আমার প্রিয় পোস্ট
- মৌলিক সংখ্যা নিয়ে আমার কিছু কথা - তারছিড়া..
- জার্মানিতে উচ্চশিক্ষা। - হাসান41554
- গান শোনা যাবে এখন ভিন্ন মাত্রায়! - হাসান জোবায়ের
- এবার যে কোন অনলাইন রেডিও শুনুন আপনার (ওয়ার্ডপ্রেস বা জুমলা) সাইটে!!! - রাসেল আহমেদ (রাসেল)
- php mysql coonection দিতে হলে নিচের নিয়ম দেখুন - স্বনীড়
- পুরোনো কিছু বিজ্ঞাপন - সংবাদপত্রে প্রকাশিত ( ১ম পর্ব ) - বল্টু মিয়া
- আপনি কি আপনার কম্পিউটারের "Autorun.inf " Remove করতে চান - মোস্তাফিক
- Wavin' Flag - গানে গানে সাম্রাজ্যবাদ বিরোধী চেতনা... - দি ফ্লাইং ডাচম্যান
- সাহায্য চাই পোস্ট! প্রথমআলো থেকে লেখা কীভাবে ইউনিকোডে কনভার্ট করে ওয়ার্ড ফাইল বানাবো? - হমপগ্র
- বিশ্বের ১০টি বিস্ময়কর ব্রিজ!!!!!!!!!! - পর্ব ৩ - মুভি পাগল
- দেশের সবচেয়ে প্রাচীন স্কুল এবং কলেজ কোনগুলি??? সবার সাহায্যে তৈরি হল একটি তালিকা.... - সারওয়ার ইবনে কায়সার
- ...লেখাজোকা আহবান... - কায়সারহেলাল
- বিজ্ঞাপনের রকমফের.........আজিব সব আইডিয়া - সারওয়ার ইবনে কায়সার
- প্রিয় রুদ্র - তসলিমা নাসরিন - বইপাগল
- শতবর্ষ আগের ঢাকা - মামুনুর রহমান খাঁন
- Split Personalities:: আপনি সুস্থ আছেন তো? - আইরিন সুলতানা
- Summer of 69 :: বুয়েটিয়ান ভার্শন(আমার প্রথম ভিডিউ পুষ্ট) - ভাঙ্গা পেন্সিল
- কথোপকথন: পূর্ণেন্দু পত্রী - সুজন ১২
- মেডিটাশনঃ কোয়ান্টাম মেথডের ফ্রি বাংলা অডিও MP3 ডাউনলোড করুন - রনি৪৪৬
- তুমি সন্ধ্যার মেঘমালা - অপ্সরা
- রাজাকার জামাত শিবিরকে কোপানোর জন্য সব চেয়ে সেরা গান / মাকসুদ(নিষিদ্ধ) রিপোষ্ট.। - আবুল বাহার
- যাও পাখি বলো তারে - লিরিক্স ও গীটার কর্ড - শাহারিয়ার আহমেদ
- ভাল লাগা কবিতা................ - বিপাশা দেবনাথ
- উড়াধুরা প্রেমের কবিতা - সুলতানা শিরীন সাজি
- Esnips থেকে ডাউনলোড ,বিনা কষ্টে বহুত আরামে করবেন - চিকনমিয়া
- তোমার ভাঁজ খোলো আনন্দ দেখাও ... - প্রভাৎ ঋষি
- আপনার পিসিকে ভাইরাস মুক্ত রাখতে চান? - নিউটন
- হে নিদারুণ সুসময়, তুমি উচ্চারণ করো, কবির মৃত্যুতে আমাদের কিছু আসে যায় না! - মৃদুল মাহবুব
- Esnips থেকে গান ডাউনলোডের উপায় - রাশেদ
- নগ্নিকা এবং মনন ভূমে কাঠঠোকরার কেরামতি - আকাশচুরি
- কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, আমাদের জাতীয় সঙ্গীত ও ত্রিভুজ গোত্রীয়দের বিভ্রান্তি সৃষ্টির অপচেস্টা - নাস্তিকের ধর্মকথা
