আমার প্রিয় পোস্ট
- মৌলিক সংখ্যা নিয়ে আমার কিছু কথা - তারছিড়া..
- জার্মানিতে উচ্চশিক্ষা। - হাসান41554
- গান শোনা যাবে এখন ভিন্ন মাত্রায়! - হাসান জোবায়ের
- এবার যে কোন অনলাইন রেডিও শুনুন আপনার (ওয়ার্ডপ্রেস বা জুমলা) সাইটে!!! - রাসেল আহমেদ (রাসেল)
- php mysql coonection দিতে হলে নিচের নিয়ম দেখুন - স্বনীড়
- পুরোনো কিছু বিজ্ঞাপন - সংবাদপত্রে প্রকাশিত ( ১ম পর্ব ) - বল্টু মিয়া
- আপনি কি আপনার কম্পিউটারের "Autorun.inf " Remove করতে চান - মোস্তাফিক
- Wavin' Flag - গানে গানে সাম্রাজ্যবাদ বিরোধী চেতনা... - দি ফ্লাইং ডাচম্যান
- সাহায্য চাই পোস্ট! প্রথমআলো থেকে লেখা কীভাবে ইউনিকোডে কনভার্ট করে ওয়ার্ড ফাইল বানাবো? - হমপগ্র
- বিশ্বের ১০টি বিস্ময়কর ব্রিজ!!!!!!!!!! - পর্ব ৩ - মুভি পাগল
- দেশের সবচেয়ে প্রাচীন স্কুল এবং কলেজ কোনগুলি??? সবার সাহায্যে তৈরি হল একটি তালিকা.... - সারওয়ার ইবনে কায়সার
- ...লেখাজোকা আহবান... - কায়সারহেলাল
- বিজ্ঞাপনের রকমফের.........আজিব সব আইডিয়া - সারওয়ার ইবনে কায়সার
- প্রিয় রুদ্র - তসলিমা নাসরিন - বইপাগল
- শতবর্ষ আগের ঢাকা - মামুনুর রহমান খাঁন
- Split Personalities:: আপনি সুস্থ আছেন তো? - আইরিন সুলতানা
- Summer of 69 :: বুয়েটিয়ান ভার্শন(আমার প্রথম ভিডিউ পুষ্ট) - ভাঙ্গা পেন্সিল
- কথোপকথন: পূর্ণেন্দু পত্রী - সুজন ১২
- মেডিটাশনঃ কোয়ান্টাম মেথডের ফ্রি বাংলা অডিও MP3 ডাউনলোড করুন - রনি৪৪৬
- তুমি সন্ধ্যার মেঘমালা - অপ্সরা
- রাজাকার জামাত শিবিরকে কোপানোর জন্য সব চেয়ে সেরা গান / মাকসুদ(নিষিদ্ধ) রিপোষ্ট.। - আবুল বাহার
- যাও পাখি বলো তারে - লিরিক্স ও গীটার কর্ড - শাহারিয়ার আহমেদ
- ভাল লাগা কবিতা................ - বিপাশা দেবনাথ
- উড়াধুরা প্রেমের কবিতা - সুলতানা শিরীন সাজি
- Esnips থেকে ডাউনলোড ,বিনা কষ্টে বহুত আরামে করবেন - চিকনমিয়া
- তোমার ভাঁজ খোলো আনন্দ দেখাও ... - প্রভাৎ ঋষি
- আপনার পিসিকে ভাইরাস মুক্ত রাখতে চান? - নিউটন
- হে নিদারুণ সুসময়, তুমি উচ্চারণ করো, কবির মৃত্যুতে আমাদের কিছু আসে যায় না! - মৃদুল মাহবুব
- Esnips থেকে গান ডাউনলোডের উপায় - রাশেদ
- নগ্নিকা এবং মনন ভূমে কাঠঠোকরার কেরামতি - আকাশচুরি
- কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, আমাদের জাতীয় সঙ্গীত ও ত্রিভুজ গোত্রীয়দের বিভ্রান্তি সৃষ্টির অপচেস্টা - নাস্তিকের ধর্মকথা
- জামাতি দাওয়াতে মওলানার জবাব - অমি রহমান পিয়াল
- ক্যাচালের সিরিয়াস পোস্ট - ক্যাচাল
বাঁশি রবীন্দ্রনাথের একটি আধুনিক কবিতা!
