গাবতলীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৩:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গাবতলী (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার গাবতলীতে বিয়ের দাবিতে প্রেমিকার বাড়িতে ২ দিন ধরে অনশন করছে ছাবিনা ইয়াছমিন নামের এক প্রেমিকা। ঘটনাটি ঘটেছে উপজেলার নেপালতলী ইউপির ধঞ্জয় মধ্যপাড়া গ্রামে ইউনুছ আলীর ছেলে মুক্তার বাড়িতে। পাশের সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ী মধ্যপাড়া গ্রামের মুক্তার বোনের স্বামীর বাড়ির সুবাদে ওই গ্রামের আবদুস সাত্তারের মেয়ে ছাবিনার সঙ্গে মুক্তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘদিন ধরে তাদের মন দেয়া-নেয়া এবং প্রেমের বিষয়টি উভয় পক্ষের অভিভাবকের মধ্যে জানাজানি হলে এ নিয়ে কয়েক দফা সালিশ বৈঠক হয়।
বিয়ের জন্য ছাবিনার অভিভাবকের পক্ষ থেকে মুক্তার অভিভাবককে চাপ দিলে তারা কৌশলে বিষয়টি এড়িয়ে যান। দিশা না পেয়ে ছাবিনা বিয়ের দাবিতে গত ২ সেপ্টেম্বর ধঞ্জয় মুক্তারের বাড়িতে এসে অনশন শুরু করে। প্রেমিক মুক্তার ও তার অভিভাবক বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ছাবিনা অনশন চালিয়ে যাচ্ছিল।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন
ফিফা বিশ্বকাপ ২০২৬
[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]
আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪

ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের...
...বাকিটুকু পড়ুন
সংবাদপত্র যা বলছেজাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ...
...বাকিটুকু পড়ুন
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier...
...বাকিটুকু পড়ুন