somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একদা এক কচ্ছপ ও তার মহাকাল (গল্প)

০৬ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একদা এক কচ্ছপ ও তার মহাকাল

হঠাৎ এক সকালে কচ্ছপের নিদ্রাভঙ্গ হয়।কচ্ছপ তার ছোট্ট মহাকালকে হাতে নিয়ে বাহিরের উদ্দেশ্যে যাত্রা করে।পথে তার প্রথম দেখা হয়,এক ব্যাঙের ছাতার সাথে।

-ওহে,তুমি যাচ্ছ কই মশাই?
-মহাকাল দর্শনে।
-তা কি করে!
-এইযে হাতে মোর মহাকাল।

ব্যাঙ বেচারা প্রস্থান করে,মনে মনে ভাবে কচ্ছপ হয় পাগল না হয় বয়স হয়েছে (!)

পথিমধ্যে দেখা হয় দীর্ঘদিন আগের বন্ধু কলাগাছের সাথে,

-শুনছিস?
-হ্যা বলো।
-ভাই আমার মরণের সময় এসেছে, আমায় ক্ষমা কর,দুঃসময়ে তোর পাশে থাকতে পারিনি।
-আমি কিচ্ছু মনে করিনি।

কচ্ছপ সামনে চলতে থাকে,সে দেখে বেশ আড়ম্বরি হালে আম গাছ স্নান করছে,

-ছ্যা,ছ্যা তোর গায়ে ময়লা!
-হা,জানি বটে।
-তুই জানিস ঘোড়ার ডিম।সূর্য অবগাহনে মঙ্গল হয়,নিচুঁ জাত তো।
-আজ্ঞে হ্যা,ধন্যবাদ।

কচ্ছপ চলে যায়।মুখে মৃদু হাসি নিয়ে।

খোলা মাঠে,বিস্তর আকাশের নিচে বসে কচ্ছপ তার মহাকাল খুলে বসে।মহাকাল বলে,

-বলো দেখি ব্যাঙের ছাতা কে?
-মূর্খ,যারা মহাকাল পড়ে না।
-সঠিক বলেছো বন্ধু।
-তুমি শিখিয়েছো।
-বলো দেখি কলাগাছ কে?
-দুধের মাছি,সুসময়ে উড়ে বেড়ায়।
-এবারো সঠিক হয়েছে বন্ধু।
-তোমার কৃপা।
-আম গাছের কথা বলো তবে?
-অল্পবিদ্যা ভয়ঙ্করী। এরা অহঙ্কারী।
-তুমি মহাকালের অন্যতম জ্ঞানী হে বন্ধু।
-তুমি আমার বন্ধু বলে।..

মহাকাল কচ্ছপের শেষ দিন পর্যন্ত সাথে ছিলো।

এবার আসুন ব্যাখ্যা করি।কিছু বুঝলেন কি?সাধারণ কিছু বলতে একটু নাটকিয়তা করে গল্পের আশ্রয় নিলাম।

কচ্ছপ আর কেউ নয়,এই পৃথিবীর বইপ্রেমী মানুষ।

ব্যাঙের ছাতা তারা যারা জীবনে একটি বারেও একটি বই ছুয়ে দেখার সামর্থ্য অর্জন করতে পারেনি।

কলাগাছ হচ্ছে আমাদের জীবনের সেই সব বন্ধু যারা সুসময়ে মৌ মৌ করে চারপাশে,প্রয়োজনে উধাও!

আর আম গাছ? সে আর কেউ নয়,অল্পবিদ্যা নিয়ে যারা অহঙ্কার করে।

আর মহাকাল হলো,বই, আমাদের পরম বন্ধু।যে আমাদের ইতিহাস জানায়, বন্ধুর মত পাশে থাকে। দুঃসময়ে আনন্দ দেয়,সে বই হাসায়,সে বই কাঁদায়।

মা,আমার বন্ধু রাশেদ,১৯৭১,মুক্তিযুদ্ধের ইতিহাস,আমি বীরাঙ্গনা, জোছনা ও জননীর গল্প আমাদের ইতিহাস শেখায়,বীর বাঙালীর বীরত্ব শেখায়।

মিসির আলিকে নিয়ে বই ক্ষুদ্র বিষয় সম্পর্কে ভাবতে শেখায়,আত্মজীবনী মূলক বই আমাদের প্রেরণা দেয়।

