somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এক হাতে মম বাঁশের বাঁশরী

২৫ শে মে, ২০১২ সকাল ৮:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আজ ১১ জ্যৈষ্ঠ। দ্রোহ-সাম্য-মানবতা-প্রেম ও জাগরণের কবি কাজী নজরুল ইসলামের ১১৩তম জন্মবার্ষিকী। ব্রিটিশ-ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে ১৩০৬ বঙ্গাব্দের আজকের এই দিনে (২৪ মে ১৮৯৯) জন্ম নিয়েছিলেন বিশ শতকে উপমহাদেশ কাঁপানো বাঙালির এই প্রিয় কবি। অসাম্য, অসুন্দর, সমাজ ও রাষ্ট্রের সব অন্যায়ের বিরুদ্ধে তিনি ছিলেন বিদ্রোহী_ চির উন্নত শির। রবীন্দ্র সাহিত্যের বিপুল জোয়ারের যুগেও সম্পূর্ণ নতুন কাব্যভাষা নিয়ে তার আর্বিভাব। বিদ্রোহে, প্রেমে, শ্রেষ্ঠতম অগি্নপুরুষ কবি নজরুল বাঙালির মানসপটে এক উজ্জ্বলতম নক্ষত্র। মাত্র ২৩ বছরের সাহিত্য জীবনে নজরুলের বিপুল সৃষ্টিকর্ম বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ। কাজী নজরুল ইসলামের যেমন ঘটনাবহুল কর্মময় জীবন, তেমনি বিচিত্র তার সাহিত্যের গতি-প্রকৃতি। ঔপনিবেশিক ব্রিটিশ শাসন-শোষণ থেকে উপমহাদেশের মুক্তির আন্দোলন এবং একাত্তরে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নজরুলের কবিতা ও গান ছিল অফুরল্পস্ন প্রেরণার উৎস। সংকট ও সম্ভাবনায় নজরুলের সৃষ্টিকর্ম এখনও বাঙালি জীবনে নিরন্তর প্রেরণা জুগিয়ে চলেছে। তাই তো তিনি বাঙালি তথা বাংলাদেশের জাতীয় কবি। সাম্যের প্রবক্তা নজরুল ধনী-নির্ধন, নারী-পুরুষ নির্বিশেষ সবার সমান অধিকারে বিশ্বাসী ছিলেন বলেই শোষণমুক্ত সমাজ গঠনের স্বপ্ন ব্যঙ্ময় হয়ে উঠেছে সকল সৃষ্টিকর্মে।
কবির জন্মবার্ষিকী উপলক্ষে সরকারি-বেসরকারি উদ্যোগে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে আজ সকালে কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। জন্মবার্ষিকী উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোঃ জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। বাংলা একাডেমী, নজরুল একাডেমী, নজরুল ইনস্টিটিউট, শিল্পকলা একাডেমীসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করবে। বিটিভি ও বাংলাদেশ বেতারসহ দেশের বেসরকারি সব টেলিভিশন ও এফএম ব্যান্ড রেডিও দিবসটি উপলক্ষে নানা অনুষ্ঠান সম্প্রচার করছে। জাতীয় দৈনিকগুলো প্রকাশ করেছে বিশেষ সংখ্যা।
পরাধীন ভারতবর্ষ তথা এ উপমহাদেশের মানুষকে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন-শোষণ থেকে মুক্তির স্বপ্নই ছিল নজরুলের সাহিত্য সাধনার মূল লক্ষ্য। সৌন্দর্যের সঙ্গে কঠিন বাস্তবের এক আশ্চর্য সম্মিলন ঘটিয়ে এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী আর অন্য হাতে রণতূর্য নিয়ে প্রেমে আর দ্রোহে এক নতুন সাহিত্য ও সঙ্গীত ভুবনের স্রষ্টা তিনি। তার মূল লক্ষ্য ছিল স্বাধীনতা। মুক্তির স্বপ্নে মহাবিদ্রোহকে সঞ্চারিত করতে প্রয়াসী হয়েছেন সর্বত্র, সবার মাঝে, বিশেষত তরুণ সম্প্রদায়ের মধ্যে। সে জন্য প্রয়োজন প্রত্যেকের মন ও মগজে 'আমিত্ব' জাগিয়ে তোলা। তিনি যখন বলেন_
'বল বীর_/বল উন্নত মম শির!/শির নেহারি, আমারি নতশির ওই শিখর হিমাদ্রির!/বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি'/চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি'/উঠিয়াছি চির-বিস্ময় আমি বিশ্ব-বিধাত্রীর!'_(বিদ্রোহী, অগি্নবীণা)
