( বিঃদ্রঃ- খুব হালকা বড়দের পোস্ট তবে শেষের দিকে না পড়লে ছোটরা ঢুকতে পারবে )
কে কোন ফুটবল দলের সাপোর্টার এটি একটি বিরাট বড় মাপের ছোট কোশ্চেন এ বিষয়ে কোন সন্দেহ নেই ...।
কিন্তু এই প্রশ্নটির খুব ছোট্ট একটি উত্তর যদি আপনার ভবিষ্যত দাম্পত্য জীবন বা প্রেমপত্ব্য জীবন আরও মধুময় করে তোলে তাহলে তো বেশ ভালই হয় !!!! আপনারা কি বলেন ????
আসেন মূল কথায় যাওয়ার আগে একটা কাহিনী শুনাই ...
আমার সাবেক প্রেমিকা ও তার মা আমারে গাছে তুলে দিয়ে মই কেড়ে নেবার পর প্রায় তিন বছর শোকে দুঃখে পাথর হয়ে যাওয়া আমার হৃদয়টা কে আবার বরফের মত গলিয়ে দেবার আ-প্রান চেষ্টা করে অবশেষে সফল হয়েছে আমারই খালাতো ভাই এর ছোট এবং এক মাত্র শালী ..। ( এইটার মূল কাহিনী পরে একদিন বলবো )
মামাতো বোনের বিয়েতে গিয়ে এই ঘটনার সূত্রপাত ২০১০ সালের নভেম্বর মাসে ..।
যায় হোক ব্যাপার সেটা না ..। ব্যাপার হলো এবারের কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্ট ...।
আমার উনি ব্রাজিলের বিরাট সাপোর্টার .. কাকা তার হৃদয়ের সব ভালবাসা কবে যেন নিয়ে গিয়ে ফাঁকা করে ফেলেছে ..। মাঝে মাঝে মনে হয় আমার জন্য আর কিছুই অবশিষ্ট নেই ..।
আমারে শুধু বলে তুমি কাকার মত হ্যান্ডসাম আর সুন্দর হতে পারো না .. । রোদে পুড়ে দিন দিন তো মুখপোড়া হনুমানের মত হয়ে যাচ্ছো ..!!! ক্যান যে তোমারে পছন্দ করছিলাম আল্লাহই জানে !!!
আরও বলে উনি নাকি কাকা-রে কাছে পাইলে .................. থাক ভাই ওসব কষ্টের কথা আর শুনেন না ...।
এদিকে আমি হলাম আর্জেন্টিনার মেসির সাপোর্টার ..
এখন প্রবলেম হইছে ,,,, আমি কবে যেন ভূল করে ব্রাজিল নামটা গুরাজিল বলে উল্লেখ করেছি ...। তাই উনিও আর্জেন্টিনার নামটা গুর্জেন্টিনা বানিয়ে ফেলেছে ..। আর এত বেশি ক্ষেপে গেছে যে পারলে আমারে চিবিয়েই খেয়ে ফেলে ...। কিন্তু ভাগ্য ভাল আমরা দুজন দুজনার থেকে ৩০০ কিমি. দুরত্বে অবস্থান করছি
কিন্তু এই সমস্যার সমাধান হচ্ছে না মোটেই ..। গত দিন আর্জেন্টিনার খেলা শেষে আমারে কল দিয়ে বললো
" তোমার চাচি তো ভালই খেললো .. কিন্তু গোল দিতে পারলো না ..আহা !!! রে বেচারা খেলে ভাল গোল পায় না "
এমন কথা শুনলে মেজাজ কার না ঢিলা হয় কন !!!!!
এইবার আমি যেই কইছি " তোমার কাকার মত পঁচা প্লেয়ার নাকি ও ..!! তোমার কাকা তো দলে চান্সই পাইনি ,, ওতো খেলোয়ার না খেলো-এড়ে (এড়ে মানে ইয়াং ছেলে গরু) খালি গুতা মেরে লাল কার্ড পাই ( বিশ্বকাপের ঘটনা )
তাই ঐ দিন থেকে উনার মুড অফ .. আমার সাথে ঠিক মত কথা বলছে না
ভাই যারা বিবাহিত .. এক ঘরে এক টিভিতে খেলা দেখছেন ,,, তাদের কি অবস্থা !!!! ওরে আল্লাহ !!! নাকমুখ কিছু ঠিক থাকে তো ভাই ????? আর মেয়েদের হাতে যে নখ !!!!! সাথে চুল ধরে টানা আর কিল ঘুষি তো ফ্রি
সেই জন্যেই বলছি প্রেম বা বিয়ে করার আগে জেনে নিবেন ...। এক দলের সাপোর্টার হলে জয়ের নেশায় যেমন মাতাল হতে পারবেন তেমনি হারার দুঃখে গলাগলি ধরে কানতেও পারবেন
তবে এ দ্বিপাক্ষিক বিষয়টার ভেতরেও একটা রোমান্টিকতা আছে ,!!!!!
যেমন ধরুন বিবাহিত বা অবিবাহিত যায় হোক বৌ বা প্রেমিকার রাগ ভাঙানোর ঠিক পরের সময় টুকু কিন্তু বেশ ইয়ে :!> :!> :#> :#> মানে লুমান্টিক হয় !!!!!
আমার থেকে এই বিষয়টা ভাল বলতে পারবেন যারা বিবাহিত ও যারা প্রতি নিয়তই রাগ ভাঙানোর কাজটি করেন তারা ....!!!
( কেউ মাইন্ড খাইয়েন না কইলাম ,,, আমার কুনু দোষ নাই ,,, সব দোষ কি-বোর্ডের )

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