- জামাতি দাওয়াতে মওলানার জবাব - অমি রহমান পিয়াল
- ক্যাচালের সিরিয়াস পোস্ট - ক্যাচাল
বাংলা বানান রীতি-১ ("পড়া" এবং "পরা" সমাচার)
২৬ শে জানুয়ারি, ২০০৮ রাত ৯:৫১
ভূমিকাঃ সামনে ফেব্রুয়ারি মাস। মহান ভাষা দিবস ২১শে ফেব্রুয়ারি। আমাদের এই ব্লগটি এখন বিভিন্ন সার্চ ইঞ্জিন থেকে সার্চের রেজাল্ট হিসেবে আসে। বাংলায়ও সার্চ করা যায় গুগলে। এখানে আমরা যা লিখি তা ভবিষ্যতে কোন বিশাল জ্ঞান ভান্ডার হিসেবেই পরিচিতি পাবে। তাই আমাদের বাংলা বানান সম্পর্কে অনেক বেশি সচেতন থাকতে হবে। আমরা বানান নিয়ে চর্চা না করলে এই জ্ঞান ভান্ডারের তথ্য সমূহ কিন্তু আগামী প্রজন্মকে বানান সম্পর্কে সঠিক নির্দেশনা দিতে ব্যর্থ হবে। তাই আসুন, যাই লিখি বানানটার দিকে যেন সর্বদা আমাদের খেয়াল থাকে এবং লেখার মধ্যে যেন যথেষ্ট সঠিকতা থাকে।
বাংলা একাডেমির প্রমিত বাংলা বানান রীতি অনুযায়ী লেখাগুলো সাজানোর চেষ্টা করতে হবে। সেই ভাবে ভাষাকে এবং ভাষা শহীদদের প্রতিও আমাদের যথেষ্ট কৃতজ্ঞতা প্রকাশ পাবে। এখানে কিছু সাধারণ বানান নিয়ে আলোচনা করা হবে যেগুলো আমরা প্রায়ই সময় লিখতে গিয়ে দ্বিধা-দ্বন্দে পড়ে যাই।
"পড়া" এবং "পরা" শব্দ দুইটি নিয়ে আমাদের সংশয়ের শেষ নাই। তাই এটিকে বিশ্লেষণ করা হলো।
পড়া(১)- শব্দটি মানে হলো কোন কিছু পঠন করা। যেমন, পেপার পড়া। বই পড়া।
পড়া(২)- উপর থেকে নিচে কিছুর পতন হওয়াকে পড়া বলা হয়। যেমন, মানুষটি ছাঁদ থেকে পড়ে গেল।
পড়া শব্দটি দিয়ে পড়ে যাওয়া সংক্রান্ত অনেক কিছুই বুঝানো যায়। এখানে কিছু উদাহরণ দেওয়া হলো। যেমন, বাজারে চালের দাম পড়ে গ্যাছে। মেয়েটি তার উপরে পড়ে গেল।
পরা(১)- একটি অব্যয় শব্দ। এটি উপসর্গ হিসেবে ব্যবহার করা হয়। পরা উপসর্গের অর্থ হলো, আতিশয্য(১)। যেমন, সে পরাক্রমশালী রাজা ছিলো। আরেকটি অর্থ হলো, বিপরীত(২)। যেমন, যুদ্ধে তাদের পরাজয় মেনে নিতে হলো"।
পরা(২)- কোন কিছু পরিধান করা। যেমন, ছেলেটি কাপড় পরছে। মেয়েটি চোখে কাজল পরছে।
(সূত্রঃ বাংলা একাডেমির বই।)
সর্বশেষ এডিট : ২৬ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:২১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
জেনারেল বলেছেন:
গুড পোষ্ট
লেখক বলেছেন: ধন্যবাদ জেনারেল। স্যালুট টু ইউ।
পুতুল বলেছেন:
অনেক বানান ভুল লিখ। সব চেয়ে ভুল করি আলচ্য শব্দ দু'টি। আরো দ'একটি উদারহণ হলে খুব ভাল হয়। যেমন পরশী ঠিক হল তো?
