somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সত লোকের বিরুদ্ধে মামলা দায়ের - সুত্র সত লোকের পত্রিকা দৈনি সংগ্রাম

২৭ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ২:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির উৎপাদন, ব্যবস্খাপনা ও রক্ষণাবেক্ষণের কাজে ঠিকাদার নিয়োগের মাধ্যমে একটি চীনা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দেয়ার ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, জোট সরকারের ১০ জন মন্ত্রী, একজন সাবেক সচিবসহ ১৬ জনকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর শাহবাগ থানায় মামলাটি (নং ৫৩) দায়ের করেন দুদকের সহকারী পরিচালক সামছুল আলম। মামলায় বড়পুকুরিয়া কয়লা খনির একজন কর্মকর্তা ও চীনা প্রতিষ্ঠানের স্খানীয় প্রতিনিধিও রয়েছেন। মামলার আসামীরা হচ্ছেন যথাক্রমে সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান (সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির আহ্বায়ক), সাবেক স্খানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী আবদুল মান্নান ভূঁইয়া, সাবেক স্বাস্খ্যমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন, সাবেক শিল্পমন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী, সাবেক তথ্যমন্ত্রী এম সামসুল ইসলাম, সাবেক কৃষিমন্ত্রী এমকে আনোয়ার, সাবেক ডাক ও তারমন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক, সাবেক বাণিজ্যমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী, সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সাবেক জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী এম মোশাররফ হোসেন, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব নজরুল ইসলাম, পেট্রোবাংলার সাবেক চেয়ারম্যান বর্তমানে বিসিকের চেয়ারম্যান এসআর ওসমানী, পেট্রেবাংলার সাবেক পরিচালক (খনি ও খনিজ) মঈনুল আহসান, বড়পুকুরিয়া কয়লা খনির সাবেক ব্যবস্খাপনা পরিচালক সিরাজুল ইসলাম ও হোসাফ গ্রুপের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, বাকি ১০ জন সাবেক মন্ত্রী তৎকালীন জোট সরকারের সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সদস্য হওয়ায় তাদেরকে অভিযুক্ত করা হয়। অভিযুক্তদের মধ্যে বেগম জিয়াসহ সাবেক ৪ মন্ত্রী বর্তমানে অন্তরীণ। মামলার এজাহারে অনিয়ম ও দুর্নীতি সংঘটনের তারিখ উল্লেখ করা হয় ২০০৩ সালের ২ জুন থেকে ২০০৫ সালের ৪ জুন পর্যন্ত। এই সময়ের মধ্যে অনিয়ম ও দুর্নীতি সংঘটনের মাধ্যমে সরকারের ১৫৮ কোটি ৭১ লাখ ২৬ হাজার ৩শ' ৪৩ টাকা দুই পয়সা ক্ষতি হয়েছে বলে এজাহারে অভিযোগ করা হয়।

মামলার এজাহারে বাদি দুদকের সহকারী পরিচালক সামছুল আলম উল্লেখ করেন, বড়পুকুরিয়া কয়লা খনি উৎপাদন ব্যবস্খাপনা ও রক্ষণাবেক্ষণ কাজের ঠিকাদার নিয়োগের জন্য বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড (বিসিএমসিএল) আন্তর্জাতিক দরপত্র আহ্বান করে। এতে সর্বনিম্ন দরদাতা হয় চীনের শ্যান্ডং লুদি জিও মিনারেল কোম্পানি লিমিটেড। তাদের সঙ্গে খনি উন্নয়নের জন্য চুক্তি হলেও পরে প্রতিষ্ঠানটি বিভিন্ন অজুহাতে চুক্তি বাস্তবায়ন করেনি।


চুক্তির কারণে সরকারের প্রায় ১৫৮ কোটি ৭১ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেছে দুদক।
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্বসাহিত্য কেন্দ্র - ভ্রাম্যমান লাইব্রেরী ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১০ ই জুন, ২০২৬ রাত ৮:৪৬


শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল... ...বাকিটুকু পড়ুন

=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই জুন, ২০২৬ রাত ৯:৪৫



যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

×