চলতি পথে...
যাদুকর ভালোবাসা
প্রেমিক ডাকাতের মত তোমাকে ছিনিয়ে নেবে।
মৌসুমি বাতাসে উড়ে যাবে ভালোবাসা।
হৃদয়ের চোরাপথে তুমি হারিয়ে যাবে।
ও! তুমি লুটপাট হয়ে যাবে।
তুমি চৌচির হয়ে যাবে।
চোখের ইশারায় ছুড়ে দেব সুতীক্ষ্ম চুম্বন।
তুমি দিশা হারা হয়ে যাবে, তুমি পথহারা হয়ে যাবে।
অনন্ত আকাশে উড়ে যাবে ভালোবাসা।
অন্তরে মাঠেঘাটে তুমি সব বিকিয়ে দেবে।
এই চোখে তাকিয়ো না তুমি লুটপাট হয়ে যাবে।
তরজনি উচিয়ে জ্বেলে দিব সবুজ আগুন।
তুমি নজরবন্দী হয়ে যাবে, তুমি ঘুমহারা হয়ে যাবে।
নিশাচর স্বপনে আততায়ী ভালোবাসা
ভবঘুরে এই বুক তোমাকে কাছে টেনে নেবে।
এই চোখে তাকিয়ো না লুটপাট হয়ে যাবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


