ইদানিং অনিয়মটি আবার শুরু হয়েছে সুমনের জীবনযাপনে ..। ঘুম খাওয়া-দাওয়া কোনটারই ঠিক নেই .। আজও তার ব্যাতিক্রম হয়নি ।
বড় ভাইয়ার অফিস আজ ছুটি তাই সারা দিন বাসায় থাকবে .। আবার ঔ আজ কলেজে যাবে না ,, সারাদিন ঘুমাবে ভেবেছে। কিন্তু বাসায় ভাইয়ার সামনে তো তা করা যাবে না ....
মনে মনে বিরক্ত হয়ে নিজের কিছু ময়লা কাপড়চোপড় নিয়ে বাথরুমে চলে যায় ও..। তারপর কাপড় গুলো ধুয়ে শুকাতে গিয়ে আসে বারান্দায় ..।
হঠাৎ পাশের বাসা থেকে ভেসে আসা একটা গান শুনে কিছুক্ষণের জন্য থমকে দাড়ায় ওখানেই ...
" যদি হঠাৎ আবার দেখা হয় দুজনার
কোন পথের বাঁকে বহু কাজের ফাঁকে
শুধু জানতে চাইবো মনে আছে কি
মনে আছে কি স্মৃতি নাকি দিয়েছে ফাঁকি
সেই চেনা সুর যা গাইতাম একই সাথে "
-------------------------------------------
আলোর ঝলকানির মত চোখের পর্দায় মঞ্চায়িত হতে থাকে পাঁচ বছর আগের সেই রঙীন স্মৃতি গুলো ...। যদিও আজ তা শুধুই রংহীন আর বিবর্ণ কোন কিছুর মত পড়ে থাকে মনের কোনায় রাখা ডাস্টবিনে ..।
কিন্তু কোন এক অজানা কারনে তা আজও দুর্গন্ধ ছড়াতে শুরু করে নি ..। হয়তো এমনই হয় ,,,,,,,,,
হঠাৎ বড় ভাইয়ার ডাকে সম্বিত ফিরে পাই সুমন ,,,,
>>> কিরে ওখানে ভিজা কাপড়ে দাড়িয়ে কি করছিস ..,,?? তাড়াতাড়ি গোসল করে নে ,, দুজন একসাথে খাবো .. তারপর বাইরে যাবো !!!!
---- আচ্ছা যাচ্ছি ...!! আপনি গুছিয়ে নেন ....।
বাথরুমে গিয়ে গোসল শেষে কাপড় পালটে যখন খেতে বসেছে ওর বড় ভাইয়ার সামনে .. তখন ভাইয়া হঠাৎ প্রশ্ন করে ...
>>> তুই কি আবার আগের মত শুরু করেছিস ???
---- আমি আবার কি শুরু করলাম আগের মত !!!
>>> সত্যি করে বলতো !! রাতে কি তুই ঘুমাস ??? দ্যাখ এভাবে কিন্তু কোন মানুষের জীবন চলতে পারে না .। আর তুই তো এখন ছোট না .যে তোকে বলে বলে শেখাতে হবে ..
এভাবে ভাতের সাথে ভাইয়ার উপদেশ গুলোও গলাধঃকরণ করে উঠে পড়ে খাওয়া শেষ করে ....।
আসতে দেরি হবে বলে বড় ভাইয়া চলে যাওয়ার পর কি মনে করে যেন কম্পিউটার ওপেন করে ওর ছবির ফোল্ডার ওপেন করে ভেতরে থাকা সব ছবিগুলো দেখতে থাকে .. কত দিন দেখেনি ছবি গুলো ,,,
হঠাৎ একটা সব ফোল্ডারের ভেতরে রাখা কিছু ছবি দেখে নিজেই চমকে ওঠে .....
>>> আরে এই ছবিগুলো আমার কাছে আজও রয়েছে
ডিলিট করতে গিয়েও সাথীর কথা মনে করে ওগুলো ডিলিট কলো না ।
সাথী ওর নতুন গার্লফ্রেন্ড । তাও প্রায় দুবছর ধরে চলছে ওদের প্রেম । সাথী সব জানে । সুমনের আগের জীবন সম্পর্কে এমন কোন কথা নেই যা ওর অজানা । কিন্তু দুর্ভাগ্য এখনও সেই মেয়েটিকে ও দেখেনি ...তাই সেদিন ফোন করে সুমনকে সাথী বলেছিলো ...