২১ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ১২:৫৩
রবীন্দ্রনাথের একটি আধুনিক কবিতা।
কিনু গোয়ালার গলি।
দোতলা বাড়ি
লোহার-গরাদে-দেওয়া একতলা ঘর
পথের ধারেই ।
লোনাধরা দেয়ালেতে মাঝে মাঝে ধসে গেছে বালি,
মাঝে মাঝে স্যাঁতাপড়া দাগ ।
মার্কিন থানের মার্কা একখানা ছবি
সিদ্ধিদাতা গনেশের
দরজার 'পরে আঁটা ।
আমি ছাড়া ঘরে থাকে আর একটা জীব
এক ভাড়াতেই,
সেটা টিকটিকি ।
তফাৎ আমার সঙ্গে এই শুধু,
নেই তার অন্নের অভাব ।
বেতন পঁচিশ টাকা,
সদাগরি আপিসের কনিষ্ঠ কেরানি ।
খেতে পাই দত্তদের বাড়ি
ছেলেকে পড়িয়ে ।
শেয়ালদা ইস্টিশনে যাই,
সন্ধ্যেটা কাটিয়ে আসি,
আলো জ্বালাবার দায় বাঁচে ।
ইঞ্জিনের ধস ধস,
বাঁশির আওয়াজ,
যাত্রীর ব্যস্ততা,
কুলি-হাঁকাহাঁকি ।
সাড়ে-দশ বেজে যায়,
তার পরে ঘরে এসে নিরালা নিঃঝুম অন্ধকার ।
ধলেশ্বরী-নদীতীরে পিসিদের গ্রাম ---
তাঁর দেওরের মেয়ে,
অভাগার সাথে তার বিবাহের ছিল ঠিকঠাক ।
লগ্ন শুভ, নিশ্চিত প্রমাণ পাওয়া গেল ---
সেই লগ্নে এসেছি পালিয়ে ।
মেয়েটা তো রক্ষে পেলে,
আমি তথৈবচ ।
ঘরেতে এল না সে তো, মনে তার নিত্য আসা-যাওয়া ---
পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর ।
বর্ষা ঘনঘোর ।
ট্রামের খরচা বাড়ে,
মাঝে মাঝে মাইনেও কাটা যায় ।
গলিটার কোণে কোণে
জমে ওঠে, পচে ওঠে
আমের খোসা ও আঁঠি, কাঁঠালের ভূতি,
মাছের কান্কা,
মরা বেড়ালের ছানা ---
ছাইপাঁশ আরো কত কী যে ।
ছাতার অবস্থাখানা জরিমানা-দেওয়া
মাইনের মতো,
বহু ছিদ্র তার ।
আপিসের সাজ
গোপীকান্ত গোঁসাইয়ের মনটা যেমন,
সর্বদাই রসসিক্ত থাকে ।
বাদলের কালো ছায়া
স্যাঁত্সেঁতে ঘরটাতে ঢুকে
কলে পড়া জন্তুর মতন
মূর্ছায় অসাড় ।
দিনরাত, মনে হয়, কোন আধমরা
জগতের সঙ্গে যেন আষ্টেপৃষ্ঠে বাঁধা পড়ে আছি ।
গলির মোড়েই থাকে কান্তবাবু ---
যত্নে-পাট-করা লম্বা চুল,
বড় বড় চোখ,
শৌখিন মেজাজ ।
কর্নেট বাজানো তার শখ ।
মাঝে মাঝে সুর জেগে ওঠে
এ গলির বীভৎস বাতাসে ---
কখনো গভীর রাতে,
ভোরবেলা আলো-অন্ধকারে,
কখনো বৈকালে
ঝিকিমিকি আলো-ছায়ায় ।
হঠাৎ সন্ধ্যায়
সিন্ধু-বারোয়াঁয় লাগে তান,
সমস্ত আকাশে বাজে
অনাদি কালের বিরহবেদনা ।
তখনি মুহূ্র্তে ধরা পড়ে
এ গলিটা ঘোর মিছে
দূর্বিষহ মাতালের প্রলাপের মতো ।
হঠাৎ খবর পাই মনে,
আকবর বাদশার সঙ্গে
হরিপদ কেরানির কোনো ভেদ নেই ।
ছেড়া ছাতা রাজছত্র মিলে চলে গেছে
এক বৈকুন্ঠের দিকে ।
এ গান যেখানে সত্য
অনন্ত গোধূলী লগ্নে
সেইখানে
বহি চলে ধলেশ্বরী,
তীরে তমালের ঘন ছায়া ---
আঙ্গিনাতে
যে আছে অপেক্ষা ক'রে, তার
পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): বাঁশি-রবীন্দ্রানাথ ঠাকুর ;
প্রকাশ করা হয়েছে: সোনার তরী বিভাগে । সর্বশেষ এডিট : ২২ শে জানুয়ারি, ২০০৯ রাত ৯:০৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
অক্ষর বলেছেন:
শেয়ারের লেইগা ভচেরে ধন্যবাদ
লেখক বলেছেন: ধন্যবাদ বস! ![]()
নগর বাউল বলেছেন:
++++++++++++++
এস্কিমো বলেছেন:
রেখে দিলাম জমিয়ে।
পোকা বলেছেন:
++++++++
পতত্রী বলেছেন:
"পুনশ্চ" কাব্যগ্রন্থের সবগুলোই রবীন্দ্রনাথের আধুনিক কবিতা।
লংকার রাজা বলেছেন:
ঘরেতে এল না সে তো, মনে তার নিত্য আসা-যাওয়া ---
খুবই ভাল লাগল।তবে মনে হয় দুই বার পোস্ট হয়েছে,ঠিক করে নেন।ধন্যবাদ।
স্বপ্নকথক বলেছেন:
আমার প্রিয় কবিতাগুলোর একটি।প্রায়ই আবৃতি করি।
এস এম সাজ্জাদ হোসেন বলেছেন:
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...














