আমার প্রিয় পোস্ট
- মৌলিক সংখ্যা নিয়ে আমার কিছু কথা - তারছিড়া..
- জার্মানিতে উচ্চশিক্ষা। - হাসান41554
- গান শোনা যাবে এখন ভিন্ন মাত্রায়! - হাসান জোবায়ের
- এবার যে কোন অনলাইন রেডিও শুনুন আপনার (ওয়ার্ডপ্রেস বা জুমলা) সাইটে!!! - রাসেল আহমেদ (রাসেল)
- php mysql coonection দিতে হলে নিচের নিয়ম দেখুন - স্বনীড়
- পুরোনো কিছু বিজ্ঞাপন - সংবাদপত্রে প্রকাশিত ( ১ম পর্ব ) - বল্টু মিয়া
- আপনি কি আপনার কম্পিউটারের "Autorun.inf " Remove করতে চান - মোস্তাফিক
- Wavin' Flag - গানে গানে সাম্রাজ্যবাদ বিরোধী চেতনা... - দি ফ্লাইং ডাচম্যান
- সাহায্য চাই পোস্ট! প্রথমআলো থেকে লেখা কীভাবে ইউনিকোডে কনভার্ট করে ওয়ার্ড ফাইল বানাবো? - হমপগ্র
- বিশ্বের ১০টি বিস্ময়কর ব্রিজ!!!!!!!!!! - পর্ব ৩ - মুভি পাগল
- দেশের সবচেয়ে প্রাচীন স্কুল এবং কলেজ কোনগুলি??? সবার সাহায্যে তৈরি হল একটি তালিকা.... - সারওয়ার ইবনে কায়সার
- ...লেখাজোকা আহবান... - কায়সারহেলাল
- বিজ্ঞাপনের রকমফের.........আজিব সব আইডিয়া - সারওয়ার ইবনে কায়সার
- প্রিয় রুদ্র - তসলিমা নাসরিন - বইপাগল
- শতবর্ষ আগের ঢাকা - মামুনুর রহমান খাঁন
- Split Personalities:: আপনি সুস্থ আছেন তো? - আইরিন সুলতানা
- Summer of 69 :: বুয়েটিয়ান ভার্শন(আমার প্রথম ভিডিউ পুষ্ট) - ভাঙ্গা পেন্সিল
- কথোপকথন: পূর্ণেন্দু পত্রী - সুজন ১২
- মেডিটাশনঃ কোয়ান্টাম মেথডের ফ্রি বাংলা অডিও MP3 ডাউনলোড করুন - রনি৪৪৬
- তুমি সন্ধ্যার মেঘমালা - অপ্সরা
- রাজাকার জামাত শিবিরকে কোপানোর জন্য সব চেয়ে সেরা গান / মাকসুদ(নিষিদ্ধ) রিপোষ্ট.। - আবুল বাহার
- যাও পাখি বলো তারে - লিরিক্স ও গীটার কর্ড - শাহারিয়ার আহমেদ
- ভাল লাগা কবিতা................ - বিপাশা দেবনাথ
- উড়াধুরা প্রেমের কবিতা - সুলতানা শিরীন সাজি
- Esnips থেকে ডাউনলোড ,বিনা কষ্টে বহুত আরামে করবেন - চিকনমিয়া
- তোমার ভাঁজ খোলো আনন্দ দেখাও ... - প্রভাৎ ঋষি
- আপনার পিসিকে ভাইরাস মুক্ত রাখতে চান? - নিউটন
- হে নিদারুণ সুসময়, তুমি উচ্চারণ করো, কবির মৃত্যুতে আমাদের কিছু আসে যায় না! - মৃদুল মাহবুব
- Esnips থেকে গান ডাউনলোডের উপায় - রাশেদ
- নগ্নিকা এবং মনন ভূমে কাঠঠোকরার কেরামতি - আকাশচুরি
- কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, আমাদের জাতীয় সঙ্গীত ও ত্রিভুজ গোত্রীয়দের বিভ্রান্তি সৃষ্টির অপচেস্টা - নাস্তিকের ধর্মকথা
- জামাতি দাওয়াতে মওলানার জবাব - অমি রহমান পিয়াল
- ক্যাচালের সিরিয়াস পোস্ট - ক্যাচাল
শ্রীলংকান প্লেয়ারদের উপরে আক্রমণ, পাকিস্তানের উপরে একটা নাতিদীর্ঘ রচনা!
