তখন অনেক জ্যাম ছিলো রাস্তায় ...। তাই গাড়ি চলছিলো একেবারেই শম্ভুক গতিতে
এমন সময় মোবাইলে কল এলো .....। সারা দিন পর উনি ফোন করেছেন
->> হ্যালো !!! এই তুমি কোথায় ???
---- নিলখেত এসেছিলাম তো !! এখন বাসে
->> বাসায় যাচ্ছো ??
---- জি ম্যাডাম !!! কি বলবেন বলেন !!!
->> কিছু খাওনি তো দুপুরে !! তাই না ???
---- হুমমমম
->> এই জন্যেই তো তোমার উপর রাগ করি
---- সরি (**** ) ভূল হয়ে গেছে
->> দিনদিন পাটকাঠির মত মোটা হচ্ছো .... আর আমারে শরীর ঠিক রাখার জ্ঞান দাও তাই না
----
বাসটা তখন ঠিক নিউমার্কেটের অভার ব্রিজটি পার হয়েছে মাত্র .....
হঠাৎ জানালা দিয়ে একটা হাত আমার কানের পাশ থেকে মোবাইলটা চিলের মত ছো মেরে নিয়ে চলে গেল
সাথে সাথে জানাল দিয়ে ওর চেহারাটা দেখলাম আমি
ঐ মুহুর্তে আবার গাড়ি গুলোও একটু গতিশীল হতে শুরু করছে ..., আমি সাথে সাথে ড্রাইভারকে গাড়ি থামাতে বলে বাস থেকে এক করম জাম্প দিয়েই নামলাম ....। তারপর আমার লম্বা লম্বা তালগাছের মত পা ফেলে এক দৌড়ে ঐ চলন্ত গাড়ি গুলোর ভেতর দিয়ে ওর কাছে চলে গেলাম ...।
ছেলেটা কেন দৌড়ে পালায়নি আমি বুঝলাম না ...। অবশ্য ওর মোবাইল ছিনিয়ে নেওয়া এবং আমার দ্রুত ওর কাছে পৌছে যাওয়া,, সব ঘটতে ১মিনিটও সময় লাগেনি ...।
এরপর আমি চিৎকার করলাম ঐ শালা আমার মোবাইল নিলি ক্যান ????
এবার ওই ছেলেটা বললো " আমার কাছে একটা ছেলে মোবাইল টা রেখে দৌড় মেরেছে ...
মিথ্যা কথাটা আমার পছন্দ হলো না ...। আমি কারও গায়ে হাত তুলতে পারি না ... কিন্তু ওকে একটা চড় না দিয়ে পারলাম না ....। এরপর জনগন আমার হাত থেকে ওকে নিয়ে ভাল মত উত্তম মধ্যম দিয়ে চলে গেল ..।
তারপর আমি আবার সূচনার টিকিট কাউন্টারে গিয়ে টিকিট কেটে অন্য আর একটি গাড়িতে উঠে বসলাম ...।
এবার ঐ স্থানে আসার পর দেখলাম ঐ ছেলেটা তখনও রাস্তার ধারে বসে আছে ...তখন ওর ছবি তুললাম ... এরপর গাড়িতে একটু দুরে যেতেই দেখলাম ঐ ছেলেটাও ওখান থেকে উঠে চলে গেল ঠিক তখনও একটা তুললাম বাসের সেই জানাল দিয়েই ...
এই হলো ঘটনা .....
কিন্তু ঐ মুহুর্তের কথা মনে উঠলেই এখনও কেমন লাগছে ,,,,, আমার যে ক্ষতি হতো তা হলো-> দুইটা সিম ,, চারশো কন্টাক্ট নাম্বার ,, ৫০/৬০ টা ইম্পর্টেন্ট মেসেজ ...। ২জিবি মেমোরি কার্ড ও কিছু ডকুমেন্ট ।
আমার ভাগ্যটা ভাল ছিলো বলেই আজ এমন পরিস্থিতিতে পড়েও উদ্ধার পেলাম
আপনাদের উদ্দেশ্যে বলছি ........ বাসের জানালার পাশে বসে কথা বলবেন না ...। আর সব থেকে ভাল হয় হেডফোন ইউজ করলে । তাহলে পকেটমার ও পকেট থেকে মোবাইল সহজে নিতে পারে না
এই সব ছোট্ট ঘটনা বড় হতে বেশি সময় লাগে না ...। মানুষ যে কখন কোথায় বিপদে পড়ে তার তো কোন ঠিক নেই /.../ /.../
ভাল থাকুন সবাই

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