>>> জান !! একটা রিকুয়েস্ট করবো তোমাকে রাখবা ???
---- তোমার কোন রিকুয়েস্ট আমি রাখি না বলো ???
>>> আচ্ছা খুব ভালো !! এখন যা বলছি শোন .. "আমি তামান্নাকে দেখবো !!
---- আচ্ছা যাও দেখে এসো !! তোমাকে তো ওদের বাড়ির ঠিকানা দিয়েছি .। আরও সুবিধার জন্য মনে করিয়ে দেই ,, ওদের বাড়ির ছাদে জিপির টাওয়ার আছে ...আর ও প্রতিদিন বিকালে ছাদে ওঠে .!!!
>>> বা্ববা !! ভালই খোঁজ রাখো দেখছি
---- দেখ !! আমাকে এখন রাগাবা না বলছি !!! তোমরা মেয়েরা না সববাই একরকম .....
>>> আচ্ছা বাবা হয়েছে অত ঢং করতে হবে না ,,, তুমি আমাকে ওর এক কপি ছবি দিবা .। আমি জানি ও আমার থেকে অনেক সুন্দরী ..। তুমি যখন প্রথম প্রথম আমার বন্ধু ছিলে তখন বলেছিলে ..!!!
---- হ ও বিশ্ব সুন্দরী ... !!! দেখি পরে কম্পিউটারে কোন ছবি পেলে তোমাকে দেব ...!! এখন এই প্রসঙ্গটা বাদ দাও ....।
সাথী জানে সুমন সহ্য করতে পারে না .. আর ও শিকার না করলেও বুঝতে পারে যে এখনও তামান্নার জন্যে ওর ভালবাসা একটুও কমেনি .। তবুও কেন জানি ওকে আরও বেশি ভালবাসতে ইচ্ছে করে সাথীর ।
তামান্নার সাথে সুমনের সম্পর্ক মাত্র দুবছর টিকে ছিলো ... তারপরও ওদের মাঝে মধুর স্মৃতি বলতে একদিন রাস্তায় পাশপাশি হেটে কথা বলা আর একদিন তামান্নার নানীদের বাড়িতে কিছুক্ষন পাশাপাশি বসে সময় কাটানো ... কিন্তু কেউ কাউকে ছুঁয়েও দেখেনি । অথচ আজও সেই মেয়ের জন্য ওর হৃদয়ের মাঝে উথালপাথাল ঢেউ ওঠে .।
প্রথম প্রেম বুঝি এমনই হয় ... সারা জীবন একটা ভয়ানক ক্ষত চিহ্নের মত বয়ে বেড়াতে হয় ...।
আজ আবার তেমনই ভাবে শুরু হয়েছে স্মৃতির পোকাদের কুটকুট করে কাটার শব্দ .। আর ভাল লাগে না ..। কম্পিউটার অফ করে ,, বিছানায় গা এলিয়ে দেয় সুমন ...
কিছুক্ষন পর হঠাৎ আবিস্কার করে ও একটা চলন্ত ট্রেনে বসে আছে ... কোন ট্রেন কোথায় যাচ্ছে কিছুই বুঝতে পারছে না সে .. মানুষ গুলোও সব অপরিচিত ,, আর এখানেই বা এলো কি করে !!!
... প্রতিটা স্টেশনে কোন এক অজানা ট্রেন থেকে ও নামছে ,, আবার ট্রেন ছোটা শুরু করলে দৌড়ে গিয়ে উঠছে ... এভাবে পাঁচটি স্টেশন পার হয়ে একটা স্থানে ট্রেনটি থামলো ....
