জীবন শুরু হয়
হাসি-আনন্দ-ব্যথার দোলাচলে
রোগ-শোক
সুখী হওয়ার পূর্ণতা ও অপূর্ণতায়
বিশাল মনে
জোয়ার-ভাটা বয় সমুদ্রের মত।
অন্ধকারের মাঝে
ক্লান্তিহীন হয়ে মন আলো খুজে।
অবুঝ বয়স
আবোল-তাবোল লাভ-ক্ষতির হিসাব কষে
নির্ঘুম রাতে
কল্পনা ছোয়ে যায় স্বপ্ন দিয়ে।
প্রকটভাবে লজ্জা
ইন্দ্রিয় মুখে ধরা দেয়।
বিবেকহীন বয়স
দুর্দান্ত খেলার বয়সে হঠাৎ মনে
প্রেম নামক
ঝড়-বৃষ্টি আলোড়ন শুরু হয়
প্রেম আকাশে
অজান্তে অসময়ে বিজলী চমকায়।
তখন থেকেই
বিপরীত মনের মানুষকে পাশে পাবার আশায়
কেউ আবেগী হয়ে
আত্নসমর্পন করে অজানা প্রেমের পথে।
কেউ নিজেকে ধরে রাখে
কষ্ট ও পরিশ্রম করে
গড়তে চায় আদর্শ হিসাবে
আদর্শ সঙ্গীর আশায়।
সর্বশেষ এডিট : ০৮ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


