somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিত্য সংলাপ-১

১৫ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ সন্ধ্যার দিকে মহসিন হলে বন্ধুর কাছে গেলাম। উদ্দেশ্য ছিল কিছু নোট নিব। কারণ পরীক্ষা চলছে। তার রুমে দুজন নেতা বসেছিলেন। ছাত্রদলের সভাপতি একজন আরেকজন কী একটা জানি।

কিছুক্ষণ পরে তারা রুম থেকে বের হলে হাফ ছেড়ে বাঁচলাম। নেতা মানুষেরা নাকি কম কথা বলেন। কথা যেখানে যতটুকু বলার দরকার ঠিক ততটুকুই। আমি আমার এই বিশাল দেহখানা নিয়ে যখন প্রবেশ করলাম ছোট্ট রুমটাতে তখন নেতা আমাকে দেখেও না দেখার ভান করলেন। যেন আমি একটা কীট পতঙ্গ গোছের কিছু হব। সালামের উত্তর তো দিলেনই না, একবার জিজ্ঞাসাও করলেন না, আমার নাম কী অতথা কোথায় থাকি।

দুজন নেতা রুম থেকে বের হবার পর বেশ ভাল লাগছিল। কিন্তু তখনই বন্ধুকে দেখলাম প্যান্টে পা চালিয়ে দিল।

বললাম, কই যাস?
-চল বের হই। সন্ধ্যার সময় কিছু খেতে ইচ্ছে করছে।
-তপনকে একটা ফোন দে, ওরেও নিয়ে যাই।
তপন থাকে সূর্যসেন হলে। তাকে ফোন দিতেই জানা গেল আমাদেরকেই সূর্যসেন হলে যেতে হবে।

মহসিন হলের পেছনের নির্জন রাস্তাটা দিয়ে হেটে দু'জন গল্প করতে করতে যাচ্ছি। একটু একটু শীত, তার সাথে যোগ হয়েছে পাতা পোড়ানোর গন্ধ। আহ! সন্ধ্যেটা কী যে চমৎকার!

বন্ধুদের সাথে কথা বলতে গেলে সবথেকে বেশি যে জিনিসটা প্রাধান্য পায় সেটা হলো, আমার তো কিছুই হল না।
মানে প্রেম পীড়িতি বলে এখনও কিছু হল না।
এই নিয়েই দুজনের মধ্যে কথা চালাচালির এক পর্যায়ে সূর্যসেন হলের কাছে চলে এলাম।

তপন সেখানেই দাঁড়িয়ে ছিল। আমি তপন, আর দিপু তিনজন মিলে হাটা ধরলাম টিএসসির দিকে। তপনের মুখে গানের কলি ফুটছে। মাঝে মাঝে বিরতি দিয়ে আমাকে বলছে, তোর তো কোন চিন্তা নাই, পড়া সব শেষ।
-হ! তরে কইছে। পড়ি কখন যে পড়া শেষ হবে?
-ওদিকে দিপু হেসেই যাচ্ছে। দিপুর এই স্বভাবটা আমার ভাল লাগে। সে কারণে অকারণে হাসতে পারে। অনেক হাসে। তার হাসির যেন কোন শেষ নাই। হাকিম চত্বরের ওখানে তিনজনে মিলে তিনটা পাকোড়া খেলাম। আজকে সসটা ভাল হয়েছে।

এখানে একেক দিন একেকটা জিনিস ভাল হয়। কোনদিন সসটা ভাল হয়, কোনদিন, পাকোড়ার ভেতরের জিনিস মজাদার হলেও বাইরে ভাল মত ভাজি হয় না। আবার কোনদিন দেখা যায় একেবারে সবই বাজে, শুধু প্ল্যাটটা ঝকঝকে পরিস্কার। মানে পাকোড়াও ভাল, প্ল্যাটও পরিস্কার, এরকম কোনদিন পাওয়া ভাগ্যের ব্যাপার।

টিএসসির চত্বরে উঠে অনেক্ষণ আলাপ হলো। আলাপের বিষয় বস্তু, আমাদের দিকে কেন মেয়েরা তাকায় না, কবে তাকাবে, এখনও হলো না তো আর কবে হবে, মেয়েরা আসলে কী চায়, ছেলেরাই কী চায়।

দিপু বলে উঠল, যদি একটা মেয়েকে তুই ভালোবাসিস সত্যিকার অর্থে, কিন্তু তার হাতটা ধরবি না এরকম সংকল্প করে রাখেছি তাহলে ভুলে যা তাকে, কারণ ছ্যাকা সে তোকে দিবেই।

আমি বললাম, মাথা খারাপ করিস না তো আমার, বহুত টেনশনে আছি পরীক্ষা নিয়ে। কথাটা বলতেই কথাগুলো ঘুরে গেল পরীক্ষার দিকে। কিন্তু ঘুরে ফিরে বিষয় বস্তু একটাই। আমিও ডুবে যাই তাদের আলোচনায়। তপন অনেক চিন্তায় থাকে। ঢাকা শহরের আর গ্রাম গঞ্জের যে অবস্থা তাতে তার মনে হয় না কপালে একতা সৎ মেয়ে জুটবে। সতী মেয়ে পাওয়া তো ভাগ্যের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আজকাল।

কথাকতটা সত্য কতকটা মিথ্যা বলতে পারি না। এইভাবেই কথার তরে কখন যে শাহবাগ মোড়ের কাছে চলে এসে পড়লাম তার খবরও নাই। এক কাপ চা খাওয়া হলো না। কারও পকেটে আজকে টাকা নাই। সেখানে সময়ের স্বল্পতার জন্য আড্ডার ইতি টানতে হলো।
সর্বশেষ এডিট : ১৬ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:৫৭
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×