একটা বিশাল ওয়েটিং রুমের দিকে এগিয়ে গেল ও ...। জায়গাটা মনে হচ্ছে ওর বহুদিনের চেনা .কেমন যেন একটা মায়ার টান অনুভব করছে এখন .।
কৌতুহল রুখতে না পেরে এগিয়ে যায় সামনের দিকে ..। হঠাৎ পিছন থেকে কেউ একজন ওর কাঁধে হাত রাখে ..। চমকে পিছনে ফিরে তাকায় এবং সাথে সাথে যেন ভুত দেখছে এমন একটা অভিব্যক্তি ফুটে ওঠে ওর মুখে ... কোন কথা বলতে পারে না ..।
একটা মেয়ে দাড়িয়ে ... ঠিক যেন ওর হারিয়ে যাওয়া ভালবাসার মত .. সেই চোখ সেই মুখ সেই হাসি ... আর সেই অস্পস্ট সুরে বলা কথা ...
>>> ভাল আছেন সুমন ভাইয়া ??? আসেন ওখানে বসি ...
পাশের একটা বেঞ্চে বসতে বসতে সুমন মুখ খোলে ....
---- তুমি ??? তুমি এখানে কি করছো ..!!!!!
>>> আপনার জন্য অপেক্ষা করছি ...
---- মিথ্যা কথা ..!! তুমি কোন দিনই আমার জন্য অপেক্ষা করনি , করতে পারোও না ..!!! আমি বিশ্বাস করি না ।
>>> এই কথাটা যদি আমি বলি ...!!! যদি বলি আপনিই আমার জন্য অপেক্ষা করেন নি ... স্বার্থপরের মত অন্য একজনকে নিয়ে সুখে থাকার স্বপ্ন দেখছেন !!! আমি কি নিজের মুখে কখনও বলেছিলাম যে আপনাকে আমি ভালবাসি না ???? তাহলে কেন আমাকে ভুল বুজে চলে গেলেন
---- চলে গেছি কি আমি ??? না তুমি চলে গেছ , তোমার বাবার অত্যাচারের ভয়ে !!! আমার কথা তো একবারও ভাবনি যে , তুমি চলে গেলে আমার কি হবে ??? আমি তো তোমাকে অনেক বেশি ভালবেসেছিলাম ..!! আর তুমি কি সব জানো ???
>>> হ্যা আমি জানি !! আপনি যেমন গোপনে আমার খোজ নেন ... আমিও ঠিক তেমনি ভাবে আপনার খোজ নেই .... আর আপনি আমাকে যে দোষে দোষী করছেন তার জন্য আমি কতটুকু দোষী জানি না .. তবে ঐ কারনে আপনিও দোষী কম না ...।
---- কেন ?? কিভাবে আমি দোষী ??? তুমি তো আমার সব কিছু শেষ করে দিয়েছিলে .. !!!
>>> গত পাঁচটি বছর আপনি একবারও আমার সামনে আসার চেষ্টা করেছেন ??? আমাকে একবারও জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করেছেন ??? আমি আপনাকে আজ ভালবাসি কিনা জানতে চেয়েছেন ??? একবারও চাননি ... উল্টো মেয়েদের মত অভিমান করে নিজের কাছে এবং আমার কাছে এক পলাতক দাগী আসামীর মত পালিয়ে বেড়িয়েছেন ..
সুমন এবার মাথাটা নিচু করে ফেলে ...। সত্যিই তো ..!!! সে তো সেদিনের পর আর একবারও তামান্নার মুখোমুখি হয় নি ..!! তামান্নারও তো সুমনই প্রথম প্রেম প্রথম ভালবাসা ..!!!
এ কি করেছে সুমন ... এখন যদি তামান্না আবার ওর কাছে ফিরে আসতে চায় কি করবে ও ??? আর সত্যিই তো ও এখনও তামান্না কে ভালবাসে !!
হঠাৎ তামান্না সুমনের মুখটা তুলে ধরে বলে ,,,
>>> এতদিন ছিলাম না ... কিন্তু এখন তো আছি !!! দুজন না হয় এক সাথে ঐ মেয়েটার কাছে যেয়ে ক্ষমা চাইবো ... আর সে তো সব জানে !!!
---- কিন্তু !!! তুমি কি সত্যিই ফিরে আসবা আমার কাছে ??? নাকি আমার সুখ দেখে ঈর্ষা হচ্ছে তোমার ..। তাই আবার আমার বুকে আগুন জ্বালাতে এসেছো ...!!!