এ রকম একটা সিরিজ পোষ্ট আশা করছি।
লেখক বলেছেন: ধন্যবাদ পুতুল। আসলে এরকম পোস্টিং করার জন্য যে পরিমান পড়াশোনা থাকা প্রয়োজন, আমার বলতে গেলে তার কিছুই নাই। তবু চেষ্টা করবো। আরোও উদাহরণ দেওয়া হবে। আরও আলোচনা করা হবে।
"পড়শি" সঠিক বানান এটি অবশ্য সংশোধিত। আগে লেখা হত "পড়সী"।
নেহার পুরকায়স্থ বলেছেন:
ভাল পোস্ট। কিন্তু আপনি এক জায়গায় লিখেছেন `দিধা-দ্বন্দে পড়ে যাই'। আসলে শব্দটি হবে এরকম- `দ্বিধা-দ্বন্দ্বে পড়ে যাই'।
লেখক বলেছেন: ধন্যবাদ নেহার পুরকায়স্থ। ভুল ধরিয়ে দেওয়ার জন্য আরও একটা ধন্যবাদ। স্বাগতম সব সময়।
অক্ষর বলেছেন:
"মেয়েটি তার উপরে পড়ে গেল"নাউযুবিল্লাহ!!! নাউযুবিল্লাহ!!! ওয়াস্তাগফিরুল্লাহ!!! ওয়াস্তাগফিরুল্লাহ!!!
আমার উপর পড়ল না কেন?
লেখক বলেছেন: "তার" মানেই যে একটা ছেলে হেইটা তোমারে কেডায় কইলো বাহে?
"তার" তো একটা বুড়াও হইতা পারে![]()
তোমার উপর পড়বে শীঘ্রই,
নেহার পুরকায়স্থ বলেছেন:
আপনার সমস্যা কি নাজমুল?
লেখক বলেছেন: উনি আমার সাথে মজা করেছেন নিছক। ওনার সাথে আমার সম্পর্কটাই এরকম মজার। এটা অফেন্সিভ কিছুই না। ধন্যবাদ নেহার পুরকায়স্থ।
বিষাক্ত মানুষ বলেছেন:
চলুক .....+++++
লেখক বলেছেন: ধন্যবাদ বিমা। বানান ভুল করছো তো খাইছি তুমারে।
অক্ষর বলেছেন:
@নেহার পুরকায়স্থ, সমস্যা হওয়ার মতো কি আমি কিছু করছিরে ভাই? ভালো খারাপ কিছুতো বলি নাই, কিন্তু প্লাস ঠিকই দিছি। সমস্যাটা কোথায় দেখলেন যদি একটু বলতেন। হমপগ্রকে ধন্যবাদ। আপনি আমার উপরের মন্তব্যটা মুছে দিতে পারেন।
লেখক বলেছেন: আরে নাহ ভাই। কেন মুছবো?
আপনি মজা করেছেন, এখানে খারাপের কিছুই নাই বস।
আমার সাথে ফর্মালিটি নাই কিন্তু কুনু। আপনি আমার অনেক প্রিয় ব্লগার বস।
লেখক বলেছেন: বিহংগ দা, ধন্যবাদ। অনেক ভাল থাকবেন। শুভকামনা।
নেহার পুরকায়স্থ বলেছেন:
হুম...
নেহার পুরকায়স্থ বলেছেন:
@নাজমুল, আপনার মন্তব্যটা শুধু রসিকতা না হয়ে একটু বিশ্রী হয়েছে বলে আমার মনে হয়েছে। আসলে সিরিয়াস একটা বিষয়কে এত হাল্কাভাবে নেয়া ঠিক না।
লেখক বলেছেন: হুম...বুঝা গ্যাছে। ভুল-বুঝাবুঝি। এটা হতেই পারে। ধন্যবাদ।
অক্ষর বলেছেন:
@নেহার পুরকায়স্থ, ঠিক আছে, দুঃখিত। কিন্তু অতটা খারাপ ভাবে বলি নাই কথাটাহমপগ্রকে আবারও ধন্যবাদ
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















