এই পোস্টটি ধারাবাহিক ভাবে প্রতিদিন প্রকাশিত হবে .। এতে প্রতিদিন একটি করে জেলার নামকরণের সংক্ষিপ্ত ইতিহাস উল্লেখ করা হবে ...।
ঢাকা জেলার নামকরণ : ঢাকা নামের উৎপত্তি সম্পর্কে স্পষ্ট করে তেমন কিছু জানা যায় না ।
তবে এই বিষয়ে কিছু প্রচলিত মতবাদ হচ্ছে .....
(ক) : এক সময় এ অঞ্চলে প্রচুর ঢাক গাছ ছিল ।
(খ) : গুপ্ত অবস্থায় থাকা দুর্গা দেবী কে (ঢাকা-ইশ্বরী/যেখানে বর্তমানে ঢাকেশ্বরী মন্দির) এ স্থানে পাওয়া যায় ।
(গ) :১৬১০ খ্রিস্টাব্দে রাজধানী উদ্বোধনের সময় ইসলাম খাঁ এর নির্দেশে বুড়িগঙ্গার তীরে ঢাক বাদ্য বাজানো হয়েছিলো । এবং তার শব্দ যতদুর পর্যন্ত শোনা যায় ততদূর অবধি এই এলাকার সীমানা নির্ধারণ করেন । এবং নাম দেন " ঢাকা "।
(ঘ) : 'ঢাকা ভাষা' নামে একটি প্রাকৃত ভাষা এখানে প্রচলিত ছিলো ।
(ঙ) : রাজ তরঙ্গিনীতে ঢাক্কা শব্দটি পর্যবেক্ষন কেন্দ্র হিসেবে উল্লেখ করা হয়েছে অথবা শিলালিপি তে উল্লিখিত সমুদ্রগুপ্তের পূর্বাঞ্চলীয় রাজ্য ডবাকই হলো ঢাকা ।
ঐতিহাসিক ও দর্শনীয় স্থান :-
লালবাগ কেল্লা
বায়তুল মোকাররম মসজিদ
আহসান মঞ্জিল
পরী বিবির মাজার
ঢাকেশ্বরী মন্দির
বঙ্গভবন
তারা মসজিদ
চামেরী হাউজ
কার্জন হল
স্মৃতিসৌধ
শহীদ মিনার
সোহরাওয়ার্দী উদ্যান
হুসেনী দালান
বাহাদুর শাহ পার্ক
ইত্যাদি আরও অনেক ;
সবাইকে ধন্যবাদ .......
সর্বশেষ এডিট : ০৫ ই এপ্রিল, ২০১১ রাত ৯:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


