আমার প্রিয় পোস্ট
- যাও পাখি বলো তারে - লিরিক্স ও গীটার কর্ড - শাহারিয়ার আহমেদ
- ভাল লাগা কবিতা................ - বিপাশা দেবনাথ
- উড়াধুরা প্রেমের কবিতা - সুলতানা শিরীন সাজি
- কীবোর্ডের সমস্যা হলেও পাসওয়ার্ড লিখে কম্পিউটার ওপেন করার উপায় - মোঃ শরিফুল ইসলাম সবুজ
- Esnips থেকে ডাউনলোড ,বিনা কষ্টে বহুত আরামে করবেন - চিকনমিয়া
- ফ্রি এবং খুবি সহজ পদ্ধতি তে সাইট তৈরি করুন....... - গিফার
- তোমার ভাঁজ খোলো আনন্দ দেখাও ... - প্রভাৎ ঋষি
- অবশেষে টুথব্রাশ কিনলাম
- মানুষ
- শূণ্যস্থান___পূরণ - ইফতেখার ইনান
- আপনার পিসিকে ভাইরাস মুক্ত রাখতে চান? - নিউটন
- পেনড্রাইভের ভাইরাস থেকে মুক্তির উপায় - লংকার রাজা
- হে নিদারুণ সুসময়, তুমি উচ্চারণ করো, কবির মৃত্যুতে আমাদের কিছু আসে যায় না! - মৃদুল মাহবুব
- Esnips থেকে গান ডাউনলোডের উপায় - রাশেদ
- নগ্নিকা এবং মনন ভূমে কাঠঠোকরার কেরামতি - আকাশচুরি
- ইঁদুর ও সুদর্শন মানুষটি একই জায়গায় মৃত পড়েছিলো /সারওয়ার চৌধুরী - সারওয়ারচৌধুরী
- কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, আমাদের জাতীয় সঙ্গীত ও ত্রিভুজ গোত্রীয়দের বিভ্রান্তি সৃষ্টির অপচেস্টা - নাস্তিকের ধর্মকথা
- জামাতি দাওয়াতে মওলানার জবাব - অমি রহমান পিয়াল
- ক্যাচালের সিরিয়াস পোস্ট - ক্যাচাল
মা এভাবে আমার কাছে কিছু চেয়েও না, আমার লজ্জা লাগে!
১৭ ই আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:২১
আমার দিকে ওভাবে তাকিয়ে থেক না,
তোমাকে দেওয়ার আমার কিচ্ছু নেই।
না কোন টাকা, পয়সা অথবা আশার গল্প।
না আমার আসলেই কিচ্ছু নেই,
তুমি জানো না আমি কেমন আছি?
তোমার ভাঙ্গা ঘরে একটা নোংরা বিছানায়?
জানো না আমার কোন রোজগার নেই,
তোমার বড়লোক ছেলেদের কাছে চাইতে পারো না ভিক্ষুকের মত করে?
যাদের কারণে চাল কিনতে ৪৫ টাকা লাগে,
ডালের কেজি ১১০ টাকা?
কবে শেষ মাছ খেয়েছিলে?
কবে একমুঠো করে ভাত গিলেছিলে মনে পরে?
আমার কাছে কিচ্ছু নেই, আমি নিজেও অভুক্ত তোমাকে কী দিব?
এভাবে তাকিয়েও না...আমি লজ্জা পাই!
তুমি চিরকাল ভিখারীনি ছিলে, চিরদিন তোমার এই মুখ,
আমি পারবো না আর!
আর সহ্য হয় না মা, তোমাকে ফেলে আমিও বিদেশ যাবো,
সেখানে শুনেছি স্যাটারডে নাইটে কোটি ডলার খরচ হয়ে যায়,
আমি তাই করবো,
তবু তোমাকে একটুকরো দেব না,
আমি স্বার্থপর হতে শিখেছি, তোমার ঐ নষ্ট ঘরে থেকে,
আমার লজ্জা, মুখের লাগাম সব উন্মত্তভাবে প্রকাশিত হতে দাও,
আমাকে বলতে দাও-
কী করবো? রাজার দরবারে গিয়ে ভাংচূর করতে পারি না যে, আমি একা!
পারলে সমস্ত পাজেরো আর মার্সিডিজ বিকিয়ে তোমাকে খাওয়াতাম,
ওদের আলিশান বাড়ি বিকিয়ে শাড়ি কিনে দিতাম,
আমি পারি না, অধম সন্তান তোমার।
পারি কী জান?
