আমার প্রিয় পোস্ট

নেতা দর্শন (হোসেইনের কবিতাঞ্জাল)

১৯ শে জুলাই, ২০০৭ দুপুর ২:০৭

শেয়ারঃ
0 0 0

পুরোনো ধাচের বাড়ির বৈঠক খানায় আমি চুপচাপ বসে থাকবো,
দেখব বইয়ের তাকে অনেকগুলো উর্দু বই,
বেশ কিছু চটি ধরনের বাংলা বইয়ের সমাহার সামনের টেবিলে,
না না যুক্তির প্রচার পত্র এই সব।
দেখবো একটাও ছবি ঝুলানো নেই দেয়ালে,
ন্যাংটো দেয়ালটাকে আমার বড়ো বেশি অসহায় মনে হবে তখন
যেন পলেস্তারা ভেদ করে তার দীর্ঘশ্বাস আমাকে ছুয়েঁ দেবে তার বেদনা দিয়ে,
সামনে সরভাসা এককাপ ঠান্ডা চা,দুইটি নোনতা বিস্কিট
বহু আগে কেউ একজন রেখে গেছে সামনে আমার।

আর আমি অপেক্ষায় আছি,তিনি আসবেন
ধবল দাড়ি তার মৃদু দোল খাবে ফ্যানের বাতাসে,
তিনি এসে বসবেন আমার সামনের চেয়ারটাতে
তারপর স্মিত হেসে তার নূরানী চেহারায় প্রশ্ন ফুটিয়ে
আমার দিকে তাকাবেন তার ডাগর চোখ দুটো দিয়ে।


এই দিনটির অপেক্ষায় আমি বহুদিন প্রস্তুতি নিয়েছি
গালে হালকা দাড়ি গজিয়েছি,
ঢোলা প‌্যান্টের কোমর ছড়িয়ে নেমে গেছে সাদা ফুল হাতা শার্ট,
বাটা কোম্পানির ঢাউস স্যান্ডেল পায়ে আমার,
মুখে সেই তেলচিটচিটে হাসিটি আমি বহু পরিশ্রমে আয়ত্ব করেছি
আর দিনের পর দিন মগবাজারের নোনা বিল্ডিংটায় যাতায়াত;
কতো শতো বই পড়া,
কতো মিথ্যেকে সত্য করে চালানোর কতো শতো অপ্রয়াস,
..সব শেষ করে আজ আমি সুযোগ পেয়েছি তার মুখোমুখি হওয়ার।


আমি তাকে কোন জটিল প্রশ্ন করবো না,
আমি জানতে চাইবো না ইসলাম আর জামাতে ইসলামের পার্থক্য,
আমি জানতে চাইবো না সেই সব সৎ মানুষদের কথা,
যাদের বাড়ি থেকে খুলে আনা হয়েছে রিলিফের টিন।
অথবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সেই গোয়ার ছেলেটি যার হাতে আজ কোন রগ নেই,রাজশাহীর শহীদ রিমু কেন ফিরে গেল না মায়ের কোলে,এই সব প্রশ্ন করে আমি তাকে বিব্রত করবো না।


আমি জানতে চাইবো না সেই ভয়াল একাত্তরের কথা;
যখন আমার শত শত মাকে নিয়ে তারা রাতভর উল্লাস করেছে,
যারা ধরে নিয়ে গেছে মেহেদি মাখানো হাতের আমার বড়ো বোনকে বিয়ের আগেই,
যারা আমার বাবাকে বেয়নেট দিয়ে খুচিঁয়ে খুচিঁয়ে হত্যা করেছে পরম তৃপ্তিতে,
আমি তার কোনকিছুরই জবাবদিহি চাইবো না।

আমি শুধু তার সামনে বসে থাকবো চুপচাপ,
আমি শুধু তাকে এক নজর ভালো করে দেখে নেব,
আমি শুধু তাকে ,খুব ধীর গলায় একটা প্রশ্ন করবো।

আমি শুধু আমার অবাক বিষ্ময় নিয়ে জানতে চাইবো,
"এতো এতো মানুষের প্রবল ঘৃণা মাথায় নিয়ে,একটি প্রানী তুমি কিভাবে বেচেঁ থাকো?''

