আমার প্রিয় পোস্ট

ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার পাবেন যেভাবে

২৫ শে জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:৩৩

শেয়ারঃ
0 0 0

সম্প্রতি টি.আই.এন নাম্বার করেছি। তাই ঢাকায় বসবাসরতদের কিভাবে, কোথায় যেতে হবে জানিয়ে দিচ্ছি। নতুন করে বোধহয় বলবার দরকার নেই যে ব্যক্তি করসীমা এখন ১,৬৫,০০০ টাকা। যাই হোক টি.আই.এন করতে হলে প্রথমেই জানতে হবে আপনার কর অঞ্চল এবং সার্কেল অফিস।
যদি আপনার নাম A, B, C, D, E অথবা F দিয়ে শুরু হয় তবে -
বৈতনিক সার্কেল ৭, কর অঞ্চল ৪, ঢাকা (ফোন: ৯৩৩০০৪০)
যদি আপনার নাম M দিয়ে শুরু হয় তবে -
বৈতনিক সার্কেল ৮, কর অঞ্চল ৪, ঢাকা (ফোন: ৯৩৩০১৫২)
[যারা নামের শুরুতে মোহাম্মদ পুরোটা লিখেন তারা এখানে কাগজ জমা দেবেন। আর যাদের নামের শুরুতে "মো:" তারা নামের পরের অংশ যে আদ্যাক্ষর দিয়ে শুরু সেই সার্কেলে কাগজপত্র জমা দেবেন। যেমন কারও নাম যদি হয় মো: বদিউজ্জামান, তাহলে তার সার্কেল অফিস হবে ৭।]
যদি আপনার নাম G, H, I, J, K অথবা L দিয়ে শুরু হয় তবে -
সার্কেল ৪১, কর অঞ্চল ৪, ঢাকা (ফোন: ৯৩৩৬৭৩৭)
যদি আপনার নাম N, O, P, Q, R, S, T, U, V, W, X অথবা Z দিয়ে শুরু হয় তবে -
সার্কেল ৪৩, কর অঞ্চল ৪, ঢাকা (ফোন: ৯৩৫২৯০৭)
জেনে গেলেন আপনার সার্কেল অফিস ও কর অঞ্চল। সবক'টি অফিসই সেগুন বাগিচায় জাতীয় রাজস্ব ভবন-এর বিপরীত পাশে একটি গলির ভিতরে।

১। এবার আপনার নামের আদ্যাক্ষরের সাথে মিলিয়ে যে সার্কেল অফিস ও কর অঞ্চল হয় তার উপ-কর কমিশনার বরাবর ১০০০ টাকার একটি পে-অর্ডার করে ফেলুন যে কোন ব্যাংক থেকে।
২। এখান থেকে ডাউনলোড করে নিন তিন পাতার এ্যাপ্লিকেশন ফরমটি ও পূরণ করুন। [ফরম-এর ৮ নং ঘরে পে-অর্ডার নাম্বার, তারিখ, ব্যাংকের নাম ও শাখার নাম লিখুন]
৩। এ্যাপ্লিকেশন ফরমটির দুই কপি জমা দিতে হবে ফলে মোট আপনার দুই কপি পাসপোর্ট সাইজ ছবি লাগবে। ছবি সত্যায়িত করার দরকার নাই।
৪। যে প্রতিষ্ঠানে চাকরী করছেন তার আই.ডি কার্ডের ফটোকপি অথবা শেষ মাসের বেতন বিল অথবা পুরো বছরের বেতনের স্টেটমেন্ট -এর যে কোন একটির প্রয়োজন হবে।
তাহলে আরেকবার চেক করে নিই কাগজপত্রগুলো।
ক। পাসপোর্ট সাইজ ছবি সহ দুই কপি পূরনকৃত আবেদন ফরম।
খ। ব্যাংকের পে-অর্ডার
গ। ৪নং পয়েন্টে উল্লেখ করা যে কোন একটি কাগজ।

সাবধানতার জন্য বা রেকর্ড রাখার জন্য পুরো সেটের ফটোকপি করে রাখুন এবং কাগজপত্র সংশ্লিষ্ট অফিসে জমা দেয়ার সময় ফটোকপি সঙ্গে রাখুন।