সমাজতন্ত্রের কথা মুখছেড়ে বলতে, আর রাতের নিঝুমতায় কোন
রূপসীকে নিয়ে ভাবতে,
আর কিচ্ছু পারি না মা, আমাকে মাপ কর!
করজোরে তোমার কাছে ক্ষমা চাচ্ছি!
তোমার তো কোন ছিড়ি নাই , একবার দেখেছো নিজেকে?
শেষ কবে হেসেছিলে মনে আছে?
৩৭ বছর আগে? লজ্জা করলো না এতগুলো লম্পট বেশ্যা জন্মদিতে?
আজকে তোমার এই দশা হয়?
আজকে তোমার স্তন ঢাকার জন্য একটা ব্লাউজ কিনতে পারছো না!
কী করে তোমার ছেলে মেয়েরা?
কোটি টাকা কামায়? কোন দেশে বাড়ি করলো তারা?
আজকে কেউ নেই? তোমাকে উলঙ্গ হতে দেখতে চাই না মা,
তার আগে তুমি মরে যাও,
নাহলে রাস্তায় চারপেয়ে হয়ে কুকুরের মত করে হাট!
তাহলে বলব, "কুকুর তো উলঙ্গ থাকেই, এ আর নতুন কী"?
হ্যা মা, আমিও চলে যাচ্ছি...তোমার জন্য অন্যদের মত কিছু আনবো না,
আমার জন্য অপেক্ষা কর না,
তোমার চশমা, তোমার ছেড়া শাড়ি, তোমার নোংরা বিছানা বালিশ,
তোমার সু-সন্তানেরা একদিন যাদুঘরে রাখবে দেখো!
সেদিন আমি বিলেতে বসে পা নাচিয়ে নাচিয়ে বলব,
"আমার মা মরে গেছে, ঠিক যেভাবে একটি মানুষ মরে"।
আমার বুক একবারও কাঁদবে না, দেখে নিও!
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কবিতা ;
প্রকাশ করা হয়েছে: ছেড়া কাগজ বিভাগে ।
একরামুল হক শামীম বলেছেন:
অসাধারণ। ইমরোজ অনেক ভালো লাগছে।
লেখক বলেছেন: ধন্যবাদ শামীম ভাই পড়ার জন্য!
নীল মানব বলেছেন:
কুর্নিশ আপনাকে !!
লেখক বলেছেন: ধন্যবাদ! স্বাগতম এবং শুভকামনা!
অক্ষর বলেছেন:
সাধারণ কবির অসাধারণ কবিতা +
লেখক বলেছেন: ধন্যবাদ নাজমুল হাসান আপনাকে পড়ার জন্য!
পলাশমিঞা বলেছেন:
সেদিন আমি বিলেতে বসে পা নাচিয়ে নাচিয়ে বলব,"আমার মা মরে গেছে, ঠিক যেভাবে একটি মানুষ মরে"।
আমার বুক একবারও কাঁদবে না, দেখে নিও!
কেউ পারেনি আপনেও পারবেননা!
আমি পারিনাই, সব ভুলে মা এবং মাটির জন্যই নিরালায় বসে কান্দি আমি আমার মা এবং মাটির কারণ আজ ফতুরআলী।
লেখক বলেছেন: হুমম!
লেখক বলেছেন: ধন্যবাদ সুমন ভাই।
কেমন কাটছে দিনকাল?
আরিফ থেকে আনা বলেছেন:
অসাধারন!
লেখক বলেছেন: ধন্যবাদ দোস্ত। কেমন আছো?
মিলটন বলেছেন:
ইমরোজ রে আমি এটা কি পড়লাম? অসাধারন
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে পড়ার জন্য!
লেখক বলেছেন: সুনীল সমুদ্র,
আপনার রিপ্লাই পেয়ে অনেক ভাল লাগে। আপনাকে স্বাগতম!
পূর্ব বলেছেন:
আজকে তোমার স্তন ঢাকার জন্য একটা ব্লাউজ কিনতে পারছো না!অসাধারন ___________ভালা____________________
লেখক বলেছেন: পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে!
ব্যাকটেরিয়া বলেছেন:
আপনি এত কথা কিভাবে ভাবেন?
লেখক বলেছেন: আপনাকে ধন্যবাদ ভাই!
আসলে পরিস্থিতির স্বীকার!