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৯ শে জুলাই, ২০০৭ দুপুর ২:১১
অমিত বলেছেন: অসাধারণ। মানুষের মত দেখতে, তবুও মানুষ নয়।
২. ১৯ শে জুলাই, ২০০৭ দুপুর ২:১২
কৌশিক বলেছেন: বিপদ্দজনক সুন্দর কবিতা।
৩. ১৯ শে জুলাই, ২০০৭ দুপুর ২:১৩
দি এ টীম বলেছেন: "এতো এতো মানুষের প্রবল ঘৃণা মাথায় নিয়ে,একটি প্রানী তুমি কিভাবে বেচেঁ থাকো?''

৪. ১৯ শে জুলাই, ২০০৭ দুপুর ২:১৪
আরিফ জেবতিক বলেছেন: কবিতাগুলো ভালো হচ্ছে,তবে ছন্দের কিছু গ্রামার শিখে ফেলো।
৫ দিলাম।চমৎকার হয়েছে।
৫. ১৯ শে জুলাই, ২০০৭ দুপুর ২:১৮
বহুরুপি বলেছেন: চমতকার, বিষয়বস্তুতেই মুগ্ধ, তাই ছন্দে আর মাথা ঘামাই নি।
৭. ১৯ শে জুলাই, ২০০৭ দুপুর ২:১৯
তারেক রহিম বলেছেন: আমাদের ঘৃণা নিয়েই তারা ভেঁচে থাকবে। এইটা ওদের অহংকার!
১০. ১৯ শে জুলাই, ২০০৭ দুপুর ২:২৬
অনুভূতি শূন্য কেউ একজন বলেছেন: শহীদ জুবায়ের চৌধুরি রিমুর কথা মনে রেখেছে, অনেকদিন পর একজন দেখলাম।
শৈশবের শহরের সেই স্মৃতি আমি আজও ভুলতে পারিনা।

আমি শিউরে উঠি আজও।

শুধু সেইজন্যেই নিজের নামে কমেন্ট করতে আসলাম।
ধন্যবাদ, হোসেইন।
১১. ১৯ শে জুলাই, ২০০৭ দুপুর ২:২৮
হোসেইন-দ্য এ টিম বলেছেন: ধইন্যাপাতা হগ্গলরে।
(@আরিফ ভাই,রিপ্লাই তো দিয়েছি কালকেই,পান নি?)
১২. ১৯ শে জুলাই, ২০০৭ দুপুর ২:৩১
হোসেইন-দ্য এ টিম বলেছেন: অনুভূতি শূন্য কেউ একজন,শুধু রিমুর কথাই বা বলি কেন?চট্টগ্রামের আউয়াল,শফিকুর,সিলেটের মুনির-তপন-জুয়েল (এক দিনে),কুমিল্লার ইব্রাহিম.....
বাংলাদেশের কোন জেলায় নেই?
১৩. ১৯ শে জুলাই, ২০০৭ দুপুর ২:৫০
আপন তারিক বলেছেন: জট্টিল @ হোসেইন ভাই
১৫. ১৯ শে জুলাই, ২০০৭ বিকাল ৫:৪৪
অবাক বলেছেন: জলরঙ ঘাবড়ঐও না।মজাটাতুমি নিজে করালা
১৮. ১৯ শে মে, ২০০৮ ভোর ৪:৩০
আশরাফ মাহমুদ বলেছেন: "এতো এতো মানুষের প্রবল ঘৃণা মাথায় নিয়ে,একটি প্রানী তুমি কিভাবে বেচেঁ থাকো?''

আমার নোবেল প্রাইজ দেয়ার সামর্থ্য থাকলে আমি আপনাকে তাই দিতাম।

ধন্যবাদ।

 

মোট সময় লেগেছে ০.৯২৩২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
তারা বলেছিল, সেই গাড়ির ভেতরে আমাদের জন্য আছে খাদ্য আর পানীয়।কিন্তু আমি দেখলাম সেই গাড়িতে শুধু লাশ আর লাশ।চাপ চাপ...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই