আমার প্রিয় পোস্ট

বাংলা বানান রীতি-২ ("বুঝা" এবং "বোঝা" বিশ্লেষণ)

২৭ শে জানুয়ারি, ২০০৮ রাত ৯:৪৫

শেয়ার করুন:                   Facebook

"বুঝা" এবং "বোঝা" শব্দ দুইটি নিয়ে আমাদের মধ্যে যথেষ্ট বিতর্ক আছে। আমরা অনেকেই "বুঝা" এর জায়গায় "বোঝা" লিখি। আমি এ পর্যন্ত একতরফা ভুল দেখেছি। অর্থাৎ, কখনও দেখিনি কেউ "বোঝা" এর স্থানে "বুঝা" ব্যবহার করেছেন।

বুঝ(১)- বোধ; বিচার; জ্ঞান। যেমন, কী বলেছেন, তার কিছুই বুঝতে পারিনি। বুঝা গেল তুমি একটা ভুল করেছ। খেয়াল করবেন দ্বিতীয় বাক্যটির "বুঝা" শব্দটি অনেকে ভুল করে "বোঝা" লিখে থাকেন।

"বুঝ" একটা নাম শব্দ। এর সাথে "আ" প্রত্যয় যোগে গঠিত হয় "বুঝা" শব্দটি। "বুঝা" ধাতু হিসেবে ব্যবহার করা যেতে পারে এক অর্থে যে এর সাথে ক্রিয়া বিভক্তি ইতেছেন (বুঝা+ইতেছেন) যোগ করে "বুঝাইতেছেন" একটি অর্থবোধক শব্দ হয়। কিন্তু তা ব্যাকরণের নিয়ম অনুসারে অশুদ্ধ।

বুঝ(২)- প্রবোধ; সান্ত্বনা। যেমন, তাকে বুঝ দিয়ে লাভ নাই। তিনি অনেক বুঝানোর(এখানে বোঝানোর হবে না) চেষ্টা করেছেন, লাভ হয়নি।

বোঝা(১)- ভার; মোট। যেমন, তার বোঝা টানার শক্তি ছিলো না। সংসারের বোঝা টানতে টানতে আমি হয়রান। , দায়িত্ব। যেমন, না জেনে এত বড় বোঝা নিতে গেলে কেন? বোঝাই- পূর্ণ বা ভর্তি। যেমন, মাল বোঝাই ট্রাকটিকে পুলিশ আটক করলো।

(সূত্রঃ বাংলা একাডেমি)


 

 

  • ২১ টি মন্তব্য
  • ১৯৯ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৬ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ২৭ শে জানুয়ারি, ২০০৮ রাত ৯:৪৯
comment by: মুনশী বলেছেন:



+ ইমেরাজ দি গ্রেট!
২৭ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:২২

লেখক বলেছেন: ধন্যবাদ।

২. ২৭ শে জানুয়ারি, ২০০৮ রাত ৯:৫৭
comment by: হাসিব বলেছেন:
লেখা আর লিখা - কোন্টা কারেক্ত ?
২৭ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:২২

লেখক বলেছেন: হাসিব ভাই,

হো ঠিকই ধরছেন। আমার লগে এইরম করেন কেন? আমি ছোট মানুষ :(

৩. ২৭ শে জানুয়ারি, ২০০৮ রাত ৯:৫৮
comment by: প্রশ্নোত্তর বলেছেন:
পেডোফাইল সাইমুমের কতা মনে করায়া দিলেন।
২৭ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:৫৮

লেখক বলেছেন: হুম...শব্দের পোস্টমর্টেম। মনে আছে।

৪. ২৭ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:০০
comment by: প্রচেত্য বলেছেন: হুমম !
অতিব জ্ঞানগর্ভ পোষ্ট
ভাল লাগল
২৭ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:৫৯

লেখক বলেছেন: ধন্যবাদ প্রচেত্য ভাই। ভাল থাকবেন।

৫. ২৭ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:১৮
comment by: মানুষ বলেছেন: বুঝা গেল মাথায় জ্ঞানের বোঝা বইয়ে বেড়াইতেছো।
২৭ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:২৫

লেখক বলেছেন: বোঝা কই দেখলা? এইটা তো পটলা।

৬. ২৭ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:১৯
comment by: বিহংগ বলেছেন:
সুন্দর পোস্ট।
তবে দেখুন, বাংলা একাডেমি আবার "বুঝা" এবং "বোঝা" র উদাহরনে কেমন জট লাগিয়েছে। কয়েকটি উদাহরনঃ
১।আমি তার মন বুঝি
২।সে আগে বুঝেনি
৩।তার মন বোঝার চেষ্টা করো
৪।তুমি কি তার কথা কিছু বুঝলে?
৫।তাকে কতো বোঝালাম
৬।আসুন ,ব্যাপারটা নিয়ে বোঝাপড়া করি।
তাই, দেখা যায়, বুঝাটাই বোঝা হয়ে গেছে।
ভালো থাকবেন।
২৭ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:২৭

লেখক বলেছেন: বিহংগদা,

ধইরা ফেলাইছেন। এই ঝটলা খুলবো, দেখি।

আমিও কনফিউজড একটু। তাই আরেকটু জেনে নেই।

৭. ২৭ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:২৪
comment by: পলাশমিঞা বলেছেন: বিগংগভাই, হাচা কইচনই। বানানর সমস্যাট যে কোনদিন সমাদান ওইব? বুঝাত গেলে বুঝ বুঝ ওই যায়।

