সামহোয়্যারের মডারেশন জোরেশোরে চালু হইছে।এক জ্ঞানী লুকে একবার কইছিলো,বিচার সবার জন্য সমান তয় সমুস্যা হইলো কারো কারো জন্য বেশি সমান।(কথাটার অর্থ আমারে জিগাইয়েন না,আমি জ্ঞানী লুক না।)
যাউক আমার পোস্ট মুচার একখান কারন জানতে পাইছি,দেবরা এস বোস নামের মাননীয়/মাননীয়া মডারেটর উহার কারন বর্ণনা কইরা একখান চিঠি দিয়াচেন,যাহা নিম্নরূপ:
sir/madam
your post Click This Link has been deleted due to the rule stated below
3b.if the post or picture that contains personal attack, harassment, defamation, vulgarity, profanity, obscenity, name calling or pornography.
regards
deborah s bose
on behalf of bba
তো,টিকাচে।ধইন্যবাদ।আমি এই নীতিমালা মাইন্যা নিয়া তাই নিম্নরূপ ভাবে আমার পার্সোনাল নীতিমালা পুনরায় প্রকাশ করিলাম :
-----------------------------------------------------
হোসেইনের পার্সোনাল নীতিমালা:
পোস্ট করা:
*হোসেইন এম্নিতে ফালতু কবিতা,গল্প ইগুলান পোস্ট করবেক
*হোসেইনের চামড়া গন্ডারের চামড়া না যে কাতুকুতু দিলে ১ মাস পরে টের পাইব।হোসেইনের ১০ দিনে সপ্তাহ যায় না,হোসেইনের রি -একশন হইব কুইক।সেক্ষেত্র হোসেইন প্যারোডি পোস্ট করিবেক।
কমেন্ট করা:
*হোসেইন ভদ্র কমেন্ট করিবেক,কিন্তু কুনু াালের পোস্টে তাৎক্ষনিক ভাবে একটুক আদিরসাত্মক কতা বলিবেক।
হোসেইনের রি একশন হইবেক যে যে কারনে:
*কুনু াাল যুদি কুনু ভদ্র ব্লগারের লগে ইচ্ছাকৃতভাবে ঘষাঘষি করে বা হোসেইনের/এটিমের বিরুদ্ধে যুদি কোন পোস্ট/কমেন্ট পড়ে।
*এ-টিমের কাউরে যুদি ইচ্ছাকৃতভাবে হয়রানি করা হয়।
*কুনু আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে যুদি এই সাইটকে দেখা যায়।যুদি মনে করার কারন থাকে যে এই সাইট
ইচ্ছাকৃতভাবে বাংলাদেশকে পিছিয়ে দেবার আন্তর্জাতিক ষড়যন্ত্রের সাথে জড়িত হয়ে মৌলবাদী,হিংস্র,উন্মাদদের পৃষ্ঠপোষকতা করে এই দেশরে তালিবানী বানাইবার ষড়যন্ত্রে লিপ্ত।
*যুদি কুনু যুদ্ধাপরাধী শুওরের পালের ছবি,লেখা,ভাষন এই গুলান প্রথম পাতায় দেখা যায়।যাগো মায়ের ধর্ষণকারীর ছবি দেখতে ভালোলাগে তারা যেন নিজ নিজ কক্ষে টানাইয়া রাখে,ব্লগের প্রথম পাতায় নয়।
*কুনু ুিয়া যুদি তার তিন পয়সার কম্পুজ্ঞান ফলায়,বাংলাদেশের স্বাধীনতা নিয়া ইতরামি করে,ইতিহাস বিকৃতি করে।
(আপাতত:এই টুকু।নীতিমালা পরিবর্তিত ও পরিবর্ধিত হইতারে)
---------------------------------------
ডিসক্লেইমার :
মাননীয়/মাননীয়া দেবরা,
নীতিমালা মানিয়া নিয়া পোস্ট করিলাম।
আপনার বর্ণিত নীতিমালার ধারা :
(৩খ.
যদি পোস্ট কিংবা ছবিতে ব্যক্তি আক্রমণ, হয়রানিমূলক, কুৎসা রটনামূলক, অশ্লীলতা, কুরুচিপূর্ণ, আপত্তিকর, গালিগালাজ এবং পর্ণগ্রাফি সম্বলিত বক্তব্য কিংবা বিষয় থাকে।)
অনুযায়ী কোন বিষয় উপরের পোস্টে নাই।
তবে যুদ্ধাপরাধীদেরকে শুওরের পাল বলিয়াছি,ইহা যদি শুওরের পালের প্রতি ব্যক্তি আক্রমন মনে করেন,তাইলে এই পোস্টটিও মুছিয়া দিতে পারেন,আমার আপত্তি নাই।
শুকরিয়া।
সর্বশেষ এডিট : ১৭ ই জুলাই, ২০০৭ দুপুর ১২:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



