somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কেন আমি ইসলাম মানিনা: ২৫টি কারণ

০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি অনেক কারণেই ইসলাম মানিনা। কারণগুলো নিন্মরুপ:

১। সকালে মধুর ঘুম ফেলে ওযু করে মসজিদে গিয়ে ফজরের নামাজ পড়া সম্ভব নয়।

২। দুপুরে গুরুত্বপূর্ণ কাজ ফেলে মসজিদে গিয়ে যোহরের নামাজ পড়া সম্ভব নয়।

৩। বান্ধবীর সঙ্গ বাদ দিয়ে মসজিদে গিয়ে আসরের নামাজ পড়া সম্ভব নয়।

৪। বন্ধুদের আড্ডা মিস করে মসজিদে গিয়ে মাগরীবের নামাজ পড়া সম্ভব নয়।

৫। সারাদিনের কর্মব্যস্ততা শেষে আমি ক্লান্ত, সুতারং মসজিদে গিয়ে এশার নামাজ পড়া সম্ভব নয়।

৬। নারী দেহের প্রতি আমার আকর্ষণ কিন্তু ইসলাম আমাকে ইচ্ছাকৃতভাবে অন্য নারীর দিকে তাকাতে নিষেধ করে তাই ইসলাম অনুসরণ করা সম্ভব নয়।

৭। আমি বান্ধবীর সাথে অনেক মিথ্যা কথা বলি কিন্তু ইসলাম মিথ্যা কথা বলতে আমাকে নিষেধ করে তাই ইসলাম অনুসরণ করা সম্ভব নয়।

৮। আমি চাকরী করি। চাকরীর টাকায় বিলাসী জীবন কাটানো সম্ভব নয়। তাই বিলাসী জীবন যাপনের জন্য আমি ঘুষ খাই, দূর্নীতি করি কিন্তু ইসলাম আমাকে দূর্নীতি করতে নিষেদগ করে। তাই ইসলাম অনুসরণ করা সম্ভব নয়।

৯। আমি আমার বৌয়ের সন্তুষ্টির জন্য বাবা মার থেকে আলাদা থাকি। যদিও এতে বাবা মা কষ্ট পায় কিন্তু আমি আমার বৌকে নিয়ে সুখে আছি। কিন্তু ইসলাম বাবা-মাকে কষ্ট দিতে কঠোরভাবে নিষেধ করেছে তাই আমার পক্ষে ইসলাম অনুসরণ করা সম্ভব নয়।

১০। আমি অন্য ধর্মের অনুসারীদের অবহেলা করি কিন্তু ইসলাম আমাকে অন্য ধর্মের অনুসারীদের সম্মান করতে বলে তাই আমার পক্ষে ইসলাম অনুসরণ করা সম্ভব নয়।

১১। আমি রাস্তায় মেয়েদের উত্তক্ত করি কিন্তু ইসলাম মেয়েদের উত্তক্ত করতে নিষেধ করে তাই আমার পক্ষে ইসলাম অনুসরণ করা সম্ভব নয়।

১২। ইসলাম "সামাজিক প্রয়োজন ও যৌক্তিক কারণে সবার প্রতি সমান ভালবাসা ও সম্মান" পূর্বক একের অধিক বিয়ের কথা বলে কিন্তু আমি আমার বৌকে না জানিয়ে শারীরিক চাহিদার কারনে একের অধিক বিয়ে করেছি তাই আমার পক্ষে ইসলাম অনুসরণ করা সম্ভব নয়।

১৩। আমি নারীদের প্রতি আসক্ত। আমি নিয়মিত পতিতালয়ে যাই কিন্তু ইসলাম বিয়ে ব্যতিরেকে শারীরিক সম্পর্ক কঠোরভাবে নিষেধ করেছে, প্রয়োজনে রোযা পালনের কথা বলেছে। কিন্তা তা মান্য করা আমার সম্ভব নয়। সুতারং আমার পক্ষে ইসলাম অনুসরণ করা সম্ভব নয়।

১৪। ইসলাম পরকীয়া নিষেধ করে কিন্তু আমি পরকীয়া করি। তাই আমার পক্ষে ইসলাম অনুসরণ করা সম্ভব নয়।

১৫। ইসলাম নির্জনে একাকী নারী-পুরুষের অবস্থান নিষেধ করে। কিন্তু আমি নারীর সাথে নির্জনে অবস্থান পছন্দ করি। তাই আমার পক্ষে ইসলাম অনুসরণ করা সম্ভব নয়।

১৬। ইসলাম বলে, প্রতিবেশী অভূক্ত থাকা অবস্থায় যেন আমি পেট ভরে না খাই। এবং আমার খাবারের একটা অংশ যেন আমার প্রতিবেশীকে দেই। কিন্তু নিজেট গাটের টাকা খরচ করে অন্যকে খাওয়াইতে আমি রাজি না। তাই আমার পক্ষে ইসলাম অনুসরণ করা সম্ভব নয়।

১৭। ইসলাম সবার প্রতি সমান আচরণের কথা বলে কিন্তু আমি আমার থেকে নিচু অবস্থার মানুষকে অবজ্ঞা করি। তাই আমার পক্ষে ইসলাম অনুসরণ করা সম্ভব নয়।

১৮। ইসলাম বলে আমার সঞ্চয় করা টাকা, গহনার ২.৫০% প্রতি বছর যাকাত দিতে। কিন্তু আমি আমার কষ্টের উপার্জন অন্যকে দিতে রাজি নই। তাই আমার পক্ষে ইসলাম অনুসরণ করা সম্ভব নয়।

