পেপারে বিজ্ঞাপনে বিজ্ঞাপনে ভর্তি হয়ে যায়। টিউটর দিচ্ছি/ নিচ্ছি। বেতন, ৫০০০/ ৬০০০/ ৮০০০ টাকা পর্যন্ত। সেখানে আপনি টিচার হয়ে ফোন করলে আপনাকে ৩০০ কিংবা ৫০০ টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর আপনাকে ছাত্র খুজে দেওয়া হইবে।
কিন্তু এই ৫০০ টাকা দিয়ে বা ৩০০ টাকা দিয়েই আপনি বাঁশটা খাবেন। অর্থাৎ তারা বাঁশ দিলো। আপনাকে টিউশনি তারা দিবে না। তা ছাড়া এমন জায়গায় টিউশনির খবর দিবে যা যেখানে যাওয়া আপনার পক্ষে জীবনেও সম্ভব না।
যেমন বলবে, "চাঁদে একটা টিউশনি আছে, যাবেন?"
-চাঁদে!!!!!
-কেন এখন তো ডাইরেক্ট রকেট আছে।----অনেকটা এরকমই।
এই হলো আসল চিত্র। এ ছাড়াও তারা দেখা যাবে আপনাকে এমন এমন চিপায় ফেলবে যা কল্পনাতীত। "ছাত্র তো একটা আছে, কিন্তু সেটা তো ইংলিশ মিডিয়ামের এ-লেভেলস। পড়াতে পারবেন"?
ধরুন পারবেন। বললেন "হ্যা, পারব।" কিন্তু পরে ফোন করে বলবে,
"ভাইয়া সেটা তো ছাত্রী ওরা লেডি টিচার খুজতেছে"।
আর ঘুরানোর ব্যাপারটা তো আছেই।
আজ না কাল, কাল না পরশু। আর আপনি এক সময় তাদের ফোন করে গালাগালি করা শুরু করবেন। মানুষেরও সহ্যের একটা সীমা আছে। সুতরাং তারা তখন বাঁশটা খাবে। অর্থাৎ তারা বাঁশ নিচ্ছে। আপনি বাঁশ দিচ্ছেন।
এরকম প্রতারক চক্রের হাতে কেউ পড়বেন না আশা করি। কারণ অনেক সময় মানুষ খুব ডেসপারেট হয়ে গিয়েই ওদের হাতে ধরনা দেয়। মানুষের ইমোশন নিয়ে খেলা করা আমাদের দেশের মানুষের স্বভাব হয়ে দাঁড়িয়েছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