০৩ রা মার্চ, ২০০৯ সকাল ১১:৪৬
১৯৪৭ সাল থেকে পাকিস্তানের রাজনৈতিক পটপরিবর্তনগুলো খুব লক্ষ্য করে দেখা যাবে, আসলে এই দেশটি কোনদিন একটি শক্ত ভিত্তি দাঁড় করাতে পারেনি।
শুরু থেকেই তাদের রাজনীতিতে চলেছে আধিপত্য বিস্তারের নোংরা খেলা। আর সেই খেলা আজ অবধি বন্ধ হয়ে যায়নি। পাকিস্তানে গত ১০ বছরে কয়েক হাজারের উপরে মানুষ হত্যা করা হয়েছে। এর মধ্যে ভি আই পির সংখ্যাই শ'খানেকের উপরে। এক কথায় পাকিস্তান একটা বর্বর দেশ। একটা ব্যার্থ রাষ্ট্র।
পাকিস্তানে কোন বোমা হামলা হলে, বা কোন সন্ত্রাসী হামলা ঘটনা ঘটলে তা বিবিসি বা সি এন এন খুব একটা গুরুত্ব সহকারে প্রকাশ করে না। কারণ এটা পাকিস্তানের প্রেক্ষাপটে খুব সাধারন একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।
প্রশ্ন আসতে পারে, কেন পাকিস্তানের এই অবস্থা হলো? এর একটাই উত্তর, পাকিস্তানে এই পর্যন্ত কোন একটা গণতান্ত্রিক সরকার তাদের মেয়াদপূর্ণ করতে পারে নাই। সব সময় সেনা অভ্যুত্থানের মাধ্যমে তাদের গণতন্ত্রকে রহিত করে দেয়া হয়েছে। গণতন্ত্র একেকবার একেক সংগা পেয়েছে পাকিস্তানে। কখনও মৌলিক গণতন্ত্র, কখনও ইসলামিক গণতন্ত্র। আসলে গণতন্ত্র জিনিসটাই তারা মিস ইন্টারপ্রেট করে আসছে তাদের জন্ম লগ্ন থেকে।
আমি আর বেশি কিছু বলতে চাই না। তাহলে হয়তো অনেক কথা শুনতে হতে পারে। এক নায়কতন্ত্রের দান পাকিস্তান এখন আফগানিস্তানের হাতে পরেছে। আফগানিস্তানের কোন কিছুই নেই। কিন্তু পাকিস্তানকের মত অসীম শক্তির (!) রাষ্ট্রকে তারা তুলোধূনো করছে প্রতিদিন। হাসতেই থাকি। পাকিস্তানিরা বলত, তাদের সেনাবাহিনী নাকি বিশ্বের সেরা সেনাবাহিনী। আর এখন, লজ্জায় আর কিছুই বলে না।
পাকিস্তান আজন্ম একটা ব্যর্থ রাষ্ট্র। আজকে শ্রীলংকান খেলোয়াড় দের উপর হামলা করে তাদের দেশের অবস্থা আরেকবার জানিয়ে দিল গোটা বিশ্বকে। আমরাই পারি, সব মাইরা সাফা করে দিতে। বাংলাদেশের মত একটা দেশে আমরা জঙ্গীদের ফাঁসি দিয়ে ফেলতে পারলাম, আর তারা একজনেরও বিচার করে শেষ করতে পারল না। কেন পারল না? কারণ তাদের মধ্যে কোন শৃংখলা নেই। তাদের বিচারপতিদের নিয়ে তারা নোংরা রাজনীতি করে। এখানে আর কীই বা আশা করব।
পাকিস্তানের হত্যা দিনকে দিন বেড়েই চলেছে। আজকের ঘটনায় যদি কোন শ্রীলংকান প্লেয়ার মারা যায় তবে, পাকিস্তানে আগামী বিশ্বকাপও অনিশ্চিত হয়ে যাবে।
