কে তুমি, আঁধারের কল্পনা?
স্বপ্নের বিলাসীতায় এসে আঁকছো ছবি।
কালো রঙ্গা দাঁড় কাক, কিংবা উজ্জ্বল দৃষ্টির শকুন।
রক্তের মধ্যে তারা হামাগুরি খেয়ে হাসে...
দন্ডায়মান ল্যাম্পোষ্টের মত অসার হয়ে।
কে তুমি? আঁধারের মানবী?
সময়ের সাথে তোমার নেই সংযোগ...অসময়ের পাড়ে বসে থাকো,
একাধিক ধিক্কার ছুড়ে ফেলো আমার দেহের দিকে?
হৃদয়বিদীর্ণ করে দিচ্ছো ছবির মোড়কে মোড়কে।
আগুনের তাপের মত কেমন অসম হয়ে দাঁড়িয়েছে জীবন,
তোমার বারান্দায় তাকাতে চোখ ঝলসে যায় অকারণ অভিমানে!
আজকে নাহয় ছাড়ো,
আমি অন্য স্বপ্ন দেখবো!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


