------------------------------------শুরুর কথা--------------------------------
রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য সৃষ্টি কর্মের খুব কমই আমার পড়া হয়েছে। "গল্পগুচ্ছ", "সঞ্চয়িতা", "গীতবিতান" এই বইগুলোর গল্প, কবিতা ও গান পড়েছি শুনেছি। তবে কোনটাই পুরো শেষ করা হয়নি। অবসরে অনেক লেখকের মাঝ থেকে রবীন্দ্রনাথের বইগুলোই বেশি পড়ি। মনের কথা, আর দার্শনিকতার যে বিস্তৃতি তাঁর লেখায় তা আমাকে বিমুগ্ধ করে।
"সোনার তরী" কবিতাটিকে আমি কতখানি ভালোবাসি তা ভাষায় প্রকাশ করার মত নয়। "সোনার তরী" কবিতা পড়ে আমার নিজের আত্ম উপলব্ধি এবং চিন্তাধারায় একটা বিশাল পরিবর্তন এসেছে, যা অনুভব করি প্রায়সই। রবীন্দ্রানাথের কবিতা ছাড়াও, নজরুল, নির্মলেন্দু গুণ, সুকান্ত ভট্টাচার্য, জয় গোস্বামী, জীবনান্দ দাশ, মাইকেল মধুসূদন দত্ত, শামসুর রাহমান, গোলাম মোস্তফা সহ আরও অনেক কবির বই পড়েছি। তাদের কবিতাও আমার কাছে অসাধারণ লাগে। কবিতা মানে সাধারণ কিছু কথা অভিনব করে বলা। তাই অযথাই জটিল কোন ভাব কাব্যে আমি না পারতে প্রবেশ করি না। এই নতুন বিভাগে আমি আমার প্রিয় কিছু কবিতা সবার সাথে শেয়ার করবো। আর আমার সবথেকে প্রিয় কবিতা "সোনার তরী" নামেই এই বিভাগটি চালু করলাম।
----------------------------------------------------------------------------------
সোনার তরী
গগনে গরজে মেঘ, ঘন বরষা।
কূলে একা বসে আছি, নাহি ভরসা।
রাশি রাশি ভারা ভারা
ধান কাটা হল সারা,
ভরা নদী ক্ষুরধারা
খরপরশা-
কাটিতে কাটিতে ধান এল বরষা।।
একখানি ছোট ক্ষেত, আমি একেলা-
চারিদিকে বাঁকা জল করিছে খেলা।।
পরপারে দেখি আঁকা
তরুছায়ামসী-মাখা
গ্রামখানি মেঘে ঢাকা
প্রভাতবেলা-
এপারেতে ছোট ক্ষেত আমি একেলা।।
গান গেয়ে তরী বেয়ে কে আসে পারে।
দেখে যেন মনে হয় চিনি উহারে।
ভরা পালে চলে যায়,
কোন দিকে নাহি চায়,
ঢেউগুলি নিরুপায়
ভাঙ্গে দু'ধারে-
দেখে যেন মনে হয় চিনি উহারে।।
ওগো, তুমি কোথা যাও কোন বিদেশে?
বারেক ভিড়াও তরী কূলেতে এসে।
যেয়ো যেথা যেতে চাও,
যারে খুশি তারে দাও-
শুধু তুমি নিয়ে যাও
ক্ষণিক হেসে
আমার সোনার ধান কূলেতে এসে।।
যত চাও তত লও তরণী পরে।
আর আছে আর নাই, দিয়াছি ভরে।।
এতকাল নদীকূলে
যাহা লয়েছিনু ভুলে
সকলি দিলাম তুলে
থরে বিথরে-
এখন আমারে লহ করুণা করে।।
ঠাই নাই, ঠাই নাই ছোট সে তরী
আমারি সোনার ধানে গিয়াছে ভরি।
শ্রাবণ গগন ঘিরে
ঘনমেঘ ঘুরে ফিরে,
শূন্য নদীর তীরে
রহিনু পড়ি-
যাহা ছিল নিয়ে গেল সোনার তরী।।
-রবীন্দ্রনাথ ঠাকুর
আলোচিত ব্লগ
আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন
বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন
মাননীয় প্রধানমন্ত্রী, ক্রাউড ফান্ডিং-এর সুযোগ তৈরি করে সরকারী লাভজনক প্রজেক্টে জনগণের বিনিয়োগ নিন
বাংলাদেশের বর্তমান সরকার বিনিয়োগ পরিস্থিতি নিয়ে চিন্তিত, তা বুঝা যাচ্ছে। নাহলে, খোদ প্রধানমন্ত্রী দেশে বিনিয়োগ নিয়ে আসতে জনগণকে অনুরোধ করতেন না। আমার মন হয়, দেশের মানুষের কাছেই অনেক সম্পদ আছে... ...বাকিটুকু পড়ুন
বিএনপির আবালীপনা।


Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।