১৯। ইসলাম আমাকে সর্ব শক্তিমান আল্লাহর উপর বিশ্বাস আনতে বলে। কিন্তু আমি বাস্তববাদী। যাহাকে কখোনো চর্মচক্ষে দেখি নাই তাহাকে বিশ্বাস করা সম্ভব নয়। তাই আমার পক্ষে ইসলাম অনুসরণ করা সম্ভব নয়।

২০। আমি মনে করি মৃত্যুর সাথে সাথে আমার জীবনের অবসান ঘটবে কিন্তু ইসলাম বলে মৃত্যুর পরেও নাকি জীবন আছে এবং সেই জীবনে পৃথিবীতে করা আমাদের সকল ভাল-মন্দের বিচার হবে। ভাল কাজের কন্য পুরষ্কার দেয়া হবে এবং খারাপ কাজের জন্য শাস্তি দেয়া হবে। সুতারং, আমার পক্ষে ইসলাম অনুসরণ করা সম্ভব নয়।

২১। ইসলাম বলে, অন্যায়ের প্রতিবাদ করতে হবে। কিন্তু আমি রাস্তায় কোনো অন্যায় দেখলে 'আমার কিছু হয়নি' বলে অন্যত্র চলে যাই। তাই আমার পক্ষে ইসলাম অনুসরণ করা সম্ভব নয়।

২২। ইসলাম বলে, খারাপ কাজ থেকে দুরে থাকতে এবং ভাল কাজ দিয়ে খারাপের মোকাবিলা করতে। কিন্তু আমি তা করি না। তাই আমার পক্ষে ইসলাম অনুসরণ করা সম্ভব নয়।

২৩। ইসলাম আমাকে কোনো যৌক্তি কারন ব্যতিরেকে প্রাণী হত্যা করতে নিষেধ করে কিন্তু শিকারের নামে অহরহ প্রানী হত্যা করি। সুতারং আমার পক্ষে ইসলাম অনুসরণ করা সম্ভব নয়।

২৪। ইসলাম বলে প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করতে এবং তার দোষ গোপন রাখতে এবং তার ভূল ধরিয়ে দিতে কিন্তু আমি সারাক্ষণ আমার প্রতিবেশীর দোষ খুজে বেড়াই এবং অন্যের কাছে প্রতিবেশীর বদনাম করতে থাকি। সুতারং আমার পক্ষে ইসলাম অনুসরণ করা সম্ভব নয়।

২৫। ইসলাম অন্যের সম্পর্কে মিথ্যা অপবাদ দিতে নিষেধ করে। কিন্তু আমি রাজনীতি করি। অন্যের নামে অপবাদ তো আমাকে দিতেই হবে। সুতারং আমার পক্ষে ইসলাম অনুসরণ করা সম্ভব নয়।
সর্বশেষ এডিট : ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০০
২৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের শিক্ষা - ১

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা মে, ২০২৬ রাত ৯:২৬



সমাজ আমাদের বিভিন্ন ভাবে পরীক্ষা করে। কখনো ধন-সম্পদ দিয়ে, আবার কখনোবা কপর্দকশূন্যতা দিয়েও! সমাজের এই পরীক্ষায় কেউ জিতেন, আবার কেউবা পুরোপুরি পর্যুদস্ত হয়ে বিদায় নেন এই ধরাধাম থেকে।... ...বাকিটুকু পড়ুন

বিষন্ন মেঘের ভেলায় ভেসে....

লিখেছেন ইন্দ্রনীলা, ০২ রা মে, ২০২৬ রাত ১০:২৯



তোমাকে শুধু একটাবার বড় দেখতে ইচ্ছা করে...
এই ইচ্ছায় আমি হয়ে যাই একটা ঘাসফড়িং
কিংবা আসন্ন শীতের লাল ঝরাপাতা,
উড়ে যাই ভেসে যাই দূর থেকে দূরে...
অজানায়...

শরতের কাঁশফুলের পেঁজা তুলো হয়ে
ফুঁড়ে... ...বাকিটুকু পড়ুন

গ্রেইস

লিখেছেন হুমায়রা হারুন, ০৩ রা মে, ২০২৬ রাত ২:০৯


এরা সাড়ে তিনফুট থেকে চারফুট দীর্ঘ,ছোট খাটো,পাতলা গড়ন বিশিষ্ট। চোখগুলো খুব বড়, নাক দৃশ্যমান নয়,ত্বক ছাই বর্ণের,অমসৃণ এবং কুঁচকানো। উন্নত প্রযুক্তি সম্পন্ন। পুরোই... ...বাকিটুকু পড়ুন

হিন্দু মুসলমান ভুলে গিয়ে, আমরা সবাই মানুষ হই

লিখেছেন রাজীব নুর, ০৩ রা মে, ২০২৬ দুপুর ১:৫৭

আমি জন্মগত ভাবে মুসলমান।
অবশ্য ধর্মীয় নিয়ম কানুন কিছুই মানতে পারি না। মানুষের সবচেয়ে বড় পরিচয় সে মানুষ। এখন তো আর এটা ফকির লালনের যুগ না। মানবিক এবং সচেতন মানুষ... ...বাকিটুকু পড়ুন

নান্দাইলের ইউনুস ও স্বপ্নভঙের বাংলাদেশ

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা মে, ২০২৬ বিকাল ৩:৪০


নব্বইয়ের দশকে বিটিভিতে প্রচারিত হুমায়ূন আহমেদের একটি জনপ্রিয় নাটকে একজন ভাড়াটে খুনীর চরিত্র ছিল। ভাড়াটে খুনীর নাম ইউনুস - নান্দাইলের ইউনুস। গ্রামের চেয়ারম্যান তার প্রতিদ্বন্দ্বী একজন ভালো মানুষ স্কুল শিক্ষককে... ...বাকিটুকু পড়ুন

×