somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রংপুরে আমরণ অনশনে এক বাবা

২৫ শে অক্টোবর, ২০১১ দুপুর ১২:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



‘ডোনেশনের কাছে মেধার অবমূল্যায়ণ’ ব্যানার লিখে সোমবার বিকেল থেকে রংপুর প্রেস ক্লাবের সামনে আমরণ অনশন শুরু করেছেন শহরের শালবন এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী অলক নাথ।



টাকার কাছে মেধার এই অবমূল্যায়ণের প্রতিবাদ করতে তিনি আমরণ আনশন শুরু করেন। এব্যাপারে সরকার কোনো পদক্ষেপ না নিলে নিজের গায়ে আগুন দিয়ে আত্মহুতি দেবেন তিনি।

অলক নাথ বাংলানিউজকে জানান, তার মেয়ে অন্তরা নাথ সরকারি মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিল। কিন্তু মাত্র ৫ নম্বর কম থাকায় তিনি তার মেয়েকে মেডিকেল কলেজে ভর্তি করতে পারেননি। এরপর তিনি মেয়ে অন্তরা নাথকে নিয়ে শহরের বেসরকারি প্রাইম মেডিকেল কলেজে রোববার ভর্তির জন্য নিয়ে যান। কিন্তু প্রাইম মেডিকেল কর্তৃপক্ষ তার কাছে ডোনেশন বাবদ প্রথমে ১৩ লাখ টাকা পরে ১১ লাখ টাকা দাবি করে।

তিনি বলেন, আমার পক্ষে ক্ষুদ্র ব্যবসা করে এতো টাকা ডোনেশন দেওয়া সম্ভব না। তখন সেখানকার কর্তৃপক্ষ আমার মেয়ের উপস্থিতিতে বলেন, প্রাইভেট মেডিকেল কলেজ সমাজের উচ্চবিত্ত-ধনীশ্রেণী ছেলে মেয়েদের লেখা পড়া করার জন্য। আপনাদের মত গরিব ছেলে-মেয়েদের লেখাপড়া করার জন্য নয়।

সোমবার সকালে প্রাইম মেডিকেল কলেজের সামনে অনশন করতে গেলে পুলিশ তাকে সেখান থেকে পাঠিয়ে দেয়। এরপর তিনি বিকেল থেকে রংপুর প্রেস ক্লাবের সামনে অনশন শুরু করেন।

অলক নাথ জানান, তার মেয়ে মেধাবী। তার ডাক্তার হওয়ার প্রবল ইচ্ছা। টাকার কাছে তিনি হার মেনে গেছেন। তার পক্ষে ক্ষুদ্র ব্যবসা করে লাখ লাখ টাকা খরচ করে মেয়েকে বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি করা সম্ভব নয়। কিন্তু সরকার বেসরকারি মেডিকেল কলেজগুলোর প্রতি কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। তারা তাদের ইচ্ছে মত টাকা নিয়ে পড়াশুনার নামে ব্যবসা চালিয়ে যাচ্ছে।

তিনি বলেন, সরকার যদি এ ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করে তাহলে প্রকাশ্যেই নিজের শরীরে আগুন ধরিয়ে আত্মহুতি দিবেন।

টাকার কাছে মেধা হার মানায় তিনি তার মেয়েকে আর কোনো উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করবেন না বলে জানান।


সূএ:-বাংলা নিউজ২৪.কম
৫টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×