somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছোট ছোট বাচ্চাদের নিয়ে কিছু মজার অভিক্ততা .... (১ম পর্ব )

১৩ ই ডিসেম্বর, ২০১০ দুপুর ২:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাচ্চাদের সাথে খুব মিশতে পারার কারনে ওদের নিয়ে নানা রকম মজার অভিক্ততা হয়েছে ,। এমন কিছু পরিস্থিতিতে এমন সব কথা বা কাজ ওরা করে যা সত্যিই মনে রাখার মত এবং মজাদার .। আর এখনকার বাচ্চাগুলোও খুব বেশি পাকা হয়ে যাচ্ছে অল্প বয়সে ...।

কথা না বাড়িয়ে শুরু করি ...
প্রথমেই শুরু করি আমাদের বড় ভাইয়ের মেয়ে "অর্নি" কে দিয়ে .... :-
এবার ঈদে বাড়িতে গিয়ে একটা বিয়ের অনুষ্ঠানে যায় আমি, বাবা, মা এবং আমাদের ৪ বছর বয়সের ভাতিজি "অর্নি" । বিয়ে টা ছিলো আমার মামাতো বোনের । ওখানে গিয়ে আমি অনেক কাজে ব্যস্ত হয়ে পড়ি এবং কাজগুলো ছিলো , মেয়ের হাতে পায়ে মেহেদি দেওয়া , ওর গায়ে হলুদের স্থান সাজানো , আল্পনা আঁকা ইত্যাদি মেয়েদের কাজ ।
যখন আমি আমার মামাতো বোনের হাতে মেহেদি দিচ্ছিলাম তখন অর্নি এসে বলে..
"কাকু আপনার বিয়ের সময় কাকীর হাতেও মেহেদি দিয়ে দেবেন সুন্দর করে " । এই কথা শুনে সবাই তো হেসে গড়াগড়ি ,, এতটুকু মানুষ এত বোঝে ।
এরপর যখন ফুল দিয়ে গায়ে হলুদের স্থান সাজাচ্ছি তখন "অর্নি" ও ওখানে ছিলো ,, হঠাৎ মা ওকে উদ্দেশ্য করে বলে..." আমাদের অর্নির বিয়েতেও অনেক ফুল দিয়ে সাজাবো আমরা " ...
তখন অর্নি বলে ..." তোমাদের টাকা খরচ করতে হবে না , আমার যে বর হবে তাকে বলবা সে ফুল কিনে দিয়ে যাবে.. "
। আল্লাহ ভাল জানেন এদের বর যারা হবে তাদের কপালে কি আছে !!!!!!B-)B-)B-)B-)B-)B-)
আবার যখন মাঝে মাঝে আমি ওকে ধরে পিটুনি দেই ,, তখন অর্নি বলে .. " আমার ছোট কাকী আসুক তখন আমরা দুইজন মিলে তোমার এমন পিটুনি দেব তখন বুঝবা । "

এবার শুনুন "অনন্যা" আমার মামাতো বোনের কথা বয়স : সাড়ে তিন বছর । :
আমার মামী প্রেগন্যান্ট হবার আগেই আমাকে জামায় বলে ডাকে । মামা বিদেশ থেকে ফেরার পর আমাকে কিছু জিনিস গিফ্ট করেন যার মাঝে একটা ঘড়িও ছিলো । তো এই জন্যই নানী বা অন্যান্য মামীরা আমাকে নিয়ে মজা করে বলে যে, ঐ দেখ জামায় কে ঘড়ি পরিয়ে এনগেজ করে রাখলো ।
অবশেষে আল্লাহর রহমতে শেষমেষ মামীর একটি মেয়েই হলো ..। সেই ছোট বেলা থেকেই আরও বেশি করে মজা করে সবাই আমাদেরকে নিয়ে । তারপর যখন ঐ পিচ্চিটাও কথা বলা শিখলো তখন থেকেই ওর সামনে আমি গেলে সবাই ঐ কথা গুলো বলে .. । ২বছর বয়স থেকেই শুরু হয়েছে এই জিনিস , ওর সামনে আমাকে নিয়ে কিছু বললেই লজ্জায় গলে যায় একেবারে । আবার আমার খুব ভক্ত ও । সেই জন্য আমি গেলেই আমার সাথে সাথে থাকবে রাতে না ঘুমানো পর্যন্ত ।

এবার যখন একটা মামাতো বোনের বিয়েতে গেলাম,, তখন বিয়ের দিন ১১টার দিকে আমি গোসল করছি টিউবওয়েলে..একটু পাশে ও গামচা হাতে করে দাড়িয়ে আছে ....
হঠাৎ কোন ভুমিকা ছাড়ায় বলে .." শোনেন আপনার সাথে আমি তুমি করে বলতে পরবো না ,, আপনার সাথে আমার বিয়ে হলেও আপনি করে বলবো .."।
আমি আর তখন কি বলবো ... হাসতে হাসতেই বললাম ,, আচ্ছা তাই বোলো .. তোমার যা ইচ্ছে হয় ।
এবার আমার হাতে গামছা টা দিয়ে দৌড়ে ওর মায়ের কাছে গিয়ে আমার কাছে যা বলেছে তা বলে দেয় ..।


চলবে ........
সর্বশেষ এডিট : ১৩ ই ডিসেম্বর, ২০১০ দুপুর ২:২৪
১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×