েছিল ঐ শ্লোগানটা প্রতিষ্ঠা করার জন্য।
১৫. ১৭ ই জানুয়ারি, ২০০৮ রাত ১০:৪৯
comment by: নরাধম বলেছেন: @উন্মনা রহমান:



একটু না, আমি অনেক খেয়াল করেছি। কিন্তু কই আ'লীগের প্রতি বিবিসি বাংলা বিভাগের কোন পক্ষপাতিত্ব দেখলাম না। আপনার মতে তাহলে জরীপটা কি বানানো ছিল?


আচ্ছা বিবিসি বাংলা বিভাগ তো সেরা গান নিয়েও জরীপ করেছিল। সেটা কি প্রতিষ্ঠিত করার জন্য করেছিল বলবেন?
১৬. ১৭ ই জানুয়ারি, ২০০৮ রাত ১০:৫৫
comment by: স্নোবল বলেছেন: হাজার বছরের সেরা বাঙ্গালী ইক্তিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বক্তিয়ার খিলজী।
১৭ ই জানুয়ারি, ২০০৮ রাত ১১:০১

লেখক বলেছেন: হা হা হা ! এক কমেন্টে কেল্লাফতে।

১৭. ১৭ ই জানুয়ারি, ২০০৮ রাত ১০:৫৯
comment by: নরাধম বলেছেন: স্নোবল বলেছেন: হাজার বছরের সেরা বাঙ্গালী ইক্তিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বক্তিয়ার খিলজী।






কেল্লাফতে কমেন্ট।
১৭ ই জানুয়ারি, ২০০৮ রাত ১১:০২

লেখক বলেছেন: ধন্যবাদ আবারো নরাধম।

১৮. ১৭ ই জানুয়ারি, ২০০৮ রাত ১১:০৯
comment by: সোনার বাংলা বলেছেন:
ভালো পোষ্ট.....
১৭ ই জানুয়ারি, ২০০৮ রাত ১১:১৬

লেখক বলেছেন: ধন্যবাদ।

১৯. ১৭ ই জানুয়ারি, ২০০৮ রাত ১১:০৯
comment by: আশরাফ মাহমুদ বলেছেন: দারুণ লিখেছেন। বঙ্গবন্ধু যেমন বাংলাদেশের জনক, তেমনি রবী বাংলা সাহিত্যের পুরোধা; তবে ঠিক ভাষা বিকাশের জন্য দেশের দরকার, এখানেই বঙ্গবন্ধুর শ্রেষ্ঠতা।
১৭ ই জানুয়ারি, ২০০৮ রাত ১১:১৭

লেখক বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া। ব্যাপারটা বুঝার জন্য এবং অনুধাবন করার জন্য। অনেক শুভকামনা।

২০. ১৭ ই জানুয়ারি, ২০০৮ রাত ১১:১৩
comment by: জেনারেল বলেছেন: দারুন লিখেছেন বস :)
১৭ ই জানুয়ারি, ২০০৮ রাত ১১:১৮

লেখক বলেছেন: স্যালুট জেনারেল। ভাল থাকবেন।

২১. ১৭ ই জানুয়ারি, ২০০৮ রাত ১১:২০
comment by: মাথামোটা বলেছেন:
এদের মাঝে তুলনা করার প্রয়োজন আছে বলে মনে হয় না।
১৭ ই জানুয়ারি, ২০০৮ রাত ১১:২৪

লেখক বলেছেন: হুম। তবে একটা ছোট্ট ব্যাপার আছে। রবীন্দ্রনাথের স্থান করে দিয়েছেন মুজিব।

তবে সস্থানে তাঁরা চির শ্রেষ্ঠ। সেখানে কোন দ্বিমত নেই।

২২. ১৮ ই জানুয়ারি, ২০০৮ রাত ২:০২
comment by: বিবর্তনবাদী বলেছেন: আমি তীব্র ভাবে মানুষে মানবিক গুনাবলী অথবা একজনের কর্ম অন্যের সাথে তুলনার বিরোধীতা করি। সব কিছুকে সংখ্যার ভিত্তিতে পরিমাপের চেষ্টা, পুঁজিবাদী চেতনারই বহিপ্রকাশ। আমারা যে যার অবস্থান থেকে কাজ করি। তাই তুলনা সম্ভব নয়।

ফলে, রবীন্দ্রনাথ বড় নাকি শেখ মুজিব বড় এসব নিয়ে আলোচনারও তীব্র প্রতিবাদ করি।


তবে, আপনার পোস্ট ভাল হয়েছে।
২৩. ২৩ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৮:৩৯
comment by: বিষাক্ত মানুষ বলেছেন: +++++
২৪. ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:৩৪
comment by: ভক্কডা বলেছেন: খুব সুন্দর লেখা। দারুন, সম্মোহিত, অভিভূত, মাথানত! পেলাচ দিলাম অক্ব্বপণ হস্তে।

 

 


আমার আমি।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