বাংলাদেশের সংসদ ও সংবিধান
1. বাংলাদেশে কোন ধরনের রাষ্ট্রীয় ব্যবস্থা প্রচলিত?
উঃ সার্বভৌম প্রজাতন্ত্র।
2. কোন দেশের কোন লিখিত সংবিধান নাই?
উ: বৃটেন, নিউজিল্যান্ড, স্পেন ও সৌদি আরব।
3. বিশ্বের সবচেয়ে বড় সংবিধান কোন দেশের?
উঃ ভারতের।
4. বিশ্বের সবচেয়ে ছোট সংবিধান কোন দেশের?
উঃ আমেরিকার
5. বাংলাদেশের সংবিধানের প্রনয়ণের প্রক্রিয়া শুরু হয় কবে?
উঃ ২৩ মার্চ, ১৯৭২।
6. বাংলাদেশের সংবিধান কবে উত্থাপিত হয়?
উঃ ১২ অক্টোবর, ১৯৭২।
7. গনপরিষদে কবে সংবিধান গৃহীত হয়?
উ: ৪ নভেম্বর, ১৯৭২।
8. কোন তারিখে বাংলাদেশের সংবিধান বলবৎ হয়?
উঃ ১৬ ডিসেম্বর, ১৯৭২।
9. বাংলাদেশে গনপরিষদের প্রথম অধিবেশন কবে অনুষ্ঠিত হয়?
উঃ ১০ এপ্রিল, ১৯৭২।
10. সংবিধান প্রনয়ণ কমিটি কতজন সদস্য নিয়ে গঠন করা হয়?
উঃ ৩৪ জন।
11. সংবিধান রচনা কমিটির প্রধান কে ছিলেন?
উঃ ডঃ কামাল হোসেন।
12. সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য কে ছিলেন?
উঃ বেগম রাজিয়া বেগম।
13. বাংলাদেশ সংবিধানের কয়টি পাঠ কয়েছে?
উঃ ২ টি। বাংলা ও ইংরেজি।
14. কি দিয়ে বাংলাদেশের সংবিধান শুরু ও শেষ হয়েছে?
উঃ প্রস্তাবনা দিয়ে শুরু ও ৪টি তফসিল দিয়ে শেষ।
15. বাংলাদেশের সংবিধানে কয়টি ভাগ আছে?
উঃ ১১ টি।
16. বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ/ধারা কতটি?
উঃ ১৫৩ টি।
17. বাংলাদশের প্রথম হস্তলেখা সংবিধানের মূল লেখক কে?
উঃ আবদুর রাউফ।
18. প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া কোন কাজ রাষ্ট্রপতি এককভাবে করতে সক্ষম?
উঃ প্রধান বিচারপতির নিয়োগ দান।
19. রাষ্ট্রপতির মেয়াদকাল কত বছর?
উঃ কার্যভার গ্রহনের কাল থেকে ৫ বছর।
20. একজন ব্যক্তি বাংলাদশের রাষ্ট্রপতি হতে পারবেন কত মেয়াদকাল?
উঃ ২ মেয়াদকাল।
21. কার উপর আদালতের কোন এখতিয়ার নেই?
উঃ রাষ্ট্রপতি।
22. জাতীয় সংসদের সভাপতি কে?
উঃ স্পিকার।
23. রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে কাকে উদ্দেশ্য করে পদত্যাগ পত্র লিখবেন?
উঃ স্পিকারের উদ্দেশ্যে।
24. প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপ-মন্ত্রীদের নিয়োগ প্রদান করেন কে?
উঃ রাষ্ট্রপতি।
25. এ্যার্টনি জেনারেল পদে নিয়োগ দান করেন কে?
উঃ রাষ্ট্রপতি।
26. বাংলাদেশের সর্বোচ্চ আদালত কোনটি?
উঃ সুপ্রীম কোর্ট।
27. সুপ্রীম কোর্টের কয়টি বিভাগ আছে?
উঃ ২টি । আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ।
28. সুপ্রীম কোর্টের বিচারপতিদের মেয়াদকাল কত?
উঃ ৬৭ বছর পর্যন্তু।
29. বাংলাদেশের সংবিধানের প্রথম মূলনীতি কি ছিল?
উঃ ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, গনতন্ত্র ও সমাজতন্ত্র।
30. বাংলাদশের সংবিধানের এ পর্যন্তু মোট কতটি সংশোধনী আনা হয়েছে?
উঃ ১৪ টি।
31. বাংলাদেশের আইন সভার নাম কি?
উঃ জাতীয় সংসদ।
32. জাতীয় সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর কবে স্থাপন করা হয়?
১৯৬২ সালে।
33. জাতীয় সংসদ ভবনের স্থপতি কে?
উঃ লুই আই কান।
34. লুই আই কান কোন দেশের নাগরিক?
উঃ যুক্তরাষ্ট্রের নাগরিক।
35. বাংলাদেশের জাতীয় সংসদের প্রতীক কি?
উঃ শাপলা ফুল।
36. নির্বাচন কমিশন কার সমমর্যাদার অধিকারী?
উঃ স্বতন্ত্র ও নিরপেক্ষ প্রতিষ্ঠান।
37. ‘তত্ত্বাবধায়ক সরকার বিল’ কবে সংসদে পাশ হয়?
উঃ ২৭ মার্চ, ১৯৯৬।
38. বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে?
উঃ সৈয়দ নজরুল ইসলাম (অস্থায়ী)।
39. রাষ্ট্রপতি ইয়াজ উদ্দিন আহমেদ বাংলাদেশের কততম প্রেসিডেন্ট?
উঃ১৮ তম
40. বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে?
উঃ তাজউদ্দিন আহমেদ।
41. বেগম খালেদা জিয়া বাংলাদেশের কততম প্রধানমন্ত্রী?
উঃ ১২ তম।
42. বাংলাদেশের রাষ্ট্রপতি হতে হলে বয়স কমপক্ষে কত হবে?
উঃ ৩৫ বছর।
43. বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে হলে বয়স কমপক্ষে কত হতে হবে?
উঃ ২৫ বছর।
44. জাতীয় সংসদের সদস্য হতে হলে বয়স কমপক্ষে কত হতে হবে?
উঃ ২৫ বছর।
সর্বশেষ এডিট : ২৭ শে আগস্ট, ২০১০ রাত ১২:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