তখন এই বিদ্রোহ ঘোষণাকে নিছক তারুণ্যের উচ্ছ্বাস ভাবলে চলে না, এ হচ্ছে হৃদয় ও মননের সুদৃঢ় প্রতীতি যা পাঠকের মাঝে আত্মবিশ্বাস সঞ্চার করে। এই বিদ্রোহ মানবতার মুক্তির জন্যই :
যবে উৎপীড়িতের ক্রন্দন-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না,
অত্যাচারীর খড়গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না_
বিদ্রোহী রণ-ক্লাল্পস্ন/ আমি সেই দিন হব শাল্পস্ন।
(বিদ্রোহী : অগি্নবীণা)
বাংলাদেশ স্বাধীনতা লাভের পর ১৯৭২ সালের ২৪ মে ভারত সরকারের অনুমতিক্রমে কবি নজরুলকে সপরিবারে বাংলাদেশে নিয়ে আসেন তৎকালীন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কবির বাকি জীবন বাংলাদেশেই কাটে। ১৯৭৪ সালে ৯ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডি-লিট উপাধিতে ভূষিত করে। ১৯৭৬ সালে বাংলাদেশ সরকার কবিকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করে। একই বছরে তাকে একুশে পদকে ভূষিত করা হয়।
১৯৭৬ সালের ২৯ আগস্ট তিনি মৃত্যুবরণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের পাশে কবিকে চিরনিদ্রায় শায়িত করা হয়।
নজরুলজয়ন্তীর অনুষ্ঠানমালা : সকাল সাড়ে ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হবে ১১৩তম নজরুলজয়ন্তী উদযাপন। সরকারি ও বেসসরকারি পর্যায়ে রয়েছে বিভিন্ন কর্মসূচি।
নজরুল স্মৃতিধন্য ময়মনসিংহের ত্রিশাল, কুমিল্লার দৌলতপুর ও চট্টগ্রামে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হবে নজরুলজয়ন্তী। দেশের সব জেলায় সরকারি পর্যায়ে উদযাপিত হবে জাতীয় কবির জন্মদিন। সব শিক্ষা প্রতিষ্ঠানে পালিত হবে বিভিন্ন অনুষ্ঠান।
'বিদ্রোহী' কবিতার ৯০ বছর ও ১১৩তম জয়ন্তী যৌথভাবে উদযাপন করবে বাংলাদেশ-ভারত। দু'দিনের এ অনুষ্ঠান সকাল ১০টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের আইনমন্ত্রী সালমান খুরশিদ সে দেশের প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকবেন। কাজী নজরুল ইসলাম স্মারক বক্তৃতা করবেন প্রফেসর ইমেরিটাস রফিকুল ইসলাম। কাজী সব্যসাচী পুরস্কার দেওয়া হবে কাজী আবু জাফর সিদ্দিকীকে। থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। ভারত ও বাংলাদেশের শিল্পীরা এতে নজরুলের সৃষ্টি তুলে ধরবেন। বিকেলে শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এখানেও বাংলাদেশ ও ভারতের শিল্পীরা অংশ নেবেন। শিল্পকলা একাডেমীতে নজরুলের গান ও কবিতা পরিবেশন করবেন দু'দেশের শিল্পীরা।
দু'দিনের নজরুল উৎসবের আয়োজন করেছে ছায়ানট। ছায়ানট সংস্কৃতি ভবন মিলনায়তনে বরেণ্য শিল্পীরা পরিবেশন করবেন নজরুলের গান, কবিতার আবৃত্তি ও নাচ।
নজরুল মেলার আয়োজন করেছে চ্যানেল আই। তেজগাঁওয়ে চ্যানেল আই ভবনের খোলা চত্বরে সকাল ১১টায় শুরু হবে দিনব্যাপী এ মেলা। এতে আজীবন সম্মাননা প্রদান করা হবে নজরুলসঙ্গীত শিল্পী ফেরদৌস আরাকে। মেলার ২০টি স্টলে প্রদর্শিত হবে নজরুলগ্রন্থ, নজরুলকে নিয়ে লেখা বই, চিত্রকলা ও নজরুলসঙ্গীতের রেকর্ড কাভারের প্রদর্শনী, নজরুল সংক্রান্ত ভিডিও সিডি ও চলচ্চিত্র। চ্যানেল আই এ মেলা সরাসরি সম্প্র্রচার করবে।
কাল শুরু হবে নজরুলসঙ্গীত পরিষদের দু'দিনের অনুষ্ঠান। এ ছাড়াও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংস্থা ও সংগঠন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
......... (এসএম মুন্না)
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

×