>>> ছিঃ ছিঃ কি বলছেন এসব ...। একবার দেখুন তো আমার চোখের দিকে তাকিয়ে !!! আপনি কি কোন প্রতিশোধ বা লোভ বা ক্ষোভের আগুন দেখতে পাচ্ছেন ??? নাকি ভালাবাসা আর আপনাকে ফিরে পাবার আনন্দ দেখতে পাচ্ছেন ...???
----- কিন্তু কিভাবে আসবা তুমি ??? তোমার বাবা মা ???
>>> আমি এখন বড় হয়েছি .. কোনটা ভাল কোনটা খারাপ বোঝার মত বয়স আমার হয়েছে ...। এখন আর আমার বাবা মা আমাকে আটকাতে পারবে না ..। কয়েকটা দিন অপেক্ষা করেন আমি ঠিক চলে আসবো !! কথা দিচ্ছি ..
এই বলে সুমনের হাত চেপে ধরে তামান্না ..। যা সেই সময় দুইবছর কাছাকাছি থেকেও পারে নি । লজ্জায় বা অজানা কোন এক ভয়ে কেউ কাউকে ছুয়ে দেখতে পারেনি ...। আজ এত দিন পর এত কাছে এসে তামান্নার স্পর্শ ওকে আবার আগের চেয়েও যেন বেশি দুর্বল করে দিলো ...।
কিন্তু হঠাৎ একটা ট্রেন হুইসেল দিতে দিতে ছুটে আসতে লাগলো সেই স্টেশনের দিকে ..।
--------------------------------------------------------------------------------
হঠাৎ করে বিছানায় ধড়ফড় করে উঠে বসে সুমন ..। শরীরটা পুরা ঘেমে যেন স্নান হয়ে গেছে .। আবার কখন যেন কারেন্টও চলে গেছে ...। কিন্তু শব্দ ???
মোবাইলটা বালিশের এক কোনায় হালকা চাপা পড়ে ভাইব্রেশন আর রিংটোন মিশে এমন একটা শব্দের সৃষ্টি করেছে .. দেখে অনেক গুলো মিস কল উঠে আছে ওর মোবাইলের স্কিনে ।
গামছাটা টেনে নিয়ে মুখ মুছতে যেয়ে ওর মনে পড়লো ও এতক্ষণ তাহলে স্বপ্ন দেখছিলো ....!!!!
তাও আবার তামান্নার স্বপ্ন .। এই পাঁচটি বছর পর স্বপ্নের মাঝে ফিরে এসে কিসের ইঙ্গিত দিয়ে গেল ও ....!!!!
একটা সময় ছিলো তামান্নাকে নিয়ে কোন স্বপ্ন দেখলে তা সত্যি হয়ে যেত কোন না কোন ভাবে ..। তাই আজ আবার এমন স্বপ্ন সত্যিই ওকে ভাবিয়ে তুললো ... তামান্নার সাথে সব স্মৃতি লিখে রাখা সেই পুরোনো ডায়েরিটা বের করে আজকের তারিখ দিয়ে লিখে রাখলো সে ....
"বহুদিন পর কোন এক সময়ের বাঁকে"
"স্বপ্নের মাঝে হঠাৎ আবার দেখা হয়ে গেল দুজনার"
"সেই চোখ ,সেই মুখ , কিংবা সেই হাসি আজো অমলিন"
"পরিবর্তন একটুও হয়নি তার , শুধু একটু সাহস বেড়েছে"
"
"সেই অতিতে এমন স্বপ্ন সব সত্যি হয়ে যেত"
"এবার হয়তো আগের মত তা আর সত্যি হবার নয়"
"তবুও তো এ মন ভাবনার কিছু নতুন রসদ খুজে পেল"
"ভালোই হলো , নিজের কিছু ভুলও খুজে পাওয়া গেল"
"
"এখন অপেক্ষা শুধু তা শুধরে নেবার,"
"আবার আগের মতই সব ভুলে যাবার "
সর্বশেষ এডিট : ০৯ ই মে, ২০১১ রাত ৩:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