সবাক বলেছেন:
তখন প্রিয় পোস্টে নিতে না নিতেই বিদ্যুত চলে যায়। এখন আবার এলাম কমেন্ট করতে।
এ কবিতা সময়কে এতো ভালোভাবে ধারণ করেছে যে, এই কবিতা অমর হওয়ার পথে আর কোন বাধা থাকলো না।
আপনার জন্য আমার দু'টো কবিতা রেখে গেলাম যেগুলো আপনার এই কবিতার ভাবের কাছাকাছি অবস্থান করে। সময় পেলে পড়ে নিবেন।
Click This Link
Click This Link
ভালো থাকুন।
লেখক বলেছেন: অসম্ভব ভালো দুটো লেখা দিয়েছেন পড়ার জন্য।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে আপনাকে আমার ব্লগে বার বার স্বাগতম।
অনেক ভালো থাকবেন।
শুভকামনা সহ!
আবু সালেহ বলেছেন:
মা আমি আর পারবো না হয়তো কোনদিন>>
কখনো হবে কি সেই দিন
যেদিন তোমার শয়নে পায়ের কাছে মাথা গুজাবে
শান্তির পরশ নিয়ে...??
দারুন লিখেছেন>>>>>++
লেখক বলেছেন: পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আমু সালেহ!
ভালো থাকবেন।
রাশেদ বলেছেন:
অনেক ভালো লাগছে।
লেখক বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ রাশু।
রাহামনি বৃষ্টি বলেছেন:
যথেষ্ট হয়েছে.... অসামান্য!!এই ব্লগে সবাকের পর আপনাকেই দেখলাম এধরনের কবিতা লিখতে। তার "অন্ন" এবং "মানুষ" কবিতাদুটো অসাধারণ।
প্রিয় পোস্ট
লেখক বলেছেন: অসংখ্য ধন্যবাদ।
সবাক ভাইয়ের লেখাগুলো পড়ছি!
রাহামনি বৃষ্টি বলেছেন:
সবাকের মানুষ কবিতাটির লিংক দিচ্ছি...http://www.somewhereinblog.net/blog/sobak/28820321
লেখক বলেছেন: আবারও ধন্যবাদ আপনাকে!
চিটি (হামিদা আখতার) বলেছেন:
শেষ কবে হেসেছিলে মনে আছে?৩৭ বছর আগে? লজ্জা করলো না এতগুলো লম্পট বেশ্যা জন্মদিতে?
আজকে তোমার এই দশা হয়? ........অসাধারণ!!
প্রিয়তে রাখলাম।
শুভেচ্ছা
লেখক বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন!
নাঈম বলেছেন:
+
লেখক বলেছেন: ধন্যবাদ নাইম ভাই!
রাতমজুর বলেছেন:
শুধু বলবো, দারুন!
লেখক বলেছেন: ধন্যবাদ ধ্রুব ভাই।
অনেক খুশি হলাম।
ত্রিভুজ বলেছেন:
হুমমম...
লেখক বলেছেন: অনেকদিন পর আমার ব্লগে।
ধন্যবাদ পড়ার জন্য। ভালো থাকবেন!
লেখক বলেছেন: শান্ত ভাই,
পড়ার জন্য অনেক ধন্যবাদ।
এইতো আছি ভালই। তুমি ভালা তো?
লেখক বলেছেন: আবারও ধন্যবাদ শান্ত ভাই!
শুভকামনা সহ!
শিরোনামহীন বলেছেন:
কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছি। অসাধারণ!
লেখক বলেছেন: ধন্যবাদ শিরোনামহীন!
ভালো থাকবেন!
রাজর্ষী বলেছেন:
চমৎকার!!! আমাদের বোধদয় হোক।
লেখক বলেছেন: ধন্যবাদ রাজর্ষী পড়ার জন্য!
চাঙ্কু বলেছেন:
চমৎকার কবিতা ।
লেখক বলেছেন: ধন্যবাদ চাঙ্কু ভাই!
রুবেল শাহ বলেছেন:
আমি কিছুই বলে পারলাম না......... আমার ঘোর এখনো কাটেনি,প্রিয়তে নিয়ে নিলাম......... ভাল লাগা রেখে গেলাম
অনেক অনেক শুভেচ্ছা রইল
ভাল থাকা হয় যেনো
লেখক বলেছেন: পড়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকে!
আপনিও ভালো থাকবেন!
সুলতানা শিরীন সাজি বলেছেন:
অসাধারণ.........।সত্যি কথাগুলো এত অকপটে লেখা সহজ কথা নয়.............।
শুভকামনা...........।


















