আমার মেশিন ২
আসছে মেশিন, তার সাথে স্বতঃস্ফূর্ততা আমার! লিখতে বসছি কানকথা, যা আর কাউকেই বলতে পারতাম না আমি। প্রযুক্তির ডিম-পাড়া চড়ুইয়ের বাসায়। তার মানে আবার একটা মিনিমাম লেবেলের নিশ্চয়তা, আর্থিক নিরাপত্তা এইসবকিছুও দরকার, এই টাইপের একটা প্রস্তাব করার ধান্দা . . . আসলে তা না, হয়তো আরেকটা রকম হবে, কিন্তু তা আর কোনমতেই এইরকম না . . . মানে একটা জাস্টিফিকেশন তো লাগে, বেঁচে থাকার জন্য, কথাবলার জন্য, এই যে আমি বলতে পারতেছি, তা তো আর সম্ভব-ই হইতো না, যদি না মেশিন, যদি না অব্যাহত প্রতিকূলতা আমারে এইদিকে ঠেলে দিতো, এই কর্ম-উদ্দীপনার ফাঁকে ফাঁকে বলে রাখা, মেশিন, তুমি কেবলই জড়তা না, এই একটা মাধ্যমও . . . যার ভিতর দিয়া ট্রান্সমিট হয়া যাইতেছে আমার ভাবনা, আমি ভাবতেছি, তারা প্রকাশিত . . . এই এতক্ষণ ধইরা মাধ্যমের উপর বইসা তারই বন্দনা . . . গুরু, তুমি মহান, যেহেতু তোমার ভিতরই আমার অবস্থান, আর যদি তা না হয়, তাইলে আর আমিই বা কে? কি তার প্রকাশ ও প্রস্তাবনা?
২২.০৬.০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

