অস্পষ্ট, অশরীরি ছায়ামূর্তি
উপস্থিত হয় সামনে;
ধীরে ধীরে এক পা, দুই পা করে
স্থির, নিশ্চুপতার মেলবন্ধনে এগিয়ে আসে।
ভয় কিংবা অজানা কৌতুহলে সে
নির্বাক, অপলক নয়নে দাঁড়িয়ে থাকে।
রাতের অশান্ত বাতাস তাকে
ডুবিয়ে দেয় অন্ধকারের অতল সমুদ্রে।
অবশেষে ছায়ামূর্তিটি তার কাছে আসে
আর অপলক চোখে সে তাকিয়ে থাকে।
তার কোমল গ্রীবায় ঝুঁকে পড়ে ছায়ামূর্তিটি।
ভীত নয়নে আকাশের তারাগুলোর
উজ্জ্বলতা নিস্প্রভ হয়ে আসে।
পরদিন প্রত্যুষে, রাজপথের পাশে
পাওয়া যায় ভয়ার্ত এক বিবসনা লাশ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



