আমার ছেলেবেলা, আমার সোনামাখা সেইদিনগুলো
২২ শে অক্টোবর, ২০১০ রাত ৮:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ছোট্টবেলার ছোট্টমনের
ছোট্ট স্বপ্নগুলো
মনের মাঝে উঁকি দেয়
সরিয়ে স্মৃতির ধুলো।
বাবার শাসন, মায়ের আদরে
হারানো সেই সুখ
এখনতো আর পাই না খুঁজে
বুবুর প্রিয় মুখ।
জোসনা রাতে দাদীর মুখে
কত গল্প শুনতাম
রাজকন্যাকে নিয়ে কত
স্বপ্নের জাল বুনতাম।
এখনতো আর দাদীও নাই, গল্পও নাই
নেইতো কোন রাজা
শুধু আমি পড়ে আছি
স্মৃতির দেশের প্রজা।
খেলনা নিয়ে ভাইয়ের সাথে
কত কাড়াকাড়ি
খাওয়ার সময় রোজই হতো
ঝগড়া আর আড়ি।
নদীর ধারে মাছ শিকারে
কত ছিল সাধ
ঝোপের পাশে রোজ বসাতাম
ডাহুক ধরার ফাঁদ।
অভিমানী সে ভাইটি
আজকে বহুদূরে
ফেলে আসা গ্রামটি আমায়
ডাকে চেনা সুরে।
চোখের পাতায় আজো ভাসে
বন্ধুদের সেই মুখ
যারা আমায় ভালবাসতো
উজার করে বুক।
বন্ধুরা আজ হারিয়ে গেল
কোন সে অজানায়
পাবো বলে আশা রাখি
ব্লগের ঠিকানায়।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।
মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো...
...বাকিটুকু পড়ুনআমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন
ফিফা বিশ্বকাপ ২০২৬
[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]
আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪

ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ইসিয়াক, ১১ ই জুন, ২০২৬ রাত ১১:৫৯

শরৎ এলেই আকাশ জুড়ে সাদা মেঘের ভেলা
দিনমণি আর মেঘমালার লুকোচুরি খেলা।
রুম ঝুমঝুম নূপুর পায়ে ছুটছে নদীর ঢেউ
ভাটিয়ালি গাইছে গান অচিন সুরে কেউ।
বিলে ঝিলে শাপলা পদ্ম...
...বাকিটুকু পড়ুন