ইহা একটি আলোচনা চুকলি কাটা হইতেসেনা, তাই কাহার যদি মনে দাগা লাগে আমি আগেই দুঃখিত।
তিনি দুই খান বই লিখসেন বইলা জানি, ২৩ বছর বয়সে আমি যখন গ্র্যাজুয়েট স্কুলে টার্ম পেপার লিখসি, ভাই পত্রিকা সম্পাদনা করসেন। তাই স্বভাবতই ওনার লেখা বা লেখনীর সমালোচনা করা আমার জন্য ছোট মুখে বড় কথা, মাগার সেটা আমারে বাস্তব জীবনে আটকায় নাই, আর ভার্চুয়াল লাইফ তো বহুত পরের ব্যাপার।
আমি স ভাইর লেখা ঠিক কি বিষয়ে তা বেশীর ভাগ সময় ই বুঝিনা। মাঝে মাঝে নজরুল গীতি দিয়া শুরু হয় শেষ হয় মিলাদের দোয়া দিয়া। কোন কাননের ফুল নামক এক লেখায় উনি মতস্যকন্য নামক এক চরিত্রের লগে বইমেলায় যান, মাছ কুমারীদের ভাষায় কথা বলেন। ইদানীং আবার নীল পরী নামক এক চরিত্র নামাইসেন সে আবার বিভিন্ন ভাষায় উপদেশ দেন। আমি ঠিক বুঝিনা ভাইর লেখায় হাত পা ওয়ালা সাধারন মেয়ে মানুষ নাই কেন? মেয়েদের সবসময় রুপক মাছের ন্যাজ আর পান্খা না থাকলে কি মাইয়া হিসাবে নেওন যায়না।
আপনারা বলেন তো উনার লেখা কেমুন লাগে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