কাগজ জমা দেবার সময় তারা একটি রিসিট দেবে অথবা আপনার কাগজের ফটোকপিতে রিসিভ লিখে দেবে। স্বাভাবিক নিয়মে একমাসের মধ্যে টি.আই.এন নাম্বার পেয়ে যাবার কথা। :)
আর অস্বাভাবিক নিয়মের কথা নাইবা বললাম ;)। আমাকে বলেছিল ২ দিনের মধ্যে করে দেবে। আমি বললাম তাড়াহুড়ার কিছু নাই, স্বাভাবিক নিয়মে হউক। ১৫ দিনের দিন পেয়ে গেছি। B-)

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৫ শে জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:৩৯
হা...হা...হা... বলেছেন: এখনি বাইরে যেতে হবে। শোকেসে তুলে রাখলাম পরে পড়ব। কাজের পোষ্ট। ধন্যবাদ।
২৫ শে জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:৪০

লেখক বলেছেন: পড়ে কনফিউশন থাকলে জানাবেন। ধন্যবাদ।

২. ২৫ শে জুলাই, ২০১০ সন্ধ্যা ৭:২৮
সুখী মানুষ বলেছেন: কাজের পোষ্ট :) ধন্যবাদ
৩. ২৫ শে জুলাই, ২০১০ সন্ধ্যা ৭:৩৬
মুরুববী বলেছেন:
রাজস্ব বোর্ডে হইল সব বাঘা বাঘা চোরের আর ঘুষখোরের আড্ডা।
২৬ শে জুলাই, ২০১০ সকাল ১০:৪৩

লেখক বলেছেন: ২/৩ দিন যাওয়ার পর মনে হইছে ঢাকা শহরের সবচেয়ে ভাল আর বড় বড় মাছগুলা আপনি কর অফিসের সামনে পাইবেন :B

৪. ২৫ শে জুলাই, ২০১০ সন্ধ্যা ৭:৫৮
শুভ্র নামের ছেলে বলেছেন: প্রিয়তে, পরে কাজে লাগবে। টিন নাই দেখে আমি ক্রেডিট কার্ড করতে পারি নাই এখনো
২৬ শে জুলাই, ২০১০ বিকাল ৩:৪৯

লেখক বলেছেন: আশা করা যায় টিআইএন ভবিষ্যতে আরও কাজে আসবে।

৫. ২৬ শে জুলাই, ২০১০ দুপুর ১২:৩৫
দুঃখ বলেছেন: যারা বিদেশে থাকে তারা কিভাবে করবে একটু জানালে খুশি হতাম :)
২৬ শে জুলাই, ২০১০ বিকাল ৩:৪৮

লেখক বলেছেন: যারা বিদেশে আয় করেন তারা বিদেশে আয়কর দেন। দেশে শুধু রেমিট্যান্স পাঠায়া দেন বাংলাদেশ ব্যাংক সময়মত ও পরিমানমত কমিশন কেটে রাখবে। :D

৬. ২৬ শে জুলাই, ২০১০ দুপুর ১:২১
মুরুববী বলেছেন:
দুঃখ বলেছেন: যারা বিদেশে থাকে তারা কিভাবে করবে একটু জানালে খুশি হতাম

@দুঃখ : যারা বিদেশে থাকে তারা দেশে আইসা পরে দেশিরা যেভাবে করে সেভাবেই করবে। বুঝলেন?

(গরু ছাগলের পরিমাণ বেধরক হাড়ে বাড়ছে)
২৬ শে জুলাই, ২০১০ বিকাল ৩:৪৮

লেখক বলেছেন: =p~ =p~ =p~

৭. ২৮ শে জুলাই, ২০১০ দুপুর ১২:৫৭
দুঃখ বলেছেন: @মুরুব্বী: নিজেকে কি ভাবেন??!! মহা পন্ডিত? মনে রাখা দরকার ব্যবহারে বংশের পরিচয় মিলে। আশারাখি বুঝছেন।

@লেখক: আমি প্রশ্নটা বুঝাতে পারি নি বলে দু:খিত। আমি জানতে চাইলাম বিদেশে বসে টিআইএন নেয়া যায় কিনা? যেহেতু টিআইএন ছাড়া এখন ব্যবসা-বানিজ্য সহ অনেক কিছুই করা যাচ্ছে না, তাই।
০৩ রা আগস্ট, ২০১০ দুপুর ১:৪৮

