{ বিঃদ্রঃ - রেসিপি তৈরি করবেন অবশ্যই আপনাদের হাজবেন্ড অফিস থেকে ফেরার ১ ঘন্টা আগে }
আজ আমি আপনাদের সামনে এমন এক রেসিপি তুলে ধরছি যা আপনাদের সংসার জীবনে স্বামীর ভালবাসা আদায়ে ঈর্ষণীয় সাফল্যের দাবিদার ।
আসুন কথা না বাড়িয়ে শুরু করে দেই ....

প্রয়োজনীয় উপকরণ :
১টি বড় আকারের ইলিশ , ১ লিটার সয়াবিন তেল, ১ চা চামচ লবন, ১ চা চামচ হলুদ , ১ চা চামচ ঝালের গুড়া ;
এবার যা করণীয় :
# ইলিশ মাছ টির আঁশ ছাড়িয়ে কানকো ফেলে দিতে হবে ,, না দিলেও সমস্যা নেই । তারপর পেট ফুটো করে নাড়িভুঁড়ি বের করে ফেলতে হবে ।
# এবার লবন হলুদ আর ঝালের গুড়া ভাল করে ইলশ মাছের সারা গায়ে মাখিয়ে নিয়ে একটি পাত্রে ৫ মিনিট রেখে দিতে হবে .।
এবার মূল কাজ :
# এবার একটি বড় কড়াইয়ের ওপর ১ লিটার তেল ঢেলে দিয়ে অপেক্ষা করুন তেল গরম হওয়া পর্যন্ত ।
# তেল গরম হলে এবার মাছ টি ছেড়ে দিন ঐ তেলের ভেতর ..
# এবার কয়েকবার উল্টিয়ে দিন খুন্তী দিয়ে । দেখবেন মাছের দুই পাশেই যেন খয়েরী বর্ন ধারণ করে । তবে খেয়াল রাখবেন যেন পুড়ে না যায় ।
# এবার নামিয়ে ফেলুন । তারপর পরিবেশনের আগে কিছু সুন্দর সবজী বা অন্য কিছু দিয়ে প্লেট টা সুন্দর ভাবে সাজাতে পারেন ।
সর্বশেষ আপনাকে যে কাজটি করতে হবে তা হলো ....... : আপনার হাজবেন্ড বাসায় ফেরা মাত্রই তার হাতে বাজারের ব্যাগ ধরিয়ে দিয়ে সয়াবিন তেল এবং আরও একটি মাছ নিয়ে আসতে বলবেন ।
কারণ ঐ মাছ টা তো আপনার হাজবেন্ড একাই খেয়ে ফেলবে
আপনার ভাগের টা তো আনতে পাঠাতেই হবে ....
কথায় আছে "সংসারে স্বামী স্ত্রীর সমান অধিকার "

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



