somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিজের কথা ....* তারা'র জন্ম দিন এবং আমার পাগলামী*

০৭ ই ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২০০৮ সালের ১৩ই মার্চ "তারা"র জন্ম দিন ছিলো ....
আমার খুব সখ ছিলো যে ওর জন্মদিন এক সাথে পালন করবো ....
কিন্তু তার অনেক আগেই আমাদের দুই জনের সম্পর্কের কথা জেনে ফেলে ....
ও বাড়ি থেকে বের হতে পারবে না । কি করি কোন বুদ্ধি আসছে না ..।
কোন উপায় না দেখে ওর ছোট মামার কাছে ৩টা ওডিও এলবাম ও একটা জাফর ইকবালের বই কিনে দিয়েছিলাম...। বইটির নাম ছিলো "আমিই তপু" না কি যেন ... । সবাই জানবে ওর মামা দিয়েছে কিন্তু যার জানার দরকার সে সঠিক টাই জানবে ।

তারপরও মনের মাঝে আকুপাকু করছে .... কি যেন বাদ পড়ছে .....
ওকে পাশে বসিয়ে কেক কাটবো কত আনন্দ করবো .. কিন্তু কিছুই হলো না ..।

তখন আকাশ নামের এক বন্ধুর পরামর্শে কফি হাউজে গিয়ে ওর ১৩ তম জন্ম দিন উপলক্ষ্যে ১৩শত টাকা দিয়ে ১৩ পাউন্ডের একটি কেক ১৩ তারিখ ১৩টার সময় দিতে হবে বলে অর্ডার দিয়ে এলাম ...। এবং ১৩টা ক্যান্ডেল কিনে আমরা ১৩ মিনিটে আমার মেসে চলে আসলাম ...।

বাসায় এসে প্লান করছি ওটা না হয় অর্ডার দিলাম বাট ওদের বাসায় পৌছে দেবে কে ...???

তখন মনে পড়লো আমাদের সোহেল নামে এক ফ্রেন্ডের কথা । কিন্তু ও যাবে কি করে ... ???

তখন আমার মাথায় একটা বুদ্ধি এলো .... আমি আকাশ কে নিয়ে সাইবার ক্যাফেতে বসে দুজনে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটা আইডি কার্ড বানালাম ... তারপর ওটা প্রিন্ট করে লেমিনেটিং করলাম ।

এইবার খুজতে শুরু করলাম পোশাক ...। তখন সোহেল বললো দোস্তু আমার খাকি কালারের ড্রেস আছে স্কাউটের ড্রেস । ওকে গুড বয় ....।

এবার সন্ধ্যায় ওদের বাসার পাশে আমার যে ফ্রেন্ড আছে নুর তাকে দিয়ে ওদের বাসার ঠিকানা কালেক্ট করলাম ।

এবার পরদিন সাড়ে বারোটার দিকে আমি আর ঐ দুই ফ্রেন্ড মিলে প্লান মাফিক আগে কফি হাউজ থেকে কেক আনলাম । তারপর কেক ও ক্যান্ডেল আর ১৩ টা গোলাপ ফুল ছিড়ে পাপড়ি গুলো নিয়ে খুব যত্ন করে র‌্যাপিং করলাম । তারপর ঠিকানা লিখে আপাতত কাজের সমাপ্তি টানা হলো.।

এবার সোহেলের মেসে গিয়ে ওর হয়েছে কিনা জানতে চাইলে ও একটা প্রবলেমের কথা বলে ফাঁকি দিতে চাচ্ছিলো .... তখন ওকে খুব বুঝিয়ে প্রস্তুত করে বের হোলাম....।

মিশন জন্মদিন সফল করতে ......


"তারা"র বাবার পোশাকের ব্যবসা আছে । শহরের মিডিল পয়েন্টে দোকান....। তিনি আমাকে ভাল চেনেন না । আর তাই আমি গেলাম দেখতে উনি দোকানে কিনা ....। দেখলাম দোকানেই আছে .....।

তারপর বিকাল ৫টার দিকে ওদের বাসার রাস্তায় সোহেল কে রেখে আমি আর আকাশ একটু নিরাপদ দুরুত্ব বজায় রেখে ওর সাথে কথা বলতে থাকলাম । সোহেলের কানে আকাশের ব্লুটুথ হেডফোন ....।

বাড়ি চিনতে দেরি হলো না ওর... কারণ ঐ বাড়ির ছাদে গ্রামীনের টাওয়ার আছে ....

