সামু ব্লগে আর কত নির্লজ্জ আর বেহায়া দেখব??? মডুরা দয়া করে ব্যবস্থা নিন

২৩ শে অক্টোবর, ২০১১ রাত ১:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
হায় খোদা । আরও কত কি যে দেখতে হবে। এই মূহূর্তে প্রথম পাতায় অ্যাঙ্গেল বয় নামে এক ব্লগারের পোস্ট আছে তিনটা। মৌলিক কোন পোস্ট নয়, সবগুলাই কপি পেস্ট। তার ব্লগে ঢুকে দেখলাম আরো ভয়ানক অবস্থা।
সেপ্টেম্বর মাসে এই গুনী ব্লগার পোস্ট দিয়েছেন ৭২ টা(!),
এই মাসে এখন পর্যন্ত তার উৎপাদন ৪৯ টা পোস্ট। আর সবচেয়ে অবাক করা ব্যাপার হল তিনি পোস্ট করেছেন ১২৪টা, আর কমেন্ট করেছেন মাত্র ৫৭ টা। ১ টা কমেন্ট করলেই মিনিমাম ২ টা পোস্ট দেয়া মনে হয় কর্তব্য মনে করেন।
যেখানে রিপোস্ট আর লিঙ্ক পোস্টের জ্বালায় সামুর প্রথম পাতায় একটা মৌলিক লেখা ২০ মিনিটও টিকে থাকতে পারছে না, সেখানে রকম কপি পেস্ট এবং ফ্লাডিং কতটা যুক্তিযুক্ত??? যারা এধরনের কাজ করে তাদের কি কোন বিবেকবোধ নাই? এর ফলে তাদের কোন পাঠকশ্রেনীও তৈরী হয় না, ফলে এরকম ব্লগিং করে লাভ কি???
আর মডুদের চোখে কি এসব পড়ে না???
এই সেই ব্লগারের ব্লগের লিঙ্ক
কিছুদিন আগে আমি অমানুষ নামে এক ব্লগারও একি কাজ করেছিলেন মাত্র ৫ ঘন্টায় ২৬ টি পোস্ট দিয়ে। আম ব্লগারদের গদাম খেয়ে ওই লোক আপাতত পোস্টানো বন্ধ রাখছে। আসুন আমরা সবাই ফ্লাডিং এর বিরুদ্ধে একসাথে হই।
সর্বশেষ আপডেটঃ আজ রাতে এখন পর্যন্ত ১ ঘন্টা ২৭ মিনিটের ব্যবধানে তিনি পোস্ট দিয়েছেন ৭ টা। এই নিয়ে এই মাসে তার মোট পোস্ট হল ৫২ টা।মাত্র ৩ মাস ২ সপ্তাহে অর্থাৎ ১০৪ দিনে পোস্ট দিয়েছেন ১২৬ টা।
সর্বশেষ এডিট : ০২ রা নভেম্বর, ২০১১ বিকাল ৩:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

উদীচী পুড়ার সময় কি হারমোনিয়াম, তবলা, একতারা, দোতারা, সেতার কিংবা বাঁশি পুড়েনি?, মনে রাখবেন তখন আগুন শুধু কিছু বাদ্যযন্ত্র পোড়ায়নি, -পুড়েছিল এই বাংলার সংস্কৃতির, এই বাংলার শত কোটি মানুষের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাবব১৯৭১, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৯:২৮
স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।
================================
ইতিহাস কখনো মুছে যায় না। যে জাতি তার মানুষের কান্না, আর্তনাদ ও ন্যায়বিচারের দাবি ভুলে যায়, সে জাতির ভবিষ্যৎও প্রশ্নের মুখে পড়ে।
আজ এক... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১০:৩২
বাকস্বাধীনতা নাকি বাকসন্ত্রাস?
বাকস্বাধীনতা একটি গণতান্ত্রিক সমাজের মৌলিক অধিকার। কিন্তু বাকস্বাধীনতা মানে যা খুশি তাই বলা নয়; অন্যের সম্মান, নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতাকে উপেক্ষা করারও নাম নয়।
কোনো ব্যক্তি, পরিবার, গোষ্ঠী বা... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
মেহবুবা, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১১:৪৩
আবার সমস্যা ব্লগ ঠিকমত দেখা যায় না। কিছুদিন আগে এমনটি হয়েছিল। ব্লগার সুলাইমান সহজ করে সমাধান বের করে দিয়েছিল। এবার একই সমস্যা হচ্ছে তবে সেই একই উপায়ে কাজ হচ্ছে... ...বাকিটুকু পড়ুন

মরুভূমির গরম বাতাস আর লোহিত সাগরের নোনা জলীয় বাষ্প যেখানে এসে মেশে, বাব এল মানদেব প্রণালীর সেই জায়গাটায় রাতের অন্ধকার নামলেই একটা অদ্ভুত নীরবতা ছেয়ে যায়। কিন্তু সেই নীরবতা...
...বাকিটুকু পড়ুন