হমপগ্র, আপনার কাছ থেকে অনেক কিছু শিখছি। ঢং করছিনা তিন সত্য করে বলছি। ৩ পড়ার জন্য অপেক্ষামন।

আপনাকে ধন্যবাদ+
২৭ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:৫৭

লেখক বলেছেন: ধন্যবাদ। ভাল থাকবেন।

৮. ২৭ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:২৭
comment by: কালপুরুষ বলেছেন: "বুঝা" এবং "বোঝা" ক্ষেত্র বিশেষে এবং প্রয়োগ সাপেক্ষে দুটোই সঠিক। গান ও কবিতা আবৃত্তির ক্ষেত্রে "বুঝানো"র চাইতে "বোঝানো" শব্দটা বেশী ব্যবহৃত হয়।
যেমনঃ
"তারে বোঝানো গেলনা কিছুতেই......"
"বোঝনা কেন যে তুমি, কি যে আমি চাই..."

আমরা কথায় কথায় যেমন বলি, "তুই কি আমার কথা বুঝতে পারছিস"? পরে বুঝবি কী ঝামেলা তুই পাকিয়েছিস।"

আবার এভাবেও বলি, "তোমাকে বোঝা মুশকিল। এই একটা কথা তোকে আমি কিছুতেই বোঝাতে পারছি না।"

ভিন্ন অর্থে, "বোঝা" বহন করা কি যে কষ্টের সেটা আমি বুঝি। আবার এভাবেও বলা যায়, "বুঝতে পারছি আমি এখন তোমার "বোঝা" হয়ে গেছি। এটাও সঠিক, "আমার যা বোঝার আমি ঠিকই বুঝেছি।"

তাই ভুল বা শুদ্ধ এখানে নিজের "বুঝ" বা বোঝার জটিলতা।
২৭ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:৫০

লেখক বলেছেন: উচ্চারণের ফলে শব্দ দুইটি এক হয়ে গ্যাছে।

কিন্তু ব্যাকরণের দিক থেকে তা ভুল। এরকম আরেকটি শব্দ আছে। "অবোদ্ধ"। ব্যবহার হতে হতে তা ভাষায় ঢুকে পড়লেও বাংলা একাডেমিতে "নির্বোধ্য" ই আছে। "অবোদ্ধ" নেই।

"বুঝ" শব্দটি উৎপত্তি বিচারে এক রকম। "বুঝ" বুজ ধাতু থেকে এসেছে। এটাকে "বোঝা" বানানো একেবারেই ঠিক না। তবে উচ্চারণ করা যায়। এখন উচ্চারণেই ভাষা চলে সেই দিক থেকে বাংলা একাডেমি এটাকে গ্রহণ করেছে। কিন্তু এর ব্যাখ্যা তারা কেমন করে দেবেন? সেটা না দিয়েই শব্দটিকে অন্তর্ভূক্ত করাটা আমার কাছে সঙ্গত নয়।

আমরা লিখতে পারি "বুঝা" কিন্তু উচ্চারণ করবো "বোঝা" তাইলে হয়তো ঠিক হত।

৯. ২৭ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:২৮
comment by: শেখ জলিল বলেছেন: সাধুবাদ। অমর একুশের আগে এরকম একটি সিরিজ পোস্ট উপকারে দেবে সবারই।
...তবে বোঝা অথবা বুঝা দু'টোই ব্যবহৃত হচ্ছে আজকাল। দু'টোই সঠিক। তাই বুঝাপড়া বা বোঝাপড়া-তে কোনো পার্থক্য নেই। ( বাংলা একাডেমি প্রণীত ব্যবহারিক বাংলা অভিধানে এর উল্লেখ আছে)
২৭ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:৫৬

লেখক বলেছেন: ধন্যবাদ শেখ জলিল।

এই ব্যাপারে আমার বক্তব্য ভিন্ন। "বুঝ" শব্দটির উৎপত্তি বিচার করলে দেখা যায় সেটা বুজ ধাতু থেকে এসেছে। যার অর্থ আছে। এটাকে বোঝা বলতে বলতে বাংলায় তার প্রবেশ হতেই পারে। কিন্তু প্রণেতারা এর ব্যাখ্যা কোথাও দেন নাই। এর সঠিক ব্যাখ্যা দেওয়াটা আগে দরকয়ার ছিলো।

এখন এর ব্যাখ্যা দিতে হলে আমাদের ধ্বনি পরিবর্তনের ভেতরে ফেলতে হবে। প্রগত স্বরসঙ্গতি অথবা স্বরাগমের মধ্যে ফেলে এর ব্যাখ্যা দেওয়া দরকার।

১০. ২৭ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:৩১
comment by: সাতিয়া মুনতাহা নিশা বলেছেন: বুঝলাম!!!
২৭ শে জানুয়ারি, ২০০৮ রাত ১১:০৩

লেখক বলেছেন: ধন্যবাদ।

১১. ২৭ শে জানুয়ারি, ২০০৮ রাত ১১:১৪
comment by: রোবোট বলেছেন: বোঝা- চলিত, ভাযা, বুঝা-সাধু; এবং বোঝা- ভার (সাধু ও চলিত ),
তাহার ভাষা বুঝিবার অবকাশ নাই।
তার ভাষা বোঝার অবকাশ নেই।



নাকি ভুল কৈলাম?

 



 


আমার আমি।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ৭৪৯৫৮