ইশ্বর বসিয়া বসিয়া তামাক টানিতেছিলেন আর এম টিভিতে টপ টুয়েন্টি দেখিতেসিলন। হঠাত দেখায় ছেদা পড়িল তাহার পোষা ছাগলটি টিভির সামনে আসাইয়া দাড়াইয়াছে। ইশ্বর বলিয়া উঠিলেন, মাই বয় ইউ আর নট ট্র্যানসপ্যারেনট। ছাগল যদিও আংরেজি মিডিয়ামের বাংলায় বলিয়া উঠিল, ম্যা ম্যা - আমার দাবী মানতে হবে। ইশ্বর পড়িলেন মহা বিপদে, তিনি বলিয়া উঠিলেন বারো মাসে তেরো পার্বনের মত তুমিও কি দাবীর পার্বন নিয়া বসিয়াছ, ছাগু?
ছাগু জবাব না দিয়া ফোপাইয়া কাদিতে লাগিল, বলিল আমি ম্যা ম্যা করি এ আমার জাতিগত অধিকার, হত্তছাড়া, ভেড়ার দলও ম্যা ম্যা করিতেছে, ইশ্বর আমি একজন গর্বিত ছাগল, আজ ভেড়ারা ম্যা ম্যা করিতেছে, আগামী কাল গরুরা করিবে, তার পরের দিন শুকরেরা। ছাগল হিসাবে আমার সম্মান ক্ষুন্ন হইতেসে, একটা কিছু করুন ইশ্বর আপনার আইনের রাজ্য এভাবে আমার কপি রাইটেড ম্যা ম্যা চুরি হইয়া যাবে তা কেমন করিয়া সভব।
ইশ্বর, মাথায় হাত দিয়া বসিয়া পড়িলেন। আবার ছাগু সমস্যা, মাঝখানে কিছু দিন ভালো থাকা গিয়াছিল ছাগলটাকে বনবাস দিয়া , কিন্তু ফিরাইয়া আনানো ভুল হইয়াছে। কিন্তু অবোধ প্রানী, ইশ্বরের মায়া লাগে তাই ফিরাইয়া নিয়া আসেন। ইশ্বর বলিলেন ছাগল তোমার আর ভেড়াতে খুব বেশী ডিফারেনস নাই, তোমার মাথা তিনকোনা, তারও তিনকোনা, তার চার পা তোমারও চার পা। ছাগল বলিয়া উঠিল, হা ইশ্বর আপনি কি ভুলিয়া গিয়াছেন যে আমার প্রিয় খাদ্য কাঠাল পাতা আর ভেড়া কাঠাল পাতা লাইক করেনা। ইশ্বর বলিলেন তাও বটেক, আচ্ছা তুমি যাও, দেখি কি করা যায়?
ইশ্বর খবর পাঠাইলেন তার গোয়েন্দা দফতরে, গোয়েন্দা হাজির হইল। ইশ্বর বলিলেন কি সমস্যা, ছাগল হঠাত ম্যা ম্যা নিয়া পড়িল কেন এতো দিন পরে। গোয়েন্ডারা যা বলিল তার সারমর্ম দাড়ায়, ছাগল গত কয়েকদিন ধরিয়া কৌষ্ট কাঠিন্য ভুগিতেছিল, শেষে কম্পাউন্ডারের অষুদ খাইয়া সারিয়াছে। সে কম্পাউন্ডার লাদি অষুধের কারনে, আবার বেজায় গন্ধ তাই ভেড়া সহ সকল স্বর্গীয় প্রানীরা তীব্র নিন্দা জানাইয়াসে, ছাগু তাই খ্যাপ্পা।
ইশ্বর ছাগুকে ডাকিয়া পাঠাইলেন, বলিল এ কি শুনি ছাগল হইয়া তোমার হজমের সমস্যা ? কি ব্যাপার কি খাও? ছাগল বলিল স্বর্গে ঘাসাভাব দেখা দেয়া সে লাইব্রেরিতে ঢুকিয়া কিছু বইয়ের পাতা খাইয়াছে আবার বলে বেজায় স্বাদ, ইশ্বর চেক করিয়া দেখিলেন সেটা রবীন্দ্র রচনাবলী। ইশ্বর হায় হায় করিয়া উঠিলেন, বলিল ছাগু তুমি আর কখনই রবীন্দ্র রচনাবলী খাইবেনা, তোমার পরিপাক তন্ত্র বানানো হইয়াছে ঘাস, বিচালী আর কাঠাল পাতার জন্য, সেগুলান খাইবে। রবীন্দ্র রচনাবলী হজমের শক্তি আমি তোমাকে দেই নাই। আরও শোনো আর কম্পাউন্ডের ওষুধ খাইওনা, তাহাতে গন্ধ হয়। ছাগল বলিল বাহ আমার ম্যা ম্যা আর ভেড়ার ম্যা ম্যার কপি রাইট ইস্যুটা। ইশ্বর বলিলেন হতভাগা যা এখান থেকে আর রবীন্দ্র রচনাবলীতে মুক দিবিনা, দিলে ন্যাজ কেটে দিবো।
ছাগু এ কথা শুনিয়া, ন্যাজের দিকে তাকাইয়া বলিল "না, না, এ আমি বিশ্বাস করি না। এ হতে পারে না। কিছুতেই না।"
ছাগল নাচের ইতিকথা- রাবীন্দ্রীক এডিশন (মুখফোড় বনবাসে তাই আমার নকলটাই খান)
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
২০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন
ফিরে যাওয়া বলে কিছু নেই
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।