পাকিস্তানের এহেন অবস্থা দেখে আমি বেশ আনন্দ পাই, এই ভেবে , ভাগ্যিস আমরা আলাদা হয়ে গিয়েছিলাম।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): সাম্প্রতিক! ;
প্রকাশ করা হয়েছে: ছেড়া কাগজ বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
মাতব্বর বলেছেন:
+
কঁাকন বলেছেন:
এইসব আর ভালো লাগেনাকোনদেশের কোন হামলার খবরি ভালো লাগে না
ভয় হয় কখন না জানি এই ঘটনা আমার দেশে ঘটে
ভালো থাকুন
সাইফুল ফারদিন বলেছেন:
আপনি বলেছেন আজ যদি কোন ক্রিকেটার মারা যায় তাহলে আগামি বিশ্বকাপ হবেনা। আর আমি বলছি বিশ্বকাপ তো পরের কথা, এই দেশে কোন দল ই যেতে চাইবে না।
কিন্তু তাদের চামচা গুলোকে আলাদা করতে পারলাম কৈ ?
সারয়ার বলেছেন:
পাকিস্তান এর কনোকিছুই ভালো না। কিন্তু যে ঘটনা ঘটেগেল এটা দুঃখজনক। এই ঘটনা আমাদের দেশে ঘটতে পারতো। যাহোক এই রকম যেনো আমাদের না ঘটে।
দিগন্ত বলেছেন:
আজকের ঘটনায় যদি কোন শ্রীলংকান প্লেয়ার মারা যায় তবে, পাকিস্তানে আগামী বিশ্বকাপও অনিশ্চিত হয়ে যাবে। -- এখনই অনিশ্চিত হয়ে গেছে। তবে আমার ধারণা এর ফলে বাংলাদেশে আরো কটা খেলা হবে।
স্বাক্ষর শতাব্দ বলেছেন:
পাকিস্তানের সরকার, রাষ্ট্র ভুল, কিন্তু এই ঘটনার ফলে ওদের সাধারণ মানুষকে ভুগতে হবে, ভুগতে হবে আমাদেরকেও। মনে করে দেখেন ১১ই সেপ্টেম্বর ২০০১ এর পর থেকে মুসলমান হবার জন্য আমাদেরকেও ভুগতে হয়েছিল।
স্বাক্ষর শতাব্দ বলেছেন:
পাকিস্তানের সাধারণ মানুষের প্রতি আর আহত শ্রীলংকা দলের প্রতি সহমর্মিতা জানানো ভালো, এই ক্ষেত্রে উল্লাস অনেকটা বেমানান।
আসন্ন ওয়ার্ল্ড কাপে পাকিস্তানে অনুষ্ঠিতব্য খেলাগুলা সব বাংলাদেশে ট্রান্সফার করা হউক
সুমন বলেছেন:
আসন্ন ওয়ার্ল্ড কাপে পাকিস্তানে অনুষ্ঠিতব্য খেলাগুলা সব বাংলাদেশে ট্রান্সফার করা হউক হা।
চানাচুর বলেছেন:
পাকিস্তানের এহেন অবস্থা দেখে আমি বেশ আনন্দ পাই, এই ভেবে , ভাগ্যিস আমরা আলাদা হয়ে গিয়েছিলাম।ভাল বলেছেন। (সৌজন্যে: ফিউশন ফাইভ না কিন্তু
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...

















পাকিস্তান নিয়া কথা বলতে গেলে এক ধরনের বিবমিষা হয় সবসময়ই।
লেখাটা ভালো লেগেছে। হমপগ্রকে ধন্যবাদ।