লা মিজারেবেল, সী,দা রির্টান অফ সী জাতীয় বই আমাদের জীবন শেখায়।চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় আবেগ কীভাবে প্রভাবিত করে।

রবীন্দ্রনাথের বই আমাদের প্রকৃতি দেখায়,চেনায়,কাজী নজরুলের বই শেখায় সত্য বলতে।

শরৎচন্দ্র থেকে আমরা জীবনের টানা পোড়েন দেখি,নিখাদ প্রেমের বিরহ বিচ্ছেদ দেখি।

হূমায়ুন আজাদের বই তসলিমার বই আমাদের প্রতিবাদ শেখায়,সাহসিকতা শেখায়।

আরো কত সহস্রাধিক বই আছে।এগুলো তো কেবল উদাহরণ।

বই আমাদের মহাকালের সাক্ষী হয়ে থাকে।বই মানুষ চেনায়,বই বন্ধু হয়ে পাশে থাকে,বই তার পাঠককে করে তোলে মহাকালের সাক্ষী।

পারস্যের এক কবি বলেছিলেন,"রূটি মদ ফুরিয়ে যাবে,প্রিয়ার কালো চোখ ঘোলাটে হয়ে যাবে,কিন্তু একখানা বই অনন্ত যৌবনা,যদি তেমন বই হয়"।
সর্বশেষ এডিট : ০৬ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:২৯
৮টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেশের ভেতরে আরেক দেশ: জঙ্গল সলিমপুরের অন্ধকার বাস্তবতা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই মার্চ, ২০২৬ সকাল ৮:২৫

বাংলাদেশের ভেতরেই এমন কিছু এলাকা আছে, যেগুলোকে অনেকেই আড়ালে–আবডালে “দেশের ভেতরে আরেক দেশ” বলে উল্লেখ করেন। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর তারই একটি উদাহরণ। দীর্ঘদিন ধরে দুর্গম পাহাড়ি এই অঞ্চলটি... ...বাকিটুকু পড়ুন

এনসিপি কেন পারল না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই মার্চ, ২০২৬ রাত ৮:১৬


প্রশ্নটা শুনতে বেশ ভারী আর দার্শনিক ঠেকছে, তাই না? সোশ্যাল মিডিয়ার ইনটেলেকচুয়াল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের গম্ভীর প্রফেসর , সবাই ইদানীং কপালে ভাঁজ ফেলে এই এক প্রশ্নই করছেন। নেপালের... ...বাকিটুকু পড়ুন

"ইরান গাজা নয়" - অরুন্ধতী রয়, (মার্চ ৯, ২০২৬)

লিখেছেন সাজিদ উল হক আবির, ১১ ই মার্চ, ২০২৬ রাত ১২:০৬


ছবিসূত্র

আমার কিছু বলার আছে - কারণ আমি আমার মায়ের মেয়ে, এবং বুক চিতিয়ে কাঁধ সোজা করে দাঁড়িয়ে এই কথাগুলো বলার গভীর প্রয়োজন এই মুহূর্তে আমি বোধ করছি। সমগ্র পৃথিবীকে... ...বাকিটুকু পড়ুন

হযরত আলী (রা.) প্রথম খলিফা হওয়ার যোগ্য ছিলেন না এবং তিনি মাওলার দায়িত্ব পালন করেননি

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১১ ই মার্চ, ২০২৬ রাত ২:০৮



সূরাঃ ৩ আলে-ইমরান, ২৬ নং আয়াতের অনুবাদ-
২৬। বল হে সার্বভৈৗম শক্তির (রাজত্বের) মালিক আল্লাহ! তুমি যাকে ইচ্ছা ক্ষমতা (রাজত্ব) প্রদান কর এবং যার থেকে ইচ্ছা ক্ষমতা (রাজত্ব) কেড়ে... ...বাকিটুকু পড়ুন

আপনি কি চান আপনার মৃত্যুর পরে সামুর ব্লগাররা আপনাকে স্মরণ করুক?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই মার্চ, ২০২৬ রাত ২:৫৯

আমাদের একজন ব্লগার মারা গিয়েছেন। কিন্তু, কেন যেন সামু'র প্রথম পৃষ্ঠায় শোকের কোন চিহ্ন দেখছি না! তাঁর সম্মানে কি অন্তৎঃ কিছু দিনের জন্যে সামুর ব্যানারে একটু পরিবর্তন আনা যেতো না?!... ...বাকিটুকু পড়ুন

×