ধর্ম অট্টালিকা মাথায় ভেঙ্গে পড়ছে!
০৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কাজী নজরুল ইসলাম সিরাজগঞ্জে ১৯৩২ সালে মুসলিম ছাত্রদের অভিনন্দনের উদ্দেশ্যে একখানা ভাষণ দিয়ে ছিলেন। যার অর্থ সেখানে বসে থাকা ছাত্র গুলো কিছুই বুঝেন নাই। বুঝলে কাজী নজরুল বেঁচে ফিরতেন কী না সন্দেহ। আর যদি তারা বুঝেই থাকেন তাহলে বুঝতে হবে তখনকার মুসলমানরা নিজেদের ধর্মের সংস্কার সম্পর্কে যথেষ্ট সচেতন ছিলেন।
কাজী নজরুল ইসলামের মুখজবানী খানা তুলে ধরছি,
"পথ-প্বার্শে ধর্ম-অট্টালিকা আজ পড় পড় হইয়াছে, তাহাকে ভাঙ্গিয়া ফেলাই আমাদের ধর্ম, ঐ জীর্ণ অট্টালিকা চাপা পড়িয়া বহু মৃত্যুর কারণ হইতে পারে। যে-ঘর আমাদের আশ্রয় দান করিয়াছে, তাহা যদি সংস্কারাতীত হইয়া আমাদেরই মাথায় পড়িবার উপক্রম করে, তাহাকে ভাঙ্গিয়া নতুন করিয়া গড়িবার দুঃসাহস আছে একা তরুণেরই।" এই লেখা খানা টিয়া পাখির মত অনেকবার মুখস্থ করেছেন অনেকে। কারণ এইটা ইন্টারের বাংলা বইতে আছে। অথচ এর মর্ম কী একবারও আমরা খতিয়ে দেখেছি? একবারও চেয়েছি সেই জীর্ণ ধর্ম অট্টালিকার সংস্কার করতে? আজকে যখন সেই অট্টালিকা ভেঙ্গে পড়ছে এক এক করে দোষ কাকে দেব? বাংলা ভাইকে? নাকি আমাদের নিজেদেরকে যারা যাহা পড়েছি পড়ার জন্য পড়েছি, কিছুই উপলব্ধি করি নাই।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier...
...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ...
...বাকিটুকু পড়ুন
ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।...
...বাকিটুকু পড়ুন
স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের...
...বাকিটুকু পড়ুন
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন