আমাদের দেশে ইদানিং আত্মহত্যার প্রবনতা বেড়ে গেছে বলে মনে হয়.. করণ গত কয়েক মাসে অনেক গুলো আত্মহননের ঘটনা আমরা দেখলাম বা শুনলাম.। বেশির ভাগই ছিল মেয়ে ।

কিন্তু প্রশ্ন হল কারা আত্মহত্যার সাথে বেশি জড়িত ?
পুরুষ না মহিলা ?
বিজ্ঞানীদের মতে, প্রাণীজগতে মাত্র দুটি প্রাণী রয়েছে যারা নিজে থেকে বুঝে শুনে সিদ্ধান্ত নিয়ে আত্মহত্যা করে । এদের একটি হচ্ছে লেমিং । আর অন্যটি মানুষ । আজ আমি মানুষের আত্মহত্যা নিয়ে লিখছি...
মানুষের আত্মহত্যা করার কারণ অনেক.। অধিকাংশ মানুষ আত্ম হত্যা করে নিজের প্রয়োজনে । নিজের জীবনের ওপর বীতশ্রদ্ধ হয়ে কিংবা জীবনের কোন একটি অভাববোধের তাড়নাকে যখন সে ঠেকাতে পারে না, তখন সে আত্মহত্যার মতো একটি সিদ্ধান্ত নেয় । তবে কিছু মানুষ আছে যারা জেনেটিক কিছু বৈশিষ্ট্যের কারণে মারা যায় ।
এছাড়া মানুষের মধ্যে নিহিত কিছু বিপরীতধর্মী বৈশিষ্ট্যের কারণেও মানুষ আত্মহত্যা করতে পারে.।
বিভিন্ন সময় মানুষের এই আত্মহত্যা বিষয়টা নিয়ে অনেক গবেষণা করা হয়েছে.. তাতে দেখা গেছে বেশিরভাগ আত্মহত্যা পুরুষের মধ্যেই বেশি.।
বিভিন্ন সময় চালান জরিপে দেখা যায় , প্রতি বছর পৃথিবীতে যত গুলো আত্মহত্যার ঘটনা ঘটে তার ৬৭ শতাংশই পুরুষ । আবার আত্ম হত্যাকারীদের অধিকাংশের নিবাস জাপান , ফিনল্যান্ড এবং নরওয়েতে । জাপানে প্রতি হাজারে ৪১ , ফিনল্যান্ডে ৩৯ এবং নরওয়েতে ৩৩ জন মানুষ আত্মহত্যা করে থাকে ।
বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার আত্মহত্যার হার প্রতি হাজারে ১৪ । অপরদিকে স্ক্যান্ডেনেভিয়ান অঞ্চলে এই হার ২৮, আফ্রিকাতে ১৬ , অস্ট্রেলিয়ায় ৬ , উত্তর আমেরিকায় ১১ , দক্ষিন আমেরিকায় ৯ , এবং ইউরোপে ২২ । অস্ট্রেলিয়াকে ব্যতিক্রম ধরলে দেখা যাচ্ছে , উন্নত দেশগুলোর তুলনায় অনুন্নত এবং উন্নয়নশীল দেশে আত্মহত্যার হার অনেক বেশি ।
সব কিছু পেয়ে গেলে কি তাহলে মরার ইচ্ছে টা বেশি জাগে ...???
এই সব দেশেগুলোর উপর চালান জরিপে আরও একটি বিষয় দেখা গেছে যে , মহিলাদের তুলনায় পুরুষের সংখ্যা কিছুটা হলেও বেশি .। যদিও এর কোন বিশেষ কারণ খুঁজে পাননি তারা । সব ক্ষেত্রেই নারী পুরুষের আত্মহত্যার কারণ প্রায় একই হয়ে থাকে..।

বাংলাদেশে আত্মহত্যা ........
বাংলাদেশে ঝিনাইদহ জেলায় সব থেকে বেশি মানুষ আত্মহত্যা করে থাকে .। এক হিসেবে দেখা যায় , সারা বাংলাদেশে যেখানে প্রতি হাজারে অপমৃত্যুর হার ১৩, সেখানে ঝিনাইদহ জেলায় অপমৃত্যুর হার ২৭ (আত্মহত্যার হার অন্তর্ভুক্ত) ।
তবে ঠিক কি কারণে এই জেলার মানুষ এত বেশি আত্মহত্যা করে তা সঠিক ভাবে জানা যায় নি.। তবে বেশির ভাগের মতে এই এলাকার মানুষ বেশি মাত্রায় আবেগ প্রবণ হয়ে থাকে ।
**************************************************

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