ও বাসায় গিয়ে কলিনং বেল টিপলো ...। আমরা সব শুনছি .. কি হচ্ছে ..।
একটু পরেই "তারা"র ছোট বোন নেমে আসলো ।

:কে ??
: আমি সুন্দরবন করিয়ার থেকে এসেছি ,আপনাদের একটা পার্সেল আছে ।
:ও আচ্ছা , আম্মুকে ডাকবো ..??
: নানা .. তুমিই নিতে পারো ..।
: দেন
: এখানে একটা সাইন করো..??
: কেন ???
: এটা কোম্পানির নিয়ম ।
: ও !!!
: ধন্যবাদ .........

তারপর গেট লাগানোর শব্দ হলেই আমি এপাশ থেকে ফোনে চিল্লিয়ে উঠলাম ..... থ্যাংকস দোস্তো ......।

তারপর ওকে পেট পুরে খাওয়ালাম কফি হাউজে ....।

এই ঘটনার ২ দিন পর জানতে পারি .... ওকে অনেক শাস্তি দেওয়া হয়েছে শুধু ঐ কেকটার জন্য ..... আমি ওকে সরি জানিয়েছিলাম সামনাসামনি .......

সেটাও অনেক রিস্ক নিয়ে .....
কিভাবে ....??
পরে বলবো ..........


সর্বশেষ এডিট : ০৯ ই ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:২৯
২১টি মন্তব্য ২১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ট্রান্সজেন্ডাদের উপর কারা হামলা করলো ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১:৫৩


স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ গত সপ্তাহে সংসদে দাঁড়িয়ে একটি কথা বললেন যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এর আগে কেউ সরকারিভাবে বলেননি। মানবাধিকার কমিশন নিয়ে আলোচনার মাঝখানে তিনি বললেন, বাংলাদেশে LGBT ইস্যু... ...বাকিটুকু পড়ুন

সন্ধ্যা

লিখেছেন কালো যাদুকর, ১১ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৩:১১

সময় নেই, এটাই কেন মনে আসে,
চিত্ত চঞ্চল হয় তব পিয়াসে,

তবে কি দিনের শেষে সন্ধ্যা নেমেছে
সুন্দর মুহূর্ত সাজিয়ে ওই আকাশে ।

আমার না হয় দিন গেল
পৃথিবীর সময় কেবল বেড়েই গেল,
তাতে... ...বাকিটুকু পড়ুন

ঈশ্বর-পূজারী নই, আমি মানব-পূজারী

লিখেছেন সালমান মাহফুজ, ১১ ই এপ্রিল, ২০২৬ রাত ১০:০৯

ঈশ্বর-পূজারী নই, আমি মানব-পূজারী;
ধর্ম আমার মানবপ্রেম ।
মসজিদে নয়, গীর্জায় নয়, নয় মন্দিরে—
বিচিত্র মানুষের ভিড়ে
আমি খুঁজে ফিরি ঈশ্বরের অস্তিত্ব ।

বিশুষ্ক মরুর বুকে যারা সবুজের স্বপ্ন দেখে;
দুর্জয়কে জয়ের নেশায় সমুদ্রের গভীরে
যারা নিরুদ্দেশ... ...বাকিটুকু পড়ুন

লাল সালুতে মজিদ টিকে গিয়েছিল, শামীম সেটা পারেনি।

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই এপ্রিল, ২০২৬ রাত ১০:৪৮


আজ শনিবার বেলা আড়াইটার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর গ্রামের তৌহিদি জনতা মব করে একজন মানুষকে পিটিয়ে ও কুপিয়ে মেরে ফেলেছে, তার আস্তানা ভাঙচুর করেছে, আগুন দিয়েছে। নিহত ব্যক্তির... ...বাকিটুকু পড়ুন

কোরআন , হাদিস ও ফিকাহ মতে ইসলামে সঠিক পথ অনুসরণ প্রসঙ্গ কথামালা ( সাময়িক পোস্ট)

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই এপ্রিল, ২০২৬ সকাল ৭:১৫


“আল্লাহ অভিন্ন ফিকাহ মানার কথা বললে রাসূল (সা.) কোরআন ও হাদিসের মানার কথা কিভাবে বললেন? “ এই শিরোনামে গতকাল সামুতে প্রকাশিত ব্লগার মহাজাগতিকচিন্তার একটি বিশালাকার... ...বাকিটুকু পড়ুন

×