somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নরকের জল্লাদ।। বন্ধু পরিবহন।।

২৬ শে নভেম্বর, ২০০৮ দুপুর ১২:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নরকের জল্লাদ।। বন্ধু পরিবহন।।

রামপুরা রোডে জ্যাম লাগে, রাত দশটার দিকে। মেজাজ তখন খিঁচড়া যায়। উল্টা-পাল্টা রিকশা চলে। বাসগুলা দাঁড়ায় রাস্তার মাঝখানে। আর সবচে' দুর্বিনীত যার চলাফেরা, তিনি 'বন্ধু পরিবহন'। বাংলাভাষার পত্রিকাগুলাতে এর নাম দেয়া হইছে, হিউম্যান হলার। এইটা একবার বামদিকে যায়, তো আরেকবার ডানদিকে। যে কোন জায়গাতেই থেমে যাওয়ার সম্ভাবনা সে রাখে। আমি এইটার গতিপথ বুঝতেই পারি না। রিকশাতে বইসা ধন্ধে পইড়া যাই। যে কোন সময়ই সে যে কোন রিকশাকে চাপা দিতে পারে অথবা নিজেও গোত্তা খাইয়া পড়তে পারে। ধুম কইরা স্টার্ট নিয়া একেবেঁকে চলে সে। আবার থামেও ধুম কইরা। মাঝে মাঝে মনে হয়, এই শহরের মেয়র হইলে, এইগুলার ড্রাইভাররে ধইরা পাছায় ইচ্ছামতো বাড়ি লাগাইতাম।

যদিও এর ভিতরে বসে থাকা মানুষগুলার জন্য খারাপ লাগে, কারণ এত চিপাচিপি কইরা বসে যে, দমবন্ধ হইয়া যাওয়ার অবস্থা। আমি পারতপক্ষে এতে উঠি না। উঠতেও ঝামেলা, নামতেও ঝামেলা। তার দুর্দান্ত গতির ভিতর বসে আমার হয়তো মইরা যাইতে ইচ্ছা করবে! গতির এতো ভ্যারিয়েশন, শরীর আমার মানবে তো, এই সন্দেহও হয়!!

যা-ই হোক, এতদিন, যন্ত্র হিসাবে ভীতিপ্রদ মনে হইলেও, ড্রাইভারের উপর আমার রাগ অব্যাহত ছিল। রিকশা কইরা ফিরতেছিলাম। রামপুরা বাজারের একটু আগে। ধুম কইরা একটা বন্ধু পরিবহন ডানপাশ দিয়া আইসা বামে ব্রেক কষলো। মেজাজ পুরা বিলা হয়া গেলো। রিকশাওলা ভালো মানুষ। স্পিড কমাইয়া তারে বামদিকে রাইখা পাশ দিয়া যাইতেছিলো। তখন বন্ধু পরিবহন এর ড্রাইভাররে দেখলাম। ১৪-১৫ বছর বয়স। ঘামে পুরা মুখ ভিজা। হাঁপাইতেছে, মনে হইলো। ভিতরে লোকজনের চেঁচামেচি। মানুষ নামতেছে, উঠতেছে, চেচাঁইতাছে হেল্পার। ড্রাইভারের এইসবকিছুতেই কোন খেয়াল নাই। হাসফাঁস করতেছে আর সামনের দিকে তাকাইয়া আছে। মনে হইলো, সে যেন নরকের জল্লাদ। একবার বামে তাকানোর চেষ্টা করলো, হেল্পার এর আওয়াজ শোনার জন্য। তারপর সমানের দিকে তাকইলো। তার চোখ দেইখা মনে হইলো, স্টার্ট দিবার পর সামনে যে রিকশাটা পাইবো ওইটার পাছা বরাবর ঢুকাইয়া দিবো, গাড়িটা।


১৩.০৩.০৮
দুপুর ১২:১৩

সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০১০ দুপুর ১:০৮
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

আমরা এমন কেন?

লিখেছেন তাই-ফি, ০৯ ই জুন, ২০২৬ রাত ৩:৪৪

একটা গল্প দিয়ে শুরু করা যাক।

শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×