লেখক বলেছেন: আমি অবশ্য এখানে ব্যক্তি আয়কর সনাক্তকরন নাম্বার নিয়ে আলোচনা করেছি। কারন আমি নিজে তা করেছি বলে। ব্যবসার জন্য আমার পুরোপুরি ধারনা নেই তবে আইনের এক জায়গায় লেখা আছে আপনাকে আয়কর দিতে হবে যদি -
১। পৌরসভা, বিভাগীয় শহর অথবা সিটি কর্পোরেশনের আওতাভুক্ত এলাকায় যদি দ্বিতল বা বহুতল বিল্ডিং থাকে এবং যার পরিমাণ ১৬০০ বর্গফুট হয় তবে তার মালিককে আয়কর দিতে হবে।
২। ট্রেড লাইসেন্স নিয়ে ব্যবসা করছেন এবং প্রতিষ্ঠানের ব্যাংক একাউন্ট আছে এমন ব্যবসার ক্ষেত্রে আয়কর দিতে হবে।
এক্ষেত্রে ব্যবসায়িক প্রতিষ্ঠানের কাগজপত্র (ট্রেড লাইসেন্স, ভ্যাট রেজিস্ট্রেশন) নিয়ে টিআইএন নাম্বার নিতে পারবেন।
আর এখন পর্যন্ত যেহেতু অনলাইন কোন সিষ্টেম চালু হয়নি তাই পুরো প্রসিডিউরটাই ম্যানুয়াল এবং দেশে আছেন এমন কাউকে দিয়ে করাতে হবে।

আরও কিছু জানার থাকলে জানাবেন আমি আমার সাধ্যমত চেষ্টা করব। ধন্যবাদ।

৮. ০৩ রা আগস্ট, ২০১০ বিকাল ৫:১০
মুরুববী বলেছেন:

দুঃখ তো ব্যপক দুঃখ পাইছে দেখি। আরে কি যন্ত্রনা !! আপনেরে তো কিছু বলি নাই।

দেশে তো আরো গরু ছাগল আছে - নাকি ?
৯. ০৩ রা আগস্ট, ২০১০ রাত ৮:৫২
ঢাকাইয়া টোকাই বলেছেন: ব্যফক কেরামতি পোস্ট.........


টোকাই খুশ হুয়া

১০. ০৪ ঠা আগস্ট, ২০১০ রাত ২:১১
পরিত্রান বলেছেন: থাংকু ভাই এইডা অামার দরকার .....
১১. ০৪ ঠা আগস্ট, ২০১০ রাত ২:১৯
ত্রিভুজ বলেছেন: টিন করতে গিয়ে প্রচুর ঝামেলা হয়েছিলো, তারচাইতেও বড় ঝামেলা টিন করার পরের বছর থেকে শুরু... এই দেশে যে সৎ ভাবে সরকারকে ট্যাক্স দিবেন তারও কোন অবস্থা নাই। টিন করার পর মনে হলো এত ঝামেলা করে সরকারকে ট্যাক্স দিতে যাওয়ার মানে কি!

যাই হোক, এখন থেকেই ইনকামট্যাক্স উকিল নিযুক্ত করা শুরু করে দিন... সামনে যে কি ধরনের ঝামেলায় পড়তে যাচ্ছেন সেটা বোঝার জন্য হলেও।
০৪ ঠা আগস্ট, ২০১০ সকাল ১০:২৫

লেখক বলেছেন: সহমত। ঝামেলা কেবল শুরু। আয়কর রিটার্ন জমা দেয়ার পর সাপোর্টিং ডকুমেন্টস, সাপোর্টিং ডকুমেন্টস বইলা মেজাজ বিলা কইরা দেয়।

১২. ১২ ই আগস্ট, ২০১০ সকাল ১০:২৭
আহাসান বলেছেন: আমার টিন নাম্বার হয়ে যাবার কথা, কারণ আমাদের কর অফিসিয়ালি জমা দেয়া হয়। কিন্তু আমার টিন সার্টিফিকেট দরকার লোনের জন্য। এর জন্য কি করতে হবে, কত খরচ হবে, বলতে পারেন ?

 

মোট সময় লেগেছে ০.৯৭৮৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
একটা ছোটমত চাকরী করি বেঁচে থাকার জন্য।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই