আমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছুনা তারপরও উলফার চেয়ারম্যানের খবরটা পড়ে মনে হলো গল্পে একটা অসংগতি আছে। বোল্ড করে দিলাম প্রথম আলোয় প্রকাশিত সংবাদটির যে জায়গায় খটকা লাগছে। এরচেয়ে মনে হয় বাংলাদেশে গ্রেফতার হওয়ার পর তাকে বিএসএফ-এর হাতে তুলে দেয়া হয়েছে বেশি মানানসই হয়।
প্রথম আলোয় প্রকাশিত সংবাদ :
উলফার চেয়ারম্যান রাজখোয়ার আত্মসমর্পণ
ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার (ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম) চেয়ারম্যান অরবিন্দ রাজখোয়া আজ শুক্রবার সপরিবারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কাছে মেঘালয়ে আত্মসমর্পণ করেছেন। ভারতের মেঘালয় রাজ্যের ডাউকি সীমান্তে তাঁরা আত্মসমর্পণ করেন। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর একজন মুখপাত্র রবি গান্ধী এ কথা জানান।
বিএসএফের মুখপাত্র রবি গান্ধী বলেন, এই বিচ্ছিন্নতাবাদী নেতারা সীমান্তে বিক্ষিপ্তভাবে ঘোরাফেরা করছিলেন। পরে বিএসএফ জওয়ানরা তাঁদের আত্মসমর্পণ করতে বলেন।
এদিকে ঢাকায় আমাদের নিজস্ব প্রতিবেদক জানান, উলফা চেয়ারম্যান বাংলাদেশে গ্রেপ্তার হয়েছেন বলে ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরের সত্যতা নাকচ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। তিনি আজ শুক্রবার রাজধানীতে গারো সম্প্রদায়ের নবান্ন উত্সবে যোগ দিয়ে সাংবাদিকদের বলেন, ‘ভারতীয় সংবাদ মাধ্যমের উদ্ধৃতি দিয়ে উলফা চেয়ারম্যানের গ্রেপ্তারের যে খবর প্রচার করা হচ্ছে, তা সঠিক নয়। তাঁকে গ্রেপ্তারের কোনো ঘটনা বাংলাদেশে ঘটেনি।’

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


