somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি ওজন মাপার যন্ত্রের আত্মকাহিনী

২৭ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার জন্ম কোন দেশের কোন কারখানায় হয়েছে তা সম্পর্কে আমার খুব একটা স্পষ্ট ধারণা নেই । বডি লাগানোর পর থেকে(আপনারা যাকে বলেন জ্ঞান হওয়ার পর থেকে ;) ) নিজেকে অন্য জ্ঞাতি ভাইয়ের সাথে স্টেশনারী স্টোরে নিজেকে আবিস্কার করেছি । সেখানে অত্যন্ত একঘেয়ে দিন কাটছিল :-/ । এরপর একদিন আমার বক্স খুলল(আপনাদের ভাষায় কপাল খুলল) । একজন লোক এসে আমিসহ আমার দশ জ্ঞাতি ভাইকে কিনে নিতে এল । এরপর আমরা দশ ভাই একটি হলুদ পিকআপে করে আমাদের নতুন ঠিকানায় রওনা দিলাম !:#P !:#P !:#P

সেখানে পৌঁছবার পরে আমাদেরকে গাড়ি থেকে নামিয়ে মেঝেতে রাখা হল । যখন আমরা বুঝতে পারলাম আমাদেরকে এখন আলাদা করে নানা জায়গায় পাঠিয়ে দেয়া হবে তখন আমরা একজন আরেকজনকে উদ্দেশ্য করে শেষবারের মত ইনডিকেটরের কাঁটাটা খুব সূক্ষভাবে নেড়ে দিলাম :( :( :(( । সূক্ষ মানে আসলেই সূক্ষ, মানুষের চর্মচোখে তা কিছুতেই ধরা পড়বে না । এরপর যথারীতি আমরা আলাদা হয়ে গেলাম ।

আমাকে যে কক্ষে নিয়ে যাওয়া হল যেখানে অনেক যন্ত্রপাতি দেখতে পেলাম :| । কিছুদিন যাওয়ার পর বুঝতে আসলে এই কক্ষটি একটি অপারেশন থিয়েটার :-* । অপারেশন থিয়েটার হলেও সকালবেলার দিকে অনেক ভিড় থাকে । ডাক্তার, ইন্টার্নি, এপ্রন পরিহিত একগাদা ছাত্রছাত্রী, সিস্টার, ব্রাদার সবাই মিলে এক বিশাল অবস্থা । মেডিকেল স্টুডেন্ট আপু-ভাইয়ারাই আমার সবচেয়ে বেশি কাছে থাকেন । তারা যখন আমার ইন্ডিকেটরকে ‘শূন্য’দাদার সাথে শান্তিপূর্ণ সহাবস্থানে থাকতে দেখেন, তখন তাদের বেশিরভাগই নিজেদের আর সামলাতে পারেন না X(( X(( X(( । আমার রিডিং নিয়ে রোগীকে ওটি টেবিলে ওঠানোর পরপর স্বাস্থ্য সম্পর্কে ভয়াবহ অসচেতন ব্যক্তিরাও তাদের বিশাল বপু নিয়ে আমার ছোট্ট দেহের ওপর চেপে বসেন :-/ :-/ :-/ । এক-দুজন হলে তাও এক কথা ছিল, কিন্তু একজনের দেখাদেখি পর্যায়ক্রমে সবাইকে রিডিং দিতে বাধ্য হই আমি ।

সবাই অনেক উৎসাহ নিয়ে একজনের পর আরেকজন আমার ওপর দাঁড়িয়ে রিডিং দেখে, ৭০/৮০/৯০ কেজি রিডিং দেখেই তাদের বেশিরভাগের মুখ কালো হয়ে যায় । তখন আমার একধরণের পৈশাচিক আনন্দ হয় :-P :-P :-< । হবেই না কেন বলুন, আমি মানুষ না হতে পারি কিন্তু এত চাপাচাপি আর কাহাতক সহ্য হয়? সহ্য না হলেও উপায় নেই, শুক্রবার ছাড়া প্রায় প্রতিদিনই চলে এই অত্যাচার ।

তবে সত্যি কথা বলতে, আমি হয়ত আপু-ভাইয়াদের সন্তুষ্ট করতে পারি না :-0 :-0 কিন্তু আমি রিডিং দেয়ার পর যেসমস্ত রোগীর অপারেশন হয়, তাদের সুস্থ হয়ে বাড়ি যেতে দেখলে নিজেকে কিছুটা হলেও স্বার্থক মনে হয় । প্রতিদিনের কাজের ‘চাপ’ এর মাঝে এটাই আমার একমাত্র তৃপ্তি :`> :``>> :)
সর্বশেষ এডিট : ২৭ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৬
৩৬টি মন্তব্য ৩৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পড়ালেখার গুরুত্ব

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫৫



পড়ালেখার গুরুত্ব কি, আর কেনো পড়ালেখা করতে হবে? আমার মনে হয় উত্তর সকলের কম বেশি জানা আছে। কিন্তু আমরা বাস্তবে কি করছি? আমাদের দেশে মনে হয় ছাত্রছাত্রীদের পড়ালেখার আর... ...বাকিটুকু পড়ুন

কাহিনীটা কী?

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৭

কাহিনীটা কী?
বিএনপিকে যারা ২৪ ঘণ্টা অভিশাপ দেয়, গালমন্দ করে, "বিএনপি দেশটা শেষ করে দিয়েছে- আর ছয়মাসও টিকবে না", তারাই আবার বিএনপি কাকে মন্ত্রী বানালো, কাকে উপদেষ্টা করলো- এই হিসাব... ...বাকিটুকু পড়ুন

জজ মিয়া চিত্রনাট্য নিয়ে নির্মিত হোচ্ছে ভয়ংকর নতুন সিক‍্যুয়াল!!!

লিখেছেন ক্লোন রাফা, ২৪ শে আগস্ট, ২০২৬ ভোর ৪:৪৭



বিএনপির পুলিশ এতো করিৎকর্মা যে চব্বিশ ঘন্টার মধ্যে । খুনের তদন্ত করে একেবারে আদালতের রায় সহ রিপোর্ট দিয়ে দেয় ! পৃথিবীর সবচেয়ে আপগ্রেডেড আইনশৃঙ্খলা বাহিনী এখন শিলং সালাউদ্দিনের... ...বাকিটুকু পড়ুন

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

×