বিদগ্ধজন / ইমরোজ আহমদ
২৬ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
অনবের পথচলা কবে শুরু হলো বলা কঠিন। নিঃসঙ্গতার দেয়ালে দেয়ালে যখন শূন্যতাও অর্থ খুজে ফেরে।
জন্মসূত্রে পাওয়া এক কঠিন অভিশাপ তাকে একঘরে করে রেখেছিল একযুগেরও কিছু বেশি সময়। বাবা মায়ের মমতার রূপ তার সেভাবে দ্যাখা হয়নি। দু'জনের মধ্যে ছিলো বিস্তর দূরত্ব আর ব্যাক্তিত্বের স্নায়ুযুদ্ধ। এসবের হাত ধরেই রাস্তায় নামা। প্রথম সে মুক্ত বিহঙ্গের স্বাদ পেয়েছিলো অপবিত্র আমাদের এই নগরের কোন এক ফুটপাতে।
অন্ত্যমিলের খোঁজে থাকা নিস্তব্ধ শব্দ খেয়াল,
তারই মাঝে তুমি বিদগ্ধজন।
আশে পাশের নীরব বৃক্ষ ছায়ায় মায়াজালের খবর।
মাঝে মাঝেই অসুস্থ করে যেতে হয় নিজেকে।
নাহলে এই এত শীশার মধ্যে বাঁচা বড় কষ্ট।
নাহলেও দু'টো অসম্পূর্ণ ভাবনাকে রুচিবদ্ধ করে রাখা,
ভালোবেসে যাওয়া স্বাদ-হীন এক গন্তব্যের দিকে।
মাথার উপরে যে বিশাল নীল ছাঁদ ...একেক সময় কালো মেঘে
বস্তুত কিছু হাজার জলরাশিকে এক করে।
মনে আছে প্রথম কবিতা, "কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা..."
নাহ! এখানে তবে শেষ হোক লাইনটা, "মনে মনে" আর নয়।
নিদাঘ এই শরীর হারিয়ে যাক নবীনতম অসভ্যতায়।
যাকে তোমরা সভ্যতা বলেই ভুল করে এসেছো এতটাকাল।
অনব দিব্যি ঘুরে ফিরে। এপথ থেকে ওপথে। এ ধার থেকে ওধারে। একসময় নিজের ঘর চলে আসে, সেটা বড়ই মৃতপ্রান্তময়। এর থেকে নিস্তার নেই... বিশ্বাস অবিশ্বাসের দেয়ালে আর কতকাল ঘুমানো? প্রশ্ন থেকে যায়!
সর্বশেষ এডিট : ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier...
...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ...
...বাকিটুকু পড়ুন
ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।...
...বাকিটুকু পড়ুন
স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের...
...বাকিটুকু পড়